01/06/2025
"গুরুত্বপূর্ণ পরামর্শ"
শুধু খাওয়া, পরা, ঘুমানোর নাম জীবন নয়, জীবনে আরো অনেক কিছু আছে.... জীবন উপভোগের বিষয় | সরকারি জব হলে একটা ছেলের আত্মপরিচয় তৈরী হয়, সমাজে মূল্যায়িত হয়, নিজের ইচ্ছেমত টাকা খরচ করতে পারে | সৃষ্টিকর্তা ভাগ্য লিখে রাখছে ঠিক তবে নিশ্চয়ই সেটা দুভাবে পরিবর্তনযোগ্য (১) প্রচেষ্টা (২) দোয়া | তাই আপনার ভবিষ্যত জীবন কেমন হবে সেটা আপনার হাতেই..... ৩ বছর কষ্ট করে ৩০ বছর (আজীবন) সুখে থাকতে চান কিনা? আপনার জীবনকে সুন্দর করতে চাইলে আজই, ঠিক আজই সিরিয়াস হোন | কাল, পরশু করে করে সময় চলে যাবে |কাজেই,, এখনি সিদ্ধান্ত নিন আপনার ভবিষ্যৎ জীবন কেমন হবে!!
যতদিন ফেসবুক+বন্ধুবান্ধব এই ২টা ছাড়তে পারবেন না, ততদিন ভালো কিছু করতে পারবেন না | ফেসবুকে আসবেন শুধু খবরাখবর দেখার জন্য | চ্যাটিং নিষিদ্ধ! নিজে কিছু হবেন, দেখবেন মেয়েরা সিরিয়াল দিবে | যারা আলেম, ডাক্তার, প্রকৌশলী, বৈজ্ঞানিক কিছুই হতে পারিনি তারাও যখন নিজেরটা নিজে বুঝবেন "সমাজের জন্য কিছু করতে হলে নিজেকে কিছু হতেই হবে" এই ভাবনা যখন নিজে তৈরী করে নিতে পারবেন তখন আপনার মাথায় শুধু কাজ করবে পড়া, পড়া, পড়া!। নামমাত্র প্রস্তুতি নিয়ে কোনো পরীক্ষায় টিকবেন না, ভালো প্রস্তুতি নিলে সব পরীক্ষায় টিকবেন |
যাহোক প্রথমত বিশ্বাস করুন "আমি পারবোই" আসলে সরকারি চাকুরি পাওয়া কোনো ব্যাপারই না, শুধু বিশ্বাস & "সঠিক উপায়ে" "সামান্য" চেষ্টা দরকার |