ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া অনলাইন স্কুল

  • Home
  • Bangladesh
  • Raozan
  • ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া অনলাইন স্কুল

ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া অনলাইন স্কুল এটি একটি মাধ্যমিক বিদ্যালয়।

 #স্থগিতকৃত_পরীক্ষা_সংক্রান্ত শুধুমাত্র ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য।
13/07/2026

#স্থগিতকৃত_পরীক্ষা_সংক্রান্ত
শুধুমাত্র ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য।

অর্ধ-বার্ষিক ও প্রাক্‌ নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত!
11/07/2026

অর্ধ-বার্ষিক ও প্রাক্‌ নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত!

আগামী  েম্বর শনিবার ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১২তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্ত...
25/09/2025

আগামী েম্বর শনিবার ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১২তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি-২০২৫।
পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুবিধার্থে িন্যাস প্রকাশ করা হলো।

ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  #আলহাজ_সৈয়দ_আবদুল_অদুদ_চৌধুরীর ৫৩তম মৃ...
26/11/2024

ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা #আলহাজ_সৈয়দ_আবদুল_অদুদ_চৌধুরীর ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত #অদুদ_চৌধুরীর_জীবন_ও_কর্ম বিষয়ক রচনা প্রতিযোগিতার 'ক' ও 'খ' গ্রুপের মোট ছয়জনকে বিভিন্ন #শিক্ষা_সামগ্রী পুরষ্কার প্রদান করা হয়।

"তুমি রবে নিরবে""""""""''''''''""""""'""'''''''''""তোমার কী‌র্তির চে‌য়েতু‌মি যে মহৎ,তাই তব জীব‌নের রথ,পশ্চা‌তে ফে‌লিয়া ...
24/11/2024

"তুমি রবে নিরবে"
"""""""''''''''""""""'""'''''''''"
"তোমার কী‌র্তির চে‌য়ে
তু‌মি যে মহৎ,
তাই তব জীব‌নের রথ,
পশ্চা‌তে ফে‌লিয়া যায়
কী‌র্তি‌রে তোমার বারংবার,
‌তাই চিহ্ন তব প‌ড়ে আ‌ছে,
তু‌মি হেথা নাই।"

একটা নির্দিষ্ট সময়ের জন্যে মানুষ পৃথিবীতে আসে এবং সে সময়সীমা পার হওয়ার সাথে সাথে সে বিদায় নেয় পৃথিবী থেকে। এ নির্দিষ্ট সময় সীমায় সে যদি গৌরবজনক কীর্তির স্বাক্ষরে জীবনকে মহিমান্বিত করে তুলতে সক্ষম হয়, মানবকল্যাণে নিজের জীবন উৎসর্গ করে, তবে তার নশ্বর দেহের মৃত্যু হলেও তার স্বকীয় সত্তা থাকে মৃত্যুহীন গৌরবোজ্জ্বল কৃতকর্মই তাকে বাঁচিয়ে রাখে যুগ যুগ থেকে যুগান্তরে।

ভূতুড়ে, জনমানবহীন অন্ধকার পল্লীতে বাংলা, ইংরেজি ও দ্বীনি শিক্ষার এক বিশাল কারখানা স্থাপনের মাধ্যমে জ্ঞানের অনির্বাণ আলোক শিখা প্রজ্বলিত করে আলোকিত করেছেন নিজ এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা, সমাজ, অঞ্চল তথা রাষ্ট্রকে।

এমনি এক মহান ব্যক্তি ১৯০৭ সালে রাউজান উপজেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী সমাজ হিতৈষী শিক্ষা বিস্তারের পথিকৃৎ, স্বাস্থ্য, যোগাযাগ তথা সমাজ সভ্যতার উন্নয়নের দিকপাল বিশিষ্ট দানবীর মরহুম আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী।

মরহুম আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী নিজ অর্থায়নে অজস্র সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্যে আমার জানা কিঞ্চিত পরিমান নিচে উল্লেখ করা হলোঃ
> রাউজান গহিরা থেকে আজাদী বাজার পর্যন্ত অদুদিয়া সড়কটি জমি কিনে নির্মাণ করে দিয়েছিলেন জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য। যা বর্তমানে হাইওয়েতে রূপান্তর হয়েছে।
> এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য চ্যারিটেবল ডিসপেনসারি চালু করে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করতেন।
> ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, রাউজান।
> ১৪২ নং উত্তর ফতেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউজান।
> ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া ফাজিল মাদরাসা, রাউজান।
> অদুদিয়া তৈয়্যবিয়া ফাযিল মাদরাসা, হাটহাজারী।
> চন্দ্রঘোনা অদুদিয়া তৈয়্যবিয়া ফাজিল মাদরাসা, রাঙ্গুনিয়া।
> আলহাজ আবদুল অদুদ চৌধুরী মেখল জামে মসজিদ, হাটহাজারী।
> অদুদিয়া ফোরকানিয়া মাদরাসা, রাঙ্গামাটি।
> অদুদিয়া ফোরকানিয়া মাদরাসা, চাক্তাই, চট্টগ্রাম।
> অদুদিয়া ফোরকানিয়া মাদরাসা, কক্সবাজার।
> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক ডোনার।
> রাউজান সরকারি কলেজ প্রতিষ্ঠায় অনুদান।

এ ছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট তৈরিতে যিনি সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সমাজ সংস্কারক, উন্নয়নের অগ্রপথিক সৃষ্টিশীল এই মহান পুরুষের আজ #৫৩তম মৃত্যুবার্ষিকী। বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব, আমাদের গর্ব, দেশের এই প্রাণপুরুষের মহা প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করছি। আল্লাহপাক যেন এই মহান পুরুষটিকে জান্নাতের সুউচ্চ স্থান দান করেন।

তৌহিদুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক
ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়
রাউজান, চট্টগ্রাম।

Address

Raozan

Alerts

Be the first to know and let us send you an email when ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া অনলাইন স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category