28/05/2026
#ক্যালসিয়াম_নাকি_চর্বি
কোরবানির ঈদের অন্যতম আকর্ষণ গরুর নেহারি। হাড় থেকে বের করা নরম 'নলি' বা অস্থিমজ্জা ছোটদের পাতে তুলে দিতে দিতে প্রায়ই বলা হয়, "খাও, ক্যালসিয়াম বাড়বে, হাড় শক্ত হবে।"
বাস্তবতা হল নেহারির এই হলুদাভ মজ্জা মূলত চর্বির ভাণ্ডার। এতে কোলাজেন ও কিছু উপকারী ফ্যাটি অ্যাসিড থাকলেও ক্যালসিয়াম প্রায় নেই বললেই চলে।
আসল ক্যালসিয়াম লুকিয়ে থাকে হাড়ের কঠিন খনিজ কাঠামোতে, যা তেলের মতো গলে বের হওয়ার জিনিস নয়। দীর্ঘক্ষণ জ্বাল দিলে সামান্য ক্যালসিয়াম ঝোলে মিশতে পারে বটে, তবে তা আমাদের দৈনন্দিন চাহিদার তুলনায় একেবারেই নগণ্য।
শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কোরবানির নেহারির ওপর নির্ভর না করে দুধ, দই, ছোট মাছ ও সবুজ শাকসবজি খান।
#নেহারি #কোরবানি
27/05/2026
পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে গোপীনাথপুর হায়দারীয়া উচ্চ বিদ্যালয় - বদরগঞ্জ, রংপুর এর সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং অত্র এলাকার সকল শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক ঈদের শুভেচ্ছা।
এই পবিত্র ঈদ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।
ঈদ মোবারক!
02/05/2026
বদরগঞ্জ উপজেলার শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সম-পর্যায়ের শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা।
• প্রধান অতিথি : জনাব এটিএম আজহারুল ইসলাম; সংসদ সদস্য, রংপুর-২
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
20/04/2026
“গোপীনাথপুর হায়দারীয়া উচ্চ বিদ্যালয়, বদরগঞ্জ, রংপুর”— কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পর্ব-৪:
সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থির চিত্র।
প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও শিক্ষকবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা।
চলমান পর্ব-৫.......
19/04/2026
“গোপীনাথপুর হায়দারীয়া উচ্চ বিদ্যালয়, বদরগঞ্জ, রংপুর”— কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান।
পর্ব-৩:
এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা, দিকনির্দেশনা ও শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া অনুষ্ঠান।
চলমান পর্ব-৪.......
19/04/2026
“গোপীনাথপুর হায়দারীয়া উচ্চ বিদ্যালয়, বদরগঞ্জ, রংপুর”— কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান।
পর্ব-২:
অতিথির স্বাগত বক্তব্য শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ।
চলমান পর্ব-৩.......
19/04/2026
“গোপীনাথপুর হায়দারীয়া উচ্চ বিদ্যালয়, বদরগঞ্জ, রংপুর”— কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায় ও দোয়া অনুষ্ঠান।
পর্ব-১:
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের আসন গ্রহণ শেষে পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠ এবং ফুলেল শুভেচ্ছা।
চলমান পর্ব-২....
17/04/2026
"পুরানোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়ার এই মাহেন্দ্রক্ষণে, শিক্ষার্থীদের প্রতিভা আর সাফল্য উদযাপনে আমাদের সাথে শরীক হোন। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।" 🕊️🤝
📸