প্রদীপ

প্রদীপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রদীপ, Education, chittagong university of engineering & technology, Raozan.

চট্টগ্রামের রাওজান এ অবস্থিত #চুয়েট এর আশেপাশের সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশুনা চালিয়ে যাবার জন্যে এক ক্ষুদ্র প্রয়াস...আমরা সপ্তাহে পাঁচদিন তাদের চুয়েট অডিটরিয়ামের পিছে পড়িয়ে থাকি... তাদের প্রতিদিন নাস্তার ব্যাবস্থা করি এবং বিশেষ দিন গুলোতে তাদের জামা কাপড় কিনে দেই আমাদের ও অন্যদের সাহায্য করা অর্থ দিয়ে... :)

আমরা সে দিন টার অপেক্ষায় আছি যেদিন এদের ভিতর থেকে কেউ একজন এসে আমাদের কাছে তাদের সাফল্যের কথা বলবে... নিজেরা অন্য অভাবগ্রস্থ শিশুদের পড়াশুনা দায়িত্ব নিবে... :)

That girl who knows no barrier “ভাইয়া, আমি বড় হয়ে আর্মি হবো।” Photo Credit: Kazi Nadimul Islam
16/05/2026

That girl who knows no barrier
“ভাইয়া, আমি বড় হয়ে আর্মি হবো।”

Photo Credit: Kazi Nadimul Islam

২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। পঞ্চাশজনের অধিক শিশু অংশ নিয়েছে অসীম উৎ...
08/05/2026

২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। পঞ্চাশজনের অধিক শিশু অংশ নিয়েছে অসীম উৎসাহে। সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ১৩ জন শিশু। কিন্তু প্রকৃত বিজয়ী আসলে সকলেই। কারণ তাদের এই সাগ্রহ অংশগ্রহণ তাদের মেধা ও সৃজনশীলতার বীজ বপন করছে।

একইসাথে এপ্রিল মাসে যারা সর্বাধিক উৎসর্গের সাথে ক্লাস নিয়েছেন তাদের দেওয়া হয়েছে 'টিচার অফ দ্যা মান্থ' পুরস্কার। কারণ শিক্ষা এবং শিশুদের প্রতি তাদের প্রতিশ্রুতি অনুপ্রেরণাদায়ক।

প্রদীপের পাশে থাকুন। আমাদের জন্য দোয়া করুন।

Consistency builds impact, and this April, a few of our instructors truly stood out through their dedication and commitm...
30/04/2026

Consistency builds impact, and this April, a few of our instructors truly stood out through their dedication and commitment to teaching. Our Instructors of the Month are Roman Miah, who conducted 7 classes, along with Noshin Tabassum Oyshi, Hasnain Al Farabi, and Khaifa Khalil Sara, each taking 4 classes. Your efforts reflect not just numbers, but a strong sense of responsibility toward the students you teach, and we are proud to recognize your contribution. At the same time, we sincerely thank every instructor who took classes this month. Each session you conducted plays a meaningful role in shaping young minds. Let’s carry this consistency forward and continue making an impact together.

রমজান ও ঈদের দীর্ঘ ছুটির পর গতকাল থেকে আবারও শুরু হয়েছে প্রদীপের নিয়মিত কার্যক্রম।আজকের ক্লাসের কিছু সুন্দর মুহূর্ত তু...
03/04/2026

রমজান ও ঈদের দীর্ঘ ছুটির পর গতকাল থেকে আবারও শুরু হয়েছে প্রদীপের নিয়মিত কার্যক্রম।
আজকের ক্লাসের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরা হলো স্থিরচিত্রে।

Happy 55th Independence Day! 🇧🇩
25/03/2026

Happy 55th Independence Day! 🇧🇩

প্রদীপের পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।ভাষা আমাদের পরিচয়, আমাদের আত্মার ...
20/02/2026

প্রদীপের পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।
ভাষা আমাদের পরিচয়, আমাদের আত্মার শক্তি এবং সংস্কৃতির ভিত্তি। আসুন, ভাষার সৌন্দর্য ও বৈচিত্র্যকে ধারণ করে ঐক্য, সচেতনতা ও মানবিকতার পথে এগিয়ে যাই।

আমাদের Sathi's Baking House এর সাথি আপু বাচ্চাদের জন্য কেক উপহার দিয়েছেন। বাচ্চারা খুব আনন্দিত হয়েছে। একই সাথে রমজান সুন...
08/02/2026

আমাদের Sathi's Baking House এর সাথি আপু বাচ্চাদের জন্য কেক উপহার দিয়েছেন। বাচ্চারা খুব আনন্দিত হয়েছে। একই সাথে রমজান সুন্দরভাবে পালনের জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের দেখে একজন ডাক্তার আংকেল অনুপ্রাণিত হয়ে চিকিৎসামূলক উপদেশ দেন এবং কৃমিনাশক ঐষধবাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা হাদিয়া দেন। তৎক্ষণাৎ পরামর্শক্রমে Almex 400 কিনে এনে বাচ্চাদের শহীদ মিনারেই খাওয়ানো হয় এবং অতিরিক্ত একটা করে ট্যাবলেট দেওয়া হয় এক সপ্তাহ পর খাওয়ার জন্য।
"স্বপ্ন আঁকি ভবিষ্যৎ গড়ি
প্রদীপ স্কুলের সঙ্গে — "

আজকে CUET Career Club পক্ষ থেকে কুইজ, অংকদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি সেগমেন্টে জয়ী ও স্কুলে প্রথম হওয়া শিক্ষার্থী...
01/02/2026

আজকে CUET Career Club পক্ষ থেকে কুইজ, অংকদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি সেগমেন্টে জয়ী ও স্কুলে প্রথম হওয়া শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয় Prof Dr. Jamal Uddin Ahamed স্যারের উপস্থিতিতে। এছাড়া কলম, নোটপ্যাড ও নাস্তার ব্যবস্থাও করা হয়।
সবশেষে প্রদীপের কিছু বাচ্চার ভর্তি ও গাইড কিনতে পারার অসুবিধা স্যারকে জানালে স্যার নগদ অর্থ উপহার দেন।
আমরা প্রদীপ টিম ও এ স্কুলের সকল শিক্ষার্থী CUET Career Club এবং Prof Dr. Jamal Uddin Ahamed স্যারের প্রতি কৃতজ্ঞ।

Introducing our Executive Committee 2025–26.A team bound by purpose, driven by compassion, and united by the belief that...
28/01/2026

Introducing our Executive Committee 2025–26.
A team bound by purpose, driven by compassion, and united by the belief that education can change lives.

প্রদীপের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার এবার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। গতবছর তৃতীয় শ্রেণীতে তার রোল ছিল ১০, আর এবছর...
27/01/2026

প্রদীপের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার এবার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। গতবছর তৃতীয় শ্রেণীতে তার রোল ছিল ১০, আর এবছর চতুর্থ শ্রেণীতে সে প্রথম স্থান অধিকার করে অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছে। শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের অনুপ্রেরণা যোগায় এবং আমাদের পরিশ্রমকে সার্থক করে তোলে। সুমাইয়ার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সে সকলের নিকট দোয়া প্রার্থী।

Address

Chittagong University Of Engineering & Technology
Raozan
4349

Opening Hours

Monday 17:00 - 18:00
Tuesday 17:00 - 18:00
Wednesday 17:00 - 18:00
Thursday 17:00 - 18:00
Sunday 17:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when প্রদীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category