Future Cadet Academy Gobindogonj Branch

Future Cadet Academy Gobindogonj Branch ক্যাডেট কলেজের ভর্তির সেরা প্রস্তুতির জন্য...
১। আবাসিক ২। ডে কেয়ার ৩। অনাবাসিক ৪। অনলাইন ব্যাচে ভর্তি করুন।

07/11/2025

সম্মানিত অভিভাবক, ফিউচার ক্যাডেট বৃত্তিপরীক্ষার খাতা আগামীকাল ৮ নভেম্বর অভিভাবকদের দেখানো হবে। খাতা দেখতে প্রবেশপত্র আবশ্যক।
সময়: সকাল ১১.০০ টা - সন্ধা ৬.০০ টা ।
স্থান: ফিউচার ক্যাডেট একাডেমি গোবিন্দগঞ্জ শাখা
ঝিলপাড়া, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা
চূড়ান্ত ফলাফল: ১৬ ডিসেম্বর ২০২৫।
পুরস্কার বিতরণ: পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে জানানো হবে ।
শুভেচ্ছান্তে ফিউচার ক্যাডেট একাডেমি

26/10/2025
 #ক্যাডেট কলেজের এইচএসসি রেজাল্ট❤️
17/10/2025

#ক্যাডেট কলেজের এইচএসসি রেজাল্ট❤️

04/10/2025
24/09/2025

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা: একটি চ্যালেঞ্জ, অগণিত সুযোগ!

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা নিঃসন্দেহে জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ। পূর্ণমান ৩০০ এবং ৩ ঘণ্টার এই পরীক্ষায় প্রতিটি নম্বরের জন্য তোমার হাতে থাকবে মাত্র ৩৬ সেকেন্ড। তাই দ্রুত এবং নির্ভুলভাবে লেখার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

মনে রাখবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু পড়ালেখা করলেই হবে না, কৌশলী হতে হবে। পাঠ্যবই থেকে হুবহু সব প্রশ্ন আসবে না। উপস্থিত বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে শিখতে হবে। যদি কোনো প্রশ্ন কঠিন মনে হয়, তাতে সময় নষ্ট না করে সহজ প্রশ্নগুলো আগে সমাধান করে ফেলো। শর্ট প্রশ্নগুলো দ্রুত লিখে বাকিগুলোর জন্য সময় বাঁচাও। এমনকি ২০-৩০ নম্বরের উত্তর ছুটে গেলেও ঘাবড়ে যাবে না। ২৭০-২৮০ নম্বর উত্তর করেও ক্যাডেট হওয়া সম্ভব। সাহস আর মনোবল ধরে রেখে এগিয়ে যেতে হবে।

প্রতিটি বিষয়ে সমান গুরুত্ব দেওয়া আবশ্যক। কোনো একটি বিষয়ে খুব ভালো করলেও, অন্য কোনো বিষয়ে ৪০ শতাংশের কম নম্বর পেলে চলবে না। যেমন, তুমি যদি ইংরেজি বা গণিতে ৮০ শতাংশ নম্বর পাও, কিন্তু সাধারণ জ্ঞান বা বাংলায় ৪০ শতাংশের কম পাও, তবে তা কাজে আসবে না। প্রতিটি বিষয়ে স্বতন্ত্রভাবে পাস করা এবং সম্মিলিত মেধা তালিকায় ছেলেদের মধ্যে প্রথম ৯০০ জন ও মেয়েদের মধ্যে প্রথম ৩০০ জনের মধ্যে থাকা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হওয়ার পূর্বশর্ত। লিখিত পরীক্ষায় ভালো নম্বর এবং শারীরিক ফিটনেস তোমাকে ক্যাডেট হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রাখবে।

এই মুহূর্তে ৬ষ্ঠ শ্রেণির পাঠ্যবইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আয়ত্তে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রচুর অনুশীলন এবং মডেল টেস্ট দাও। ক্যাডেট কলেজের সিলেবাস প্রকাশিত হলে প্রতিটি টপিক ধরে ধরে রিভিশন দেবে। অযথা সব কিছু না পড়ে বিগত ৪-৫ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ।

মনে রেখো, ক্যাডেট হও বা না হও, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে তুমি যা শিখবে, তা নিঃসন্দেহে তোমার ভবিষ্যৎ শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুন্দর ভবিষ্যৎ, গর্বিত খাকী রঙের পোশাক, ছোট্ট বয়সের ফরমাল ড্রেসে সাহেব-সাহেব ভাব, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল জীবন, দেশের বাছাই করা শ্রেষ্ঠ মেধাবীদের সাথে পড়াশোনার সুযোগ এবং অগণিত সম্ভাবনা তোমার অপেক্ষায়।

সবার জন্য শুভকামনা!
ফিউচার ক্যাডেট একাডেমি-গোবিন্দগঞ্জ শাখা
ঝিলপারা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

08/09/2025

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবেজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে
পরীক্ষা
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা: দেখে নাও ২০২৬ সালের সিলেবাস
পড়াশোনা ডেস্ক
Published: 02 Sep 2025, 09:52
ক্যাডেট কলেজগুলোতে ২০২৬ সালে ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হবে সপ্তম শ্রেণিতে। ভর্তি পরীক্ষার সিলেবাস নিচে দেখে নাও।

ভর্তি পরীক্ষার সিলেবাস—

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর দেখে নাও—

ভর্তি পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের ।

১. ইংরেজি-১০০ নম্বর,

২. গণিত-১০০ নম্বর,

৩. বাংলা-৬০ নম্বর,

৪. বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা-৪০ নম্বর।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা: সিলেবাস ও মানবণ্টন-২০২৬
১. বিষয়: ইংরেজি- নম্বর ১০০ —

# Grammar

1. Sentence.

2. Parts of Speech.

3. Gender.

4. Number.

5. Punctuation and use of Capital Letters.

6. Tense.

7. Subject and Predicate.

8. Agreement of Subject and Verb.

9. Transformation of Sentences.

10. Right Form of Verbs.

11. Contractions.

12. Rearrange Jumbled Words to Make Sentences.

13. Spelling.

14. Phrases & Idioms.

Also read:
প্রধান শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ২১৬৯
বিজ্ঞাপন

ক্যাডেট কলেজগুলোতে ভর্তি নেওয়া হবে সপ্তম শ্রেণিতেছবি: সংগৃহীত
২. বিষয়: গণিত-নম্বর ১০০ —

প্রথম অধ্যায়: স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।

দ্বিতীয় অধ্যায়: অনুপাত ও শতকরা।

তৃতীয় অধ্যায়: পূর্ণসংখ্যা।

চতুর্থ অধ্যায়: বীজগণিতীয় রাশি।

পঞ্চম অধ্যায়: সরল সমীকরণ।

ষষ্ঠ অধ্যায়: জ্যামিতির মৌলিক ধারণা।

সপ্তম অধ্যায়: ব্যবহারিক জ্যামিতি।

অষ্টম অধ্যায়: তথ্য ও উপাত্ত।

Also read:
এসএসসি পরীক্ষা ২০২৬ নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের
বিজ্ঞাপন

৩. বিষয়: বাংলা-নম্বর ৬০ —

# ব্যাকরণ

১. ধ্বনি ও বর্ণ, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি।

২. শব্দ ও পদ পরিচয়: শব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।

৩. লিঙ্গ।

৪. বচন।

৫. ক্রিয়ার কাল: শ্রেণিবিভাগ ও প্রয়োগ।

৬. কারক।

৭. বাগধারা।

৮. এককথায় প্রকাশ।

৯. বিরাম চিহ্ন।

# নির্মিতি/রচনা রীতি

১. ভাব-সম্প্রসারণ।

২. অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)।

৩. অনুধাবন।

৪. বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা: নম্বর-৪০—

১. বিজ্ঞান।

২. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান।

৩. ডিজিটাল প্রযুক্তি।

৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।

৫. বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ।

৬. বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলি।

৭. বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি।

৮. খেলাধুলা।

৯. বুদ্ধিমত্তা (আইকিউ)।

Address

Jhilpara, Nearest Boisakhi Hotel, Gobindogonj, Gaibandha
Rangpur
5740

Alerts

Be the first to know and let us send you an email when Future Cadet Academy Gobindogonj Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share