22/05/2026
রাসূলুল্লাহ (সাঃ)-এর সুন্নাত ও হাদিসের জ্ঞান ছাড়া একজন মুসলিমের জীবন অসম্পূর্ণ। আধুনিক জীবনের নানা ব্যস্ততা ও ফিতনার যুগে সঠিক ইসলামি আকিদা ও আমলের জ্ঞান অর্জন করা আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। এই শূন্যস্থান পূরণের লক্ষ্যে, নির্ভরযোগ্য গ্রন্থ ‘ফয়জুল কালাম’-এর ওপর ভিত্তি করে আমরা নিয়ে এসেছি হাদিসে রাসূল (সাঃ) শিক্ষা কোর্স | সিজন ০২।
৪০টি লাইভ ক্লাসের এই বিস্তারিত কোর্সে আমরা ঈমান ও আকিদা, ইবাদতের সঠিক নিয়ম (নামাজ, রোজা, হজ, জাকাত), নবীজির (সাঃ) প্রাত্যহিক সুন্নাত, হালাল উপার্জন এবং পারিবারিক ও সামাজিক শিষ্টাচার নিয়ে গভীরভাবে আলোচনা করব। প্রতিটি ক্লাস এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি শুধু হাদিসের তাত্ত্বিক জ্ঞানই নয়, বরং বাস্তব জীবনে তার সঠিক প্রয়োগ করতে পারেন। আসুন, নবীজির (সাঃ) দেখানো পথে নিজেদের জীবনকে আলোকিত করি।
পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে সকল কোর্সে চলছে ২৫% ডিসকাউন্ট।
কুপন কোডঃ QURBANI25
রেজিষ্ট্রেশনের বিস্তারিত কমেন্টে।
22/05/2026
আজকের স্পেশাল সাপ্তাহিক তালিমে আসছেন তো ইনশাআল্লাহ।
লোকেশন কমেন্টে।
22/05/2026
"তাদাব্বুরে কুরআন" শুধু একটি কুরআন শেখার কোর্স নয়; বরং এটি কুরআনের সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তোলার যাত্রা।
বর্তমান সময়ে অনেকেই কুরআন তিলাওয়াত করতে পারেন, কিন্তু কুরআনের বার্তা, দুআ, সালাতের অর্থ এবং আরবি শব্দের মৌলিক গঠন সম্পর্কে জানেন না। এই কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী ধীরে ধীরে কুরআন বুঝে পড়ার আত্মবিশ্বাস অর্জন করতে পারেন।
এই কোর্সে রয়েছে—
◉ ছোট ছোট গুরুত্বপূর্ণ সূরার তাদাব্বুর
◉ প্রয়োজনীয় আয়াত ও দুআ
◉ সালাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ দুআ ও যিকির
◉ বেসিক আরবি ব্যাকরণ
◉ কুরআনের শব্দ ও বাক্য বুঝার প্রাথমিক দক্ষতা
◉ নিয়মিত কুরআন অধ্যয়নের গাইডলাইন
৪০টি ক্লাসের এই কোর্সটি সম্পূর্ণভাবে বিগিনার ফ্রেন্ডলি। তাই পূর্বে আরবি বা কুরআন ব্যাকরণ না জানলেও সহজেই কোর্সটি অনুসরণ করা সম্ভব।
এই কোর্স শেষে একজন শিক্ষার্থী কুরআনের সাথে একটি অর্থবহ সম্পর্ক তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ।
পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে সকল কোর্সে চলছে ২৫% ডিসকাউন্ট।
কুপন কোডঃ QURBANI25
রেজিষ্ট্রেশনের বিস্তারিত কমেন্টে।
21/05/2026
ত্ব-হা যিন নূরাঈন অনলাইন মাদ্রাসায় শুরু হতে যাচ্ছে কুরবাণী অফার। সকল লাইভ কোর্সে থাকবে ডিসকাউন্ট। আপনি কোন কোর্সের জন্য অপেক্ষা করছেন?
21/05/2026
#দ্বীনী_দাওয়াত
📖 ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক সেন্টারে সাপ্তাহিক তালিম ✨
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।
সম্মানিত দ্বীনি ভাইয়েরা অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আলহামদুলিল্লাহ গত সপ্তাহের ধারাবাহিকতায় এই সপ্তাহেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সাপ্তাহিক তালিম—
🗓️ তারিখ : ২২ মে, ২০২৬ খ্রিঃ শুক্রবার।
⏰ সময় : বাদ মাগরিব (সন্ধ্যা ৭:০০ মিনিট)
🎙️আলোচক হিসেবে উপস্থিত থাকবেন : উস্তায আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান (হাফিঃ)।
📍 স্থান:
মেট্রো পিলার নং ২১৩ এর পাশে অবস্থিত, বনলতা রেস্টুরেন্ট বিল্ডিংয়ের (৪র্থ তলা), মিরপুর-১১ বাসস্ট্যান্ড, ঢাকা-১২১৬
🔖 আল্লাহ তাআলা বলেন: “বলুন, যারা জানে আর যারা জানে না—তারা কি সমান?” (সূরা যুমার: ৯)
✨ উক্ত তালিমে অংশগ্রহণ সকলের জন্যই উন্মুক্ত, কোনো প্রকার রেজিষ্ট্রেশন ফিসের প্রয়োজন নেই।
🛑 [বিঃদ্রঃ- ১] আসরের সলাতের পর থেকে সেন্টারের গেইট খোলা থাকবে সংগত কারণেই এর আগে আসলে কেউ এন্ট্রি পাবেনা।
🛑 [বিঃদ্রঃ- ২] দ্বীনি বোনদের মাহরামদের সাথে পর্দার সহিত অংশগ্রহণের ব্যবস্থা রয়েছে।
📞 যোগাযোগ:
01886 9999 15 (Cell)
01886 9999 75 (WhatsApp)
নিজে আসুন এবং সাথে পরিচিত দ্বীনী ভাইদের নিয়ে আসুন— কারণ তালিম শুধু জ্ঞান অর্জনের মাধ্যম-ই নয়, বরং জান্নাতের পথকে সহজ করার মাধ্যম
21/05/2026
🚨 FINAL CALL | আর মাত্র ৩ ঘণ্টা বাকি! ⏳
“সিরাত ওয়ার্কশপ ১৪৪৭ হিজরী”-তে রেজিস্ট্রেশনের সময় শেষ হতে চলেছে।
যদি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে এটাই শেষ সুযোগ—
রাসূল ﷺ-এর জীবনীকে গভীরভাবে জানার, ভালোবাসার এবং নিজের জীবনে ধারণ করার একটি বিশেষ আয়োজনের অংশ হওয়ার। 📖✨
রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে।
20/05/2026
🔥 জোয়ার শুরু হয়েছে! আপনি কি পিছিয়ে পড়বেন?
আলহামদুলিল্লাহ! আমাদের সিরাত কর্মশালার কাফেলায় ভাইদের যুক্ত হওয়ার গতি দেখে আমরা অভিভূত। অসংখ্য সচেতন ভাই ইতিমধ্যেই তাঁদের আসন নিশ্চিত করে নিয়েছেন। চারদিকের ফেতনা আর ব্যস্ততাকে পেছনে ফেলে প্রিয় নবীজির (সা.) সিরাত শিখতে এই যে উদ্দীপনা—এটাই তো একজন মুমিনের আসল পরিচয়!
ভাই, স্রোত কিন্তু বয়ে চলেছে। আপনার অনেক পরিচিত ভাই ও বন্ধু এই কাফেলায় নাম লিখিয়েছেন। তাঁরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে, জীবনকে তাঁরা সিরাতের আলোয় আলোকিত করবেনই। আপনি কেন একা পড়ে থাকবেন?
আল্লাহর সন্তুষ্টির জন্য ভাইদের এই মিছিলে আপনিও শামিল হোন। একা জান্নাতে যাওয়ার চেয়ে প্রিয় ভাইদের হাত ধরে একসাথে জান্নাতের পথে হাঁটা অনেক বেশি আনন্দের।
এসো ভাই, কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির (সা.) সিরাতকে হৃদয়ে গেঁথে নিই!
রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে।
20/05/2026
🚨 সিরাত ওয়ার্কশপ ১৪৪৭ হিজরী-তে রেজিস্ট্রেশনের আজই শেষ দিন! ⏳
প্রিয় দ্বীনি ভাই,
আপনি কি এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি?
এটি হতে পারে এমন একটি আয়োজন—
যেখানে আপনি শিখবেন রাসূল ﷺ-এর সিরাতকে আরও গভীরভাবে জানা, বুঝা এবং জীবনে ধারণ করার গুরুত্বপূর্ণ দিকগুলো। 📖✨
🗓️ রেজিস্ট্রেশন চলবে শুধুমাত্র আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত।
এরপর আর কোনো রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না ইন শা আল্লাহ।
🎁 মনে রাখবেন, সিরাত ফোরামের সদস্যদের জন্য রয়েছে অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা।
✅ সীমিত আসন
✅ শুধুমাত্র দ্বীনি ভাইদের জন্য
✅ উপকারী সেশন, প্র্যাকটিক্যাল আলোচনা ও আত্মশুদ্ধিমূলক পরিবেশ
আর দেরি না করে এখনই নিজের আসন নিশ্চিত করুন।
লিংক কমেন্টে।
19/05/2026
মাত্র ৫টি ক্লাস করেই এমন অনুভূতি… 💚
আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শিক্ষার্থী জানিয়েছেন — "আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ভাবে ক্লাস গুলা করান ওস্তাদ রা যথেষ্ট ভাবে বুজিয়ে বুজিয়ে বলেন। যদি কেউ না বুছতে পারে তাহলে আবার বলেন আলহামদুলিল্লাহ এভাবে আমরা যদি মন দিয়ে ক্লাস গুলা সম্পূর্ণ ভাবে করতে পারি তাহলে আমরা আসা করি ইনশাআল্লাহ আল কোরআন বিশুদ্ধ করে পড়তে পারবো দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খাইরান।" 🤍
আপনিও যদি শুদ্ধভাবে আল-কুরআন পড়তে চান, তাহলে আজই যুক্ত হয়ে যান আমাদের সাথে।
ইনশাআল্লাহ, সঠিক গাইডলাইনে আপনার কুরআন শিক্ষার যাত্রা হবে সহজ, সুন্দর ও আত্মবিশ্বাসপূর্ণ। ✨
রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে।
19/05/2026
প্রাত্যহিক জীবনের ব্যস্ততায় আমরা অনেকেই সীরাত থেকে দূরে সরে যাই। কিন্তু নববী আদর্শের আলো ছাড়া আমাদের যাপিত জীবন অসম্পূর্ণ।
রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন থেকে হিদায়াতের অমীয় সুধা নিতে আপনাকে আমন্ত্রণ জানাই ১ দিনের (২১ মে বাদ আছর থেকে) এই নিবিড় সিরাত ওয়ার্কশপে।
ইনশাআল্লাহ, এই জার্নিতে গাইড হিসেবে আমাদের সাথে থাকছেন বিশিষ্ট দাঈ ইলাল্লাহ ফুয়াদ মুবয়াসিম।
নিজের জীবনকে নতুন করে সাজানোর এই সুযোগ মিস করবেন না। আসন সংখ্যা সীমিত হওয়ায় আজই আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।
🔗 রেজিষ্ট্রেশন লিংক: প্রথম কমেন্টে দেখুন।