30/12/2025
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক সংগ্রামের লড়াইয়ে আপোষহীন প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আশা শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত।
তিনি এদেশের শিক্ষার উন্নয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন ও ফুড ফর এডুকেশন কর্মসূচি চালু করেন।
এছাড়াও তিনি প্রথম নারীদের শিক্ষার উন্নয়নে নারী শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ, শিক্ষা উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। তার এই উদ্যোগ বাংলাদেশের নারী ও কন্যা শিশুর শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে।
আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
#আশা_শিক্ষা_কর্মসূচি #বেগমখালেদাজিয়া