19/05/2026
Institute of Health Technology, Rangpur
Welcome to the Unofficial page of Institute of Health Technology, Rangpur
19/05/2026
18/05/2026
আজ ইনস্টটিউট অব হেলথ টেকনোলজি, রংপুর-এর ক্যাম্পাসে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল চাকরি মেলা ও আলোচনা অনুষ্ঠান।
দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্য নিয়ে "ASSET Project, Dhaka"-এর বাস্তবায়নে এই চমৎকার উদ্যোগটি নেওয়া হয়েছে।
আজকের অনুষ্ঠানের কিছু দারুণ মুহূর্ত ও কর্মসূচির স্থিরচিত্র-👇
17/05/2026
পছন্দ নাকি ভাগ্য?
কীভাবে হলো আপনার ডিপার্টমেন্ট নির্বাচন?
প্রিয় ক্যাম্পাস মানেই তো এক টুকরো সবুজ আর কিছু মায়াবী স্মৃতি...
একাডেমিক ভবনের ওপরের ওই ঝুলন্ত বাগান আর সামনের সুন্দর ফুলের মেলা যেন রোজ আমাদের স্বাগত জানাতেই অপেক্ষা করে।
ক্লাসের চাপ আর পড়াশোনার মাঝে এই এক চিলতে প্রকৃতি আমাদের ক্লান্তি দূর করার প্রিয় আশ্রয়।
দিন শেষে ক্যাম্পাস ছেড়ে চলে গেলেও, এই সুন্দর দৃশ্য আর স্মৃতিগুলো মনের খুব কাছেই থেকে যায়।
📷Md AI Riyad
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রংপুর উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবা খাতের এক বাতিঘর, যা যুগেরও অধিক সময় ধরে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরির মাধ্যমে মানবতার সেবায় অনন্য অবদান রেখে চলেছে। উন্নত একাডেমিক পরিবেশ ও হাতে-কলমে শিক্ষার সমন্বয়ে গড়া এই প্রতিষ্ঠানটি দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ার এক নির্ভরতার প্রতীক।
📷 Shehzada
15/05/2026
রাজপথের সেই লড়াই ও একতার গল্প ✊
আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে, বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্ট স্টুডেন্ট এসোসিয়েশন (BMTPSA)-এর পতাকাতলে আমাদের সেই সাহসী আন্দোলনের একটি মুহূর্ত।
নিজেদের ন্যায্য অধিকার আদায়, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে আমরা সেদিন রাজপথে নেমেছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে। সেই দিনগুলো আজও আমাদের মনে করিয়ে দেয়—একতাই আমাদের শক্তি।
সময়ের সাথে অনেক কিছু বদলালেও, নিজেদের অধিকার আদায়ে আমাদের সেই বলিষ্ঠ চেতনা আজও অমলিন।
14/05/2026
এই জলে ভাসা ক্যাম্পাস আর হাজারো স্মৃতি! ✨📚
কলেজের করিডোর ধরে হাঁটার ফাঁকে হঠাত বৃষ্টি, তারপর ক্লাস আর আড্ডা। আপনাদের সবার কোনো প্রিয় বৃষ্টির স্মৃতি আছে কি? এই ক্যাম্পাসে শেষ কবে ভিজেছিলেন?
13/05/2026
নিজের বিভাগ তো অস্তিত্বের সাথে মিশে আছে;
কিন্তু ক্যাম্পাসের আর কোন বিভাগের বারান্দা আপনাকে অজানতেই হাতছানি দেয়?
13/05/2026
কোনটা আগে দরকার 🙄
সবাই রেজাল্টের অপেক্ষায়
13/05/2026
স্বপ্ন, বন্ধুত্ব আর প্রার্থনা— যেখানে ক্লাস শেষেই শুরু হয় আড্ডা, আর আযানের ধ্বনিতে খুঁজে পাওয়া যায় মানসিক প্রশান্তি। আমাদের প্রিয় হোস্টেল, মসজিদ ও একাডেমিক ভবনের সেই পরিচিত প্রাঙ্গণ। প্রতিটি ইটের ভাঁজে লুকিয়ে আছে কতশত গল্প!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Address
Rail Station Road, Tajhat
Rangpur
5000
Opening Hours
| Monday | 08:00 - 14:00 |
| Tuesday | 08:00 - 14:00 |
| Wednesday | 08:00 - 14:00 |
| Thursday | 08:00 - 14:00 |
| Saturday | 08:00 - 14:00 |
| Sunday | 08:00 - 14:00 |