17/08/2026
আলহামদুলিল্লাহ্!
কিছু মানুষ জীবনে আসে, যখন আমাদের হাতে তাদের দেওয়ার মতো কিছুই থাকে না। তবুও তারা হাতটা ছেড়ে যায় না। বরং আমাদের শূন্যতাকেই আপন করে নেয়। এমন মানুষ আর এমন পরিবার পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
যে মেয়ে একজন বেকার ছেলের হাত ধরে এমনকি সেই মানুষটাকে ভালোবাসে; যে পরিবার একজন বেকার জামাইয়ের পাশে দাঁড়িয়ে তাকে সন্তানের মতো করে আপন করে নেয়, তাদের চেয়ে কাছের মানুষ হয়তো আর কেউ হতে পারে না।
এই সময়ে, যখন অনেক জায়গায় জামাইয়ের সম্মান তার চাকরি, অবস্থান কিংবা উপার্জনের সঙ্গে মাপা হয়, সেখানে যখন ব্যতিক্রমি কেউ শূন্য অবস্থানেও ভালোবাসে, সম্মান আর আপন করে নেওয়ার জায়গাটা দেয়, তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ হয়তো আমার জানা নেই। সত্যি বলতে, তাদের এই ভালোবাসা আমার কল্পনারও বাইরে।
আর এই জায়গায় এসে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হয়। বিশেষ করে আমার আব্বু-আম্মুর জন্য। তারা কখনো আমার বর্তমান অবস্থান দিয়ে আমাকে বিচার করেননি। আমার স্বপ্নকে বিশ্বাস করেছেন, আমার সামর্থ্যের ওপর আস্থা রেখেছেন। আজ হয়তো তাদেরকে দেওয়ার মতো কিছুই আমার নেই, কিন্তু বুকের ভেতর একটা স্বপ্ন আছে, একদিন নিজের পায়ে দাঁড়াবো। একদিন প্রতিষ্ঠিত হয়ে আব্বু-আম্মুর মুখে সেই তৃপ্তির হাসিটা ফুটিয়ে তুলবো, যে হাসির জন্য তারা সারাজীবন এত কিছু ত্যাগ করেছেন, এমনকি এখনো করে যাচ্ছেন।
আল্লাহ্, সেই দিনটা যেন আমাকে দেখান। আমাকে এতটা সামর্থ্য দিন, যেন আমার আব্বু-আম্মুর মনে আমার জন্য কোনো আফসোস না থাকে। তাদের জীবনের কষ্টগুলো একটু হলেও কমাতে পারি, তাদের শান্তির কারণ হতে পারি, তাদের গর্বের কারণ হতে পারি। ইয়া রব, তুমি আমার বাবা-মায়ের ওপর রহম করো এবং আমাকে তাদের জন্য কবুল করো।
আর প্রিয় মানুষ, তোমার প্রতিও আমার অশেষ কৃতজ্ঞতা। তুমি যখন আমার হাত ধরেছো, তখন আমার হাত শূন্য কোনো বড় পরিচয় ছিল নাই, আছে শুধু কিছু স্বপ্ন আর নিজেকে একদিন বদলে ফেলার চেষ্টা। শূন্য হাতে হাত ধরা সহজ নয়। সবাই সেই সাহস রাখে না।
তুমি সেই সাহসটা দেখিয়েছো।
তাই আজ শুধু এটুকুই বলি, আমার ভালো সময়ের অপেক্ষা না করে আমার খারাপ সময়টাকেও আপন করে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার এই বিশ্বাস আর আমার বাবা-মায়ের এই ভালোবাসা যেন কোনোদিন বৃথা না যায়, সেই চেষ্টা আমি শেষ পর্যন্ত করে যাবো।
হয়তো আজ আমি শূন্য, কিন্তু স্বপ্নহীন নই।
হয়তো আজ আমার হাতে কিছু নেই, কিন্তু আমার পাশে ভালোবাসার মানুষগুলো আছে।
আর এই ভালোবাসাই একদিন আমাকে আমার স্বপ্নের জায়গায় পৌঁছে দেবে, ইনশাআল্লাহ। 🥹❤️ সবাই দোয়া রাখবেন।
Sαყ MαʂԋAʅʅαԋ!