কোকিল Kokil

কোকিল Kokil I am what I am thinking so....
(2)

I am Abul Kalam Kokil who is working as lecturer of a renowned College.My hometown is Chapainawabganj which is situated at the western district of Bangladesh.

24/07/2026

যে ১০০% টানে,কেয়ার করতে করতে চাই,
তার কাছে থাকতে পারিনা।

বিধাতার করুণ খেলা!!!

@ অনুভূতি @অভিমান করে দূরত্ব বাড়ানো যায়, কিন্তু এই স্বল্প জীবনে দূরত্ব বাড়িয়ে আসলে কী এমন লাভ হয়? যে মানুষটাকে একদি...
23/07/2026

@ অনুভূতি @
অভিমান করে দূরত্ব বাড়ানো যায়, কিন্তু এই স্বল্প জীবনে দূরত্ব বাড়িয়ে আসলে কী এমন লাভ হয়? যে মানুষটাকে একদিন নিজের সবচেয়ে কাছের মনে হতো, যার সঙ্গে কথা না বলে একটি দিনও কাটত না, সেই মানুষটার সঙ্গে দিনের পর দিন নীরবতা জমিয়ে রাখলে কি সত্যিই মন শান্ত হয়? নাকি প্রতিটি নীরব রাত আরও একটু করে বুকের ভেতর শূন্যতা বাড়িয়ে দেয়?

অভিমান খুব অদ্ভুত একটি অনুভূতি। এটি রাগের মতো উচ্চস্বরে প্রকাশ পায় না, আবার ভালোবাসার মতো সহজেও ধরা দেয় না। অভিমান চুপচাপ মানুষের ভেতর বাসা বাঁধে। ঠোঁটকে নীরব করে দেয়, অথচ চোখকে হাজারো না বলা কথায় ভরে রাখে। অনেক সময় আমরা ভাবি, দূরে সরে গেলে হয়তো সে বুঝবে, সে ফিরে আসবে। কিন্তু সব মানুষ অপেক্ষার ভাষা বোঝে না। কেউ কেউ নীরবতাকেই বিদায় ভেবে সামনে এগিয়ে যায়।

জীবন এতটাই ছোট যে, এখানে অহংকার, অভিমান আর দূরত্বের হিসাব করতে করতেই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। পরে যখন ফিরে তাকাই, তখন বুঝতে পারি একটি ফোন কল, একটি বার্তা, কিংবা একটি ছোট্ট ‘কেমন আছো?’ হয়তো পুরো গল্পটাই বদলে দিতে পারত। কিন্তু তখন সময় আর সুযোগ দুটোই ফুরিয়ে যায়।

অভিমান থাকুক, কারণ সেটিও ভালোবাসারই একটি রূপ। তবে সেই অভিমান যেন এমন না হয়, যা দুটি হৃদয়ের মাঝখানে এমন এক দেয়াল তুলে দেয়, যেটা ভাঙতে ভাঙতে একটি জীবন শেষ হয়ে যায়। মানুষ চলে গেলে, সময় ফুরিয়ে গেলে, কিংবা সম্পর্ক ভেঙে গেলে তখন আর কোনো অভিমান জিতে থাকে না। থেকে যায় শুধু কিছু অপূর্ণ কথা, কিছু দীর্ঘশ্বাস, আর এক বুক আফসোস।

তাই কখনো কখনো অভিমানকে জিতিয়ে দেওয়ার চেয়ে সম্পর্ককে বাঁচিয়ে রাখাই বড় প্রাপ্তি। কারণ এই পৃথিবীতে মানুষ হারানোর কষ্ট অনেক বড়, আর সেই মানুষটিকে ফিরে না পাওয়ার আফসোস তার থেকেও বড়।

~ আরিফ খন্দকার

14/07/2026

ভাগ্য এক নির্মম খেলা,,,আল্লাহ সহায়!

শুধুই অপেক্ষা ,,,, মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত একই রকম থাকেনা।প্রতিনিয়ত এত দারুনভাবে সব বদলাতে থাকে,এত সুক্ষ্মভাবে ক্...
08/07/2026

শুধুই অপেক্ষা ,,,,
মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত একই রকম থাকেনা।প্রতিনিয়ত এত দারুনভাবে সব বদলাতে থাকে,এত সুক্ষ্মভাবে ক্রমাগত সব পরিবর্তন হয়ে যায়,যা খুব মনোযোগ দিয়ে অনুভব করতে চাইলেও তাৎক্ষণিক তা ধরা যায়না।তবে এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন একটা দীর্ঘসময় পর এত বৃহৎ আকৃতি ধারন করে ফেলে যে,কিছুই আর আগের মতন থাকেনা।তুমি এই মুহূর্তে যতই দুঃসময়ের ভেতর দিয়েই যাও না কেন,যতই অসহায়ত্ব তোমাকে গ্রাস করে রাখুক,যতই অপ্রাপ্তি ও বেদনার জলেই ভিজে থাকুক তোমার পা- তুমি এই সময়কেও একদিন অতিক্রম করে যাবে।এই সাময়িক দুঃখবোধ তোমাকে আর ছুঁতে পারবেনা।এই আবেগের ছলচাতুরী,তোমাকে ভাংতে পারবেনা।খুব বেশি দুঃসময়ের মধ্য দিয়ে যে একটা নির্দিষ্ট সময়কে অতিক্রম করে ফেলে,সে হয়ে উঠে শক্ত শিলাস্তরের মতন।জাগতিক কোন কিছুতেই একসময় তার আর কিছু যায় আসেনা।সে বুঝতে শুরু করে- সমুদ্র ভ্রমণে বের হলে,জলকে স্কিপ করার সুযোগ নেই তেমনি জীবনের এই দীর্ঘযাত্রায় দুঃসময়কেও স্কিপ করা যাবেনা।এইসব সময় ও অসময় নিয়েই জীবনের ব্যস্ততা।একটা সময় পর সবকিছু ক্রমেই স্বাভাবিক হয়ে যায়।যত ঝড়ের ভেতর দিয়েই তোমার জীবন অতিবাহিত হোক না কেন,মনে রেখো- পরিবর্তন আসবেই,আসতে বাধ্য।ধৈর্য্য ধরো...

( নীল কাব্য আশীষ )

আর্জেন্টিনা 🇦🇷
07/07/2026

আর্জেন্টিনা 🇦🇷

03/07/2026
হৃদয়ের অনুভূতি,,, জন্মমৃত্যুর মধ্যবর্তী সময়ে মানুষকে বহুবার মরে যেতে হয়মরে গিয়ে গিয়ে বেঁচে থাকতে হয়।এই যেমন আমি প্রথমবার...
05/06/2026

হৃদয়ের অনুভূতি,,,

জন্মমৃত্যুর মধ্যবর্তী সময়ে মানুষকে বহুবার মরে যেতে হয়
মরে গিয়ে গিয়ে বেঁচে থাকতে হয়।

এই যেমন আমি প্রথমবার মরেছিলাম কাউকে ভালোবাসার পর,
তারপর যখন বুকের মধ্যে বইতে শুরু করলো দারুণ রকম ঝড়
তখন টের পাই, আমি মরে গিয়ে বেঁচে ফিরেছি।

আমি দ্বিতীয়বার মরেছিলাম কারোর দেওয়া স্মৃতি পুষে রাখার পর,
তারপর যখন স্মৃতিগুলো রীতিমতো আঘাত করতে শুরু করলো
তখন বুঝতে শুরু করি, আমি মরে গিয়েও বেঁচে আছি।

আমি তৃতীয়বার মরেছিলাম যত্ন কিংবা গুরুত্বের দরোজা থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর,
তারপর যখন নিজের মধ্যে ফিরে এসে দেখি, শূন্য আমার বুকের ঘর
তখনও মরে গিয়েই বেঁচে ফিরে আসি পুনরায়।

এভাবেই মরতে মরতে বহুবার মরতে হয়েছে আমাকে
আমার ভেতরে এখন কেবল লাশের পর লাশ
সেগুলো অবশ্য আমারই নিজের,
কোনোটা অবহেলার, কোনোটা প্রত্যাখ্যানের, কোনোটা ঘৃণার, কোনোটা আবার অপ্রেমের, আঘাতের—
এই প্রত্যেকটা লাশের সঙ্গে আমার নিয়ম করে কথা হয়,,,জীবন অনেক সুন্দর,,, কষ্ট দিতে নেই নিজকে,
অবশেষে নিজকে ভালবাসা শুরু একান্তই নিজকে!!

29/05/2026

হে প্রিয়,
তুমি সেই সিদ্ধান্ত,
যা নেওয়ার আগে মানুষ হাজারবার ভাবে।
আমি একবারও ভাবিনি,
কারণ লাভ-ক্ষতির হিসাব তখন জরুরি ছিল না,
জরুরি ছিল শুধু তোমাকে পাওয়া,,,,❤️

26/05/2026

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না পাওয়ার গল্পে অভিমান থাকে,
আর পেয়ে হারানোর গল্পে থাকে মৃত্যুসম নীরবতা।
কারণ কিছু মানুষ চলে যায় ঠিকই,
কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি
কখনো বিদায় নেয় না,,,

Address

Madaipur-Raihogram
Rohanpur
6320

Alerts

Be the first to know and let us send you an email when কোকিল Kokil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কোকিল Kokil:

Shortcuts

Share