Talimul Qur'an & study Point

Talimul Qur'an & study Point

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Talimul Qur'an & study Point, Education, Rangpur.

"রংপুর-ভিত্তিক একজন মহিলা শিক্ষক, যিনি শিশু থেকে বড়দের জন্য কুরআন, আরবি, উর্দু এবং সাধারণ বিষয়ের টিউশন প্রদান করেন। অনলাইন এবং বাসায় গিয়ে টিউশন সুবিধা রয়েছে। যুক্ত হতে ইনবক্স করুন।"

28/10/2025

🌿 জিহার কী?

যখন একজন স্বামী রাগ বা কসম করে স্ত্রীকে মায়ের মতো, বা মায়ের শরীরের সঙ্গে তুলনা করে — যেমন বলে,

> “তুমি আমার মায়ের মতো”
বা “তুমি আমার মায়ের পিঠের মতো”

তখন এটা “জিহার” (Ẓihār) নামে একটি বড় গুনাহ কাজ।

⚖️ কুরআনের আয়াত

সূরা মুজাদালাহ, আয়াত ২–৪:

> “যেসব লোক তাদের স্ত্রীদেরকে বলে ‘তুমি আমার মায়ের পিঠের মতো’ —
তারা তাদের মা নয়। তাদের মা তো কেবল সেই, যারা তাদের জন্ম দিয়েছে।
তারা এমন এক মিথ্যা ও গুনাহের কথা বলে...”

আল্লাহ তাআলা এরপর জিহারের কাফফারা (প্রায়শ্চিত্ত) নির্দেশ করেছেন 👇
🕊️ জিহারের কাফফারা (প্রায়শ্চিত্ত)

যে ব্যক্তি স্ত্রীকে এভাবে বলবে, তার জন্য শাস্তি নির্ধারিত:

1. প্রথমে একজন দাস মুক্ত করতে হবে (এখনকার যুগে সম্ভব নয়),
না পারলে 👇
2. দুই মাস একটানা রোযা রাখতে হবে,
যদি তাও না পারে 👇
3. ৬০ জন দরিদ্র মানুষকে খাওয়াতে হবে।

🕌 অর্থাৎ:

➡️ স্ত্রীকে “মায়ের মতো” বা “মায়ের পিঠের মতো” বলা হারাম ও গুনাহের কাজ।
➡️ এটা বললে স্ত্রী সাথে সম্পর্ক হারাম হয়ে যায়, যতক্ষণ না কাফফারা আদায় করা হয়।

14/10/2025

তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ, যে কুরআন শিখে এবং অন্যকে শেখায়।” — (সহীহ বুখারী)

আসুন, আমরা সবাই কুরআনের আলোয় আলোকিত হই এবং অন্যদেরও সেই আলো পৌঁছে দিই।পরিবার ও সমাজে কুরআন শেখার পরিবেশ গড়ে তুলুন।

শিশুদের ছোটবেলা থেকেই কুরআনের সাথে পরিচিত করুন।

13/10/2025

Talimul Quran – 10টি দরকারি আরবি ও উর্দু শব্দ (কথা বলার জন্য)
ক্রম 🕋 আরবি শব্দ 🌸 উর্দু শব্দ 📖 বাংলা অর্থ
1️⃣ السلام عليكم (As-salamu Alaikum) السلام عليكم আপনার প্রতি শান্তি বর্ষিত হোক / সালাম
2️⃣ كيف حالك؟ (Kayfa Haluka / Haluki) آپ کیسے ہیں؟ আপনি কেমন আছেন?
3️⃣ الحمد لله (Alhamdulillah) الحمد للہ আল্লাহর প্রশংসা / আমি ভালো আছি আলহামদুলিল্লাহ
4️⃣ إن شاء الله (Insha’Allah) ان شاء اللہ আল্লাহ চাইলে / ইনশাআল্লাহ
5️⃣ جزاك الله خيراً (Jazakallahu Khayran) جزاک اللہ خیراً আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন
6️⃣ أستغفر الله (Astaghfirullah) استغفراللہ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই
7️⃣ ما شاء الله (Mashallah) ماشاءاللہ আল্লাহ যা চান তাই হয় / প্রশংসা প্রকাশে ব্যবহৃত
8️⃣ سبحان الله (SubhanAllah) سبحان اللہ আল্লাহ পবিত্র / বিস্ময়ে ব্যবহৃত
9️⃣ لا إله إلا الله (La ilaha illallah) لا الہ الا اللہ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
🔟 في أمان الله (Fi Amanillah) فی امان اللہ আল্লাহর হেফাজতে থাকুন / বিদায়ের সময় বলা হয়

13/10/2025

🌿 কুরআন শেখার প্রথম ধাপ (Step 1): “নিয়ত ও শুদ্ধ উচ্চারণ”

📖 ✨ Step 1: নিয়ত (Intention) ও উচ্চারণ (Tajweed)

🕋 কুরআন শেখার শুরু হয় অন্তরের নিয়ত দিয়ে।
💭 প্রথমে মনে স্থির করো — “আমি কুরআন শিখব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।”
🌸 এরপর শেখার প্রথম কাজ হলো সঠিকভাবে অক্ষর (হরফ) চিনা ও উচ্চারণ শেখা।

📚 যা থেকে শুরু করো:
1️⃣ আরবি হরফ চিনে নেওয়া (ا – ب – ت – ث …)
2️⃣ প্রতিটি হরফের সঠিক উচ্চারণ শোনা ও অনুশীলন করা
3️⃣ নূরানী কায়দা বা Qaida Nooraniah দিয়ে প্র্যাকটিস শুরু করা

🤲 আল্লাহ বলেন:

“আর আমি কুরআনকে সহজ করেছি শিক্ষা গ্রহণের জন্য, তবে কেউ আছে কি যে শিক্ষা নেবে?”
(সূরা আল-কামার ৫৪:১৭)

🌿 শিক্ষা:

কুরআন শেখার সবচেয়ে বড় ধাপ হলো — শুরু করা, নিয়মিত থাকা, এবং হৃদয় দিয়ে শেখা।

13/10/2025

✨ শব্দ: علم (‘ইলম)
📚 অর্থ: জ্ঞান বা শিক্ষা
💭 শিক্ষা: কুরআনের প্রথম আদেশই ছিল “اقرأ” (পড়ো)। ইসলাম জ্ঞানের মাধ্যমেই শুরু হয়।
* ১০টি সহজ ও সুন্দর আরবি শব্দ এবং তাদের বাংলা অর্থসহ
1️⃣ اللّٰه (Allah) — আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা
2️⃣ رَحْمَة (Rahmah) — দয়া, করুণা
3️⃣ صَبْر (Sabr) — ধৈর্য
4️⃣ شُكْر (Shukr) — কৃতজ্ঞতা, শুকরিয়া আদায়
5️⃣ إِيمَان (Iman) — বিশ্বাস বা ঈমান
6️⃣ عِلْم (Ilm) — জ্ঞান বা শিক্ষা
7️⃣ نُوْر (Noor) — আলো, আল্লাহর নূর
8️⃣ تَوْكُل (Tawakkul) — আল্লাহর উপর ভরসা
9️⃣ سَلاَم (Salam) — শান্তি
10️⃣ حَقّ (Haqq) — সত্য, ন্যায়

13/10/2025

ভার্সিটিপড়ুয়া কিছু তরুণ মিলে একটি ফ্লাট ভাড়া নিয়ে থাকত। দিনভর বাইরে ঘুরাঘুরি আর রাতভর রুমে সবাই মিলে আড্ডা দেয়া, মুভি দেখা আর মৌজ-মাস্তিতেই মত্ত থাকত সবাই। ৫ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার দিনেও অনেকে নামাজ পড়তে যেত না। একদিন রাতে সবাই মিলে প্রচুর মদ পান করে বেহুঁশের মতো ঘুমিয়ে পড়ে, ভোরে উঠে দেখে একজন অতিরিক্ত মদ্যপানের কারণে মরে গিয়েছে। কয়েক ঘণ্টা আগেও যে ছিল তাদের মতো জীবন্ত একটি প্রাণ। তাদের সাথেই আড্ডা দিল, মৌজ- মাস্তি করল, মদ পান করল, সেই টগবগে তরুণের মৃত লাশ পড়ে আছে তাদের সামনে। কেউ যেন বিশ্বাসই করতে পারল না। বারবার তার লাশকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলতে লাগল, 'কিরে! ওঠ বেটা! কথা কস না কেন? আজকে যাবি না ওই জায়গায়? কথা বল দোস্ত!' কিন্তু হুঁশ ফেরার পর যখন সবাই বুঝতে পারল সে আর বেঁচে নেই, তখন রুমে কান্নার রোল পড়ে গেল।
এরপর মামলা-মোকাদ্দমার ঝামেলা ছিল অনেক দিন। সবাই জেল-জুলুম থেকে বেঁচে গেলেও প্রত্যেকের মনেই মারাত্মক ধাক্কা লাগে এই ঘটনায়। তাদের একজনের সাথে পরে কথা হয়েছিল আমার। সে তখন তাবলীগে সময় দিয়ে পুরোদস্তুর আল্লাহওয়ালা বনে গিয়েছেন। বাহ্যিক অবস্থাও অনেক পরিবর্তন হয়েছে। তার কান্নাভেজা কণ্ঠে আমি শুনেছি, 'সেদিন আমি তার লাশ ধরে বুঝেছিলাম, মৃত্যুর ফেরেশতা যেন মাত্রই আমাদের দরজা থেকে বিদায় নিলেন, আর এই ঘোষণা দরজায় সেঁটে দিয়ে গেলেন, আমি আবার আসব তোদের কাছে, শীঘ্রই আসব। কোন অবস্থায় মরবি আগে থেকেই ঠিক করে রাখিস। যেই ভাইটা মারা গিয়েছিল আমি তার পাশেই শুয়ে ছিলাম, অথচ আমার পাশ দিয়েই তার রুহটা চলে গেল। এখানে তো আমারও মৃত্যু হতে পারত! কিন্তু আল্লাহ আমাকে হয়তো শেষ সুযোগ দিয়েছেন জীবনকে শোধরানোর।'

বই: দ্বীনের পথে যাত্রা পৃষ্ঠা : ২৭-২৮
হারাম রিলেশনশীপ শয়তানের ফাঁদ

12/10/2025

📘 Talimul Qur'an & Study point

🧕 Instructor: Female Alema student (Rangpur based)

📚 Subjects:

Quran (Tilawat, Tajweed, Hifz, Meaning)

Arabic Language

Urdu Speaking & Writing
School Subjects; class 1 to 8

🌍 Mode: Online & Offline (Home Tuition in Rangpur)

👧 For: Kids, Girls, Women

📞 Contact: Inbox this page for details

🎁 Free Trial Class Available

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Rangpur