সমশের নগর গাউছিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Raozan
  • সমশের নগর গাউছিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা

সমশের নগর গাউছিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সমশের নগর গাউছিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা, Religious school, গাজী পাড়া, সমশের নগর, পূর্ব রাউজান, রাউজান, চট্টগ্রাম।, Raozan.

এটি একটি দ্বীনি মাদ্রাসার ফেইসবুক পেইজ।যার অবস্থান গাজী পাড়া, সমশের নগর, , রাউজান, চট্টগ্রাম। এই পেইজের মাধ্যমে আমরা মাদ্রাসার প্রচার এবং ইসলামি বানী পৌছে দেওয়া।দ্বীনি শিক্ষা ও সেবা মূলক কাজে অংশ নিতে আমাদের সাথে থাকুন। যোগাযোগ 01882824155

فَنَجْعَل لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ​"অতঃপর আমরা প্রার্থনা করি—মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত (অভিশাপ) বর্ষিত...
17/07/2026

فَنَجْعَل لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ
​"অতঃপর আমরা প্রার্থনা করি—মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত (অভিশাপ) বর্ষিত হোক।"
— (সূরা আল-ইমরান, আয়াত: ৬১)
​সমাজ ও জীবনে মিথ্যা কত বড় ধ্বংসাত্মক অপরাধ, তা এই আয়াতটি থেকেই স্পষ্ট বোঝা যায়। ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য স্বার্থের জন্য মিথ্যা বলে আল্লাহর রহমত থেকে নিজেদের বঞ্চিত না করি।

​আল্লাহ আমাদের সবাইকে সর্বদা সত্য বলার এবং মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। আমিন। 🤲

​ #কুরআনের_আলো #সত্যের_পথ #ইসলামিক_জীবন

সড়ক সংস্কারে একধাপ এগিয়ে "গাজী পাড়া যুব প্রবাসী পরিষদ" 🇧🇩✈️​"মানবতার কল্যাণে আমরা প্রবাসী" — এই স্লোগানকে বুকে ধারণ করে ...
24/06/2026

সড়ক সংস্কারে একধাপ এগিয়ে "গাজী পাড়া যুব প্রবাসী পরিষদ" 🇧🇩✈️

​"মানবতার কল্যাণে আমরা প্রবাসী" — এই স্লোগানকে বুকে ধারণ করে প্রবাসের শত ব্যস্ততার মাঝেও নিজ জন্মভূমির উন্নয়নে এগিয়ে এসেছে আমাদের প্রিয় সংগঠন।

​চট্টগ্রামের রাউজান সদর ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের কুলাল পাড়া হতে গাজী পাড়া, মৌলার বাড়ী ও গুচ্ছগ্রাম প্রায় ৬০০ মিটার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকার সর্বস্তরের মানুষের এই চরম দুর্ভোগ লাঘব করার লক্ষ্যে "গাজী পাড়া যুব প্রবাসী পরিষদ" ও এলাকাবাসীর যৌথ অর্থায়নে সড়ক সংস্কারের কাজ আলহামদুলিল্লাহ্ সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

​আমাদের এই মহৎ উদ্যোগে প্রবাসী পরিষদের যেসকল সম্মানিত সদস্য আর্থিক অনুদান দিয়ে অবদান রেখেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের মূল্যবান সহযোগিতাই আমাদের পথচলার শক্তি।

​বি দ্রঃ,"গাজী পাড়া যুব প্রবাসী পরিষদ " গঠন করা হয়েছে ""সমশের নগর গাউছিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা " প্রতিষ্ঠা করার জন্য। এই মাদ্রাসার নির্মাণ কাজ বর্তমানে চলমান আছে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আগামী জানুয়ারি থেকে এই মাদ্রাসা একাডেমিক কার্যক্রম শুরু হবে।

Address

গাজী পাড়া, সমশের নগর, পূর্ব রাউজান, রাউজান, চট্টগ্রাম।
Raozan
৪০৪২

Website

Alerts

Be the first to know and let us send you an email when সমশের নগর গাউছিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share