30/04/2026
সাফল্যের আত্মবিশ্বাস যখন আকাশচুম্বী!
গত ২ দিনের ICT ক্লাসে যা যা আলোচনা করেছিলাম, পরীক্ষায় তার ৯৯% কমন এসেছে!
একজন মেন্টর হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? সঠিক গাইডলাইন আর টেকনিক্যাল বিষয়গুলো সহজভাবে বুঝতে পারলে যে কোনো পরীক্ষাই জয় করা সম্ভব।
যারা আজকের পরীক্ষা দিয়েছ, তোমাদের জন্য নিচে আজকের প্রশ্নপত্রের ১০০% সঠিক সমাধান দেওয়া হলো। মিলিয়ে দেখে নাও কার কয়টি সঠিক হয়েছে!
ICT প্রশ্নপত্র সমাধান (MCQ Solution)
১। কোনো ডকুমেন্ট অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হয়?
✅ উত্তর: (ঘ) সেভ এজ (Save As)
২। স্প্রেডশিট ব্যবহার হয়— (i. ফলাফল বিশ্লেষণে ii. আয়-ব্যয় হিসাবে iii. ভোট গণনায়)
✅ উত্তর: (ঘ) i, ii ও iii
৩। লেখালিখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয়?
✅ উত্তর: (গ) ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার
৪। বানান পরীক্ষণ কোন সফটওয়্যারের বড় সুবিধা?
✅ উত্তর: (খ) ওয়ার্ড প্রসেসিং
৫। = Sum (C11 : C20) এখানে C11 : C20 কী?
✅ উত্তর: (গ) Cell range
৬। ওয়ার্ড ২০০৭-এর বামদিকের কোণায় থাকা গোল আইকনটির নাম কী?
✅ উত্তর: (গ) Office Button
৭। অফিস বাটনের অপশনসমূহ হলো— (i. new ii. close iii. save)
✅ উত্তর: (ঘ) i, ii ও iii
৮। মাল্টিমিডিয়ায় সাধারণত কয়টি মাধ্যম ব্যবহার করা হয়?
✅ উত্তর: (খ) ৩টি
৯। কোনটি মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্র নয়?
✅ উত্তর: (গ) হিসাবরক্ষণ কাজে
১০। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কী বলে?
✅ উত্তর: (ক) স্লাইড
১১। প্রথম স্লাইডটি প্রদর্শনের শর্টকাট কী?
✅ উত্তর: (ক) F5
১২। স্লাইডে ছবি যুক্ত করার ধাপ কয়টি?
✅ উত্তর: (গ) ৫টি
১৩। কম্পিউটার কোন ভাষা বুঝতে পারে?
✅ উত্তর: (খ) 0, 1
১৪। কোনটি প্রোগ্রামিং ভাষা নয়?
✅ উত্তর: (গ) কম্পাইলার
১৫। ডেটা প্রক্রিয়াকরণে প্রসেসর কোনগুলো নিয়ে কাজ করে?
✅ উত্তর: (ঘ) i, ii ও iii
১৬। পাইথন প্রোগ্রাম রান করার সফটওয়্যার কোনটি?
✅ উত্তর: (ক) Thonny
১৭। আউটপুট পাওয়ার জন্য কোনটি ব্যবহার হবে?
✅ উত্তর: (গ) ii ও iii
১৮। ভেরিয়েবল (Variable) শব্দের অর্থ কী?
✅ উত্তর: (ক) পরিবর্তনশীল
১৯। পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম কোনটি?
✅ উত্তর: (ক) My_Variable
২০। কম্পিউটার রক্ষণাবেক্ষণ প্রধানত কত প্রকার?
✅ উত্তর: (ক) ২ প্রকার
২১। সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোনটি বিবেচ্য বিষয় নয়?
✅ উত্তর: (ঘ) Auto run সচল আছে কি না
২২। RAM এর পূর্ণরূপ কী?
✅ উত্তর: (খ) Random Access Memory
২৩। সফটওয়্যার ইনস্টলে জরুরি বিষয় কোনগুলো?
✅ উত্তর: (ঘ) i, ii ও iii
২৪। কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকার কারণ কী?
✅ উত্তর: (খ) CMOS ব্যাটারির কার্যক্ষমতা হারালে
২৫। ট্রাবলশুটিং হচ্ছে—
✅ উত্তর: (ক) i ও ii (সমস্যার উৎস ও উৎপত্তিস্থল নির্ণয়)