25/06/2025
আল-হামদু লিল্লাহ, আস্-সলাতু ওয়া আস্-সালামু আলা রাসূলিল্লাহ।
আল্লাহ তা'আলা বলেন :
رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ۚ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
অর্থ :
হে আমাদের পালনকর্তা! তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন, যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
- সূরা আল-বাকারা, আয়াত ১২৯.
আজ আমাদের সমাজে আমরা যা কিছু দেখছি—নৈতীক অবক্ষয়, পরিবারে অশান্তি, তরুণদের দিশেহারা জীবন—এসবের মূলেই রয়েছে ইসলামী শিক্ষার অভাব।
একটি তালিমে অংশ নেওয়া মানেই শুধু কিছু জ্ঞান নেওয়া না—বরং নিজের জীবনকে পরিশুদ্ধ করার একটা বড় সুযোগ।
ইলম বা জ্ঞান এমন এক নূর, যা অন্ধকার পথকে আলোকিত করে। নবীজী (সা.) এর সাহাবিরা তালিমকে জীবন-মরণ মনে করতেন। কারণ তারা জানতেন, একজন মানুষের ঈমান, আমল, চরিত্র, আখিরাত—সবই নির্ভর করে সে কতটুকু ইসলাম জানে ও মানে তার উপর।
- আমাদের সমাজের প্রতিটি মানুষের দরকার এই তালিম।
- আমাদের ঘরে ঘরে দরকার রাসূল (সা.)-এর আদর্শে গড়া মানুষ।
তাই তালিম আমাদের শেখায়—
→ কীভাবে একজন আদর্শ মুসলমান হওয়া যায়
→ কীভাবে পরিবারের, সমাজের, দেশের জন্য কল্যাণকর জীবন গড়া যায়
→ কীভাবে দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফল হওয়া যায়
এজন্যই *নবীনগর জামে মসজিদ* প্রতি *বৃহস্পতিবার এশার নামাজের পর* আয়োজন করছে *সাপ্তাহিক তালিম* , যেখানে আলোচনা হবে বিশ্ববিখ্যাত হাদীস সংকলন *রিয়াদুস সালিহীন* থেকে।
-এই তালিমে আপনি যদি একাকী আসেন, তাও লাভবান হবেন।
আর যদি পরিবার-পরিজন নিয়ে আসেন, তাহলে লাভ হবে পুরো সমাজের।
-আপনার জন্য, আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য—এই তালিমে আসা জরুরি।
*قال رسول الله ﷺ:*
*"من سلك طريقا يلتمس فيه علما، سهل الله له به طريقا إلى الجنة."*
রাসূল (সা.) বলেন,
**“যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।”**
— সহীহ মুসলিম
আসুন, ইসলাম জানুন, নিজের জীবন বদলান।
নবীনগর জামে মসজিদে দেখা হবে, ইন শা আল্লাহ!
*আলোচনা করবেন:*
মাওলানা শুয়াইব হাবিব,
খতিব, নবীনগর জামে মসজিদ
স্থান: পূর্বশালবন, রংপুর
09/06/2025
সুন্নাহভিত্তিক বিয়ে: মেয়েপক্ষের ঘাড়ে নয়, বরং দায়িত্ব ছেলের।
বিয়ে আজকাল একটা বোঝায় পরিণত হয়েছে— বিশেষ করে মেয়ের পরিবারের জন্য।
যেখানে ইসলাম সহজতা চায়, সমাজ সেখানে অতিরিক্ত দাবি বিভিন্নভাবে চাপিয়ে দেয় নানান কৌশলে।
কষ্টদায়ক এপ্রবণতা দিন দিন এত ভয়াবহ রূপ নিচ্ছে যে, অনেক দ্বীনদার ফ্যামিলিতেও দেখা যায়, তারা মেয়ের পরিবারের কাছে উপহার, টাকা, আসবাব এমনকি গাড়ির মতো বড় বড় দাবি করছে!
এটি কি ইসলামের শিক্ষা? এটি কি সুন্নাহর অনুসরণ? এটি কি জুলুম নয়?
কুরআনে আল্লাহ বলেন:
> وَآتُوا ٱلنِّسَآءَ صَدُقَـٰتِهِنَّ نِحْلَةً
“তোমরা নারীদেরকে তাদের মহর স্বতঃস্ফূর্তভাবে দান করো।”
— (সূরা আন-নিসা: ৪)
অর্থাৎ ইসলাম চায় ছেলেপক্ষ দিবে, মেয়েপক্ষ নয়।
রাসূল ﷺ বলেন:
"সবচেয়ে বরকতময় বিবাহ হলো তা-ই, যার খরচ সবচেয়ে কম।"
— (মুসনাদ আহমাদ)
এই মানসিকতা শুধু দুনিয়ারই ক্ষতি নয়, আখিরাতেও জবাবদিহির কারণ। আল্লাহ আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন।
বিয়ে হোক সহজ, সুন্দর ও সম্মানজনক।
হারাম থেকে রক্ষা পেতে — সুন্নাহর পথেই ফিরে যাই।
16/05/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
উত্তরবঙ্গের সম্মানিত দ্বীনি প্ল্যাটফর্মসমূহের প্রিয় ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্ব-হা যিন নূরাঈন ফাউন্ডেশন-এর উদ্যোগে ইনশাআল্লাহ্ আগামী শনিবার একটি বিশেষ সেমিনার ও হালাকার আয়োজন করা হয়েছ।
🗓 তারিখ: ১৭ মে ২০২৫, রোজ শনিবার
🕓 সময়: বিকাল ৪:০০টা (বাদ আসর) থেকে মাগরিব পর্যন্ত
📍 স্থান: ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক স্কুল, জুম্মাপাড়া, সদর, রংপুর
🎙️ বক্তব্য পেশ করবেন:
🔹 উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান (হাফিযাহুল্লাহ)
🔹 মাওলানা শুয়াইব হাবীব
📝 আলোচ্য বিষয়:
"উত্তরবঙ্গের সমস্যা ও সমাধানে করণীয়"
📣 বিশেষ অনুরোধ:
উত্তরবঙ্গের সকল দ্বীনি প্ল্যাটফর্মের দায়িত্বশীল ও সংশ্লিষ্ট ভাইদের প্রতি উক্ত সেমিনারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানানো যাচ্ছে।
প্রচেষ্টা আমাদের, বিজয় আল্লাহর।
15/05/2025
হরফের উচ্চারণ, ض
” দ্বদ - ض ” হরফের উচ্চারণ - Maulana Shuaib Habib
MARKAZ-US-SUFFAH ACADEMY
12/05/2025
নতুন ব্যাচ আসছে ইনশাআল্লাহ।
29/01/2025
নোটিশ: ২৯-০১-২৫ ইং
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ত্ব-হা যিন নূরাঈন নৈশ মাদরাসা রংপুর এর শিক্ষার্থী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ২৯-০১-২৫ ইং রোজ বুধবার থেকে ০৩-০২-২৫ ইং সোমবার পর্যন্ত মাদরাসার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
০৪-০২-২৫ ইং রোজ মঙ্গলবার থেকে পূর্বের ন্যায় ক্লাস চলবে ইনশাআল্লাহ।
মাওলানা শুয়াইব হাবীব
প্রধান শিক্ষক ত্ব-হা যিন নূরাঈন নৈশ মাদরাসা রংপুর।