Balarhat High School - BHS

Balarhat High School - BHS বালারহাট উচ্চ বিদ্যালয় (বাউবি)

অনুগ্রহ করে, ফলো করুন।
আপনার বন্ধুদের ইনভাইট দিন।
ধন্যবাদ!

আখের গুড়ে নেই আখের ছিটে ফোঁটা,আছে শুধু বিষের অস্তিত্ব, অভিযান যেন কেবলই আইওয়াশ,জরিমানার টাকা কি তবে অপরাধের লাইসেন্স?......
12/01/2026

আখের গুড়ে নেই আখের ছিটে ফোঁটা,আছে শুধু বিষের অস্তিত্ব, অভিযান যেন কেবলই আইওয়াশ,জরিমানার টাকা কি তবে অপরাধের লাইসেন্স?.........................................✍

রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট ও তৎসংলগ্ন গ্রামগুলোতে এখন আখের কোনো অস্তিত্ব নেই, অথচ ঘরে ঘরে তৈরি হচ্ছে টন টন গুড়। উপজেলার গেনার পাড়া ও ফুলচৌকি খামার পাড়া গ্রাম এখন বিষাক্ত গুড় তৈরির কারখানায় পরিণত হয়েছে। চিনি, চুন আর কাপড়ের রং মিশিয়ে তৈরি করা এই মরণঘাতী গুড় ছড়িয়ে পড়ছে সারা দেশে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট ও প্রশাসনের একাংশের যোগসাজশে এই অবৈধ কারবার এখন অপ্রতিরোধ্য। আসন্ন মাহে রমজান মাসকে ঘিরে তৈরি হচ্ছে টন টন গুড়।

চিনির সিরা আর টেক্সটাইল ডাইয়ে তৈরি হচ্ছে গুড়
সরেজমিনে গিয়ে দেখা যায়,এসব কারখানায় আখের রসের পরিবর্তে মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের চিনি। গুড়ের উজ্জ্বল রং আনতে মেশানো হচ্ছে ক্ষতিকর টেক্সটাইল ডাই (কাপড়ের রং) এবং হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহৃত মাথার সিঁদুর। এখানেই শেষ নয়, গুড় শক্ত করতে ব্যবহার করা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড ও চুন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই রাসায়নিক মিশ্রিত গুড় দীর্ঘমেয়াদে সেবনে কিডনি বিকল, লিভারের ক্ষতিসহ ক্যানসারের মতো মরণব্যাধি হওয়ার ঝুঁকি শতভাগ।

অনুসন্ধানে জানা গেছে, এই বিশাল ভেজাল সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রক মিল্লাত ট্রেডার্স-এর মালিক মুকুল মিয়া। স্থানীয়দের অভিযোগ, মুকুল মিয়া এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন। তিনি ক্ষুদ্র উৎপাদকদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহ করেন এবং সেই অর্থের একটি বড় অংশ প্রশাসনের বিভিন্ন স্তরে মাসোহারা হিসেবে পৌঁছে দেন। এই অদৃশ্য শক্তির প্রভাবেই প্রশাসনের অভিযানের পরও কারখানাগুলো ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় চালু হয়ে যায়।

নথিপত্র অনুযায়ী, ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত এই এলাকায় বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। এসব অভিযানে কয়েক লক্ষ টাকা জরিমানা এবং প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ধ্বংস করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অভিযানের রেশ কাটতে না কাটতেই চক্রটি আবার সক্রিয় হয়ে ওঠে।বিএসটিআই-এর কোনো অনুমোদন না থাকলেও এই গুড় পরিবহনে ব্যবহার করা হচ্ছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ভুয়া চালান। ট্রাকযোগে এই বিষাক্ত গুড় মিঠাপুকুর ছাড়িয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় বাজারে পৌঁছে যাচ্ছে।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানীর মনোনয়নপত্র দাখিল।
30/12/2025

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানীর মনোনয়নপত্র দাখিল।

বালারহাট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  জনাব মো: মাহবুবার রশিদ মিন্টু স্যার। মহান রব্বুল আলামীন তাকে তার দা...
14/07/2025

বালারহাট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো: মাহবুবার রশিদ মিন্টু স্যার। মহান রব্বুল আলামীন তাকে তার দায়িত্ব সঠিকভাবে পালন এবং সুস্থতা দান করুক,আমিন।
#বালারহাট #উচ্চ #বিদ্যালয়

13/07/2025

২৫শে জুন ২০২৫, বালারহাট উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে বিদায়ী প্রধান শিক্ষক জনাব মোঃ আজিজুল ইসলাম স্যারের বিদায় এবং নবনিযুক্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রশিদ স্যারের বরণ অনুষ্ঠান। বিদায়ী শিক্ষক মোঃ আজিজুল ইসলাম স্যার ছিলেন একজন আদর্শবান, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও প্রতিষ্ঠানের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর নিরব নেতৃত্ব ও সেবামূলক শিক্ষকজীবনের জন্য বিদ্যালয় পরিবার তাঁকে জানায় গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। অপরদিকে, নবনিযুক্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রশিদ স্যারের আগমনে নতুন এক সম্ভাবনার দ্বার খুলেছে। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে বালারহাট উচ্চ বিদ্যালয় আরও এগিয়ে যাবে আধুনিক শিক্ষা, শৃঙ্খলা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির পথে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক অনন্য, হৃদয়ছোঁয়া স্মৃতি হিসেবে। একজন আদর্শ শিক্ষক যখন বিদায় নেন, তখন একজন নতুন শিক্ষক আসেন নতুন স্বপ্ন বোনার প্রতিশ্রুতি নিয়ে।

#বিদায়_ও_বরণ #বালারহাট_উচ্চ_বিদ্যালয় #আদর্শ_শিক্ষক #শ্রদ্ধা_ও_ভালোবাসা #শিক্ষার_আলোকবর্তিকা ুন_যাত্রা #বাংলার_বিদ্যালয়

মিঠাপুকুর টু ফুলবাড়ি রোডের হাড়ড়পাড়ায় ট্রাক চাপা'য় ভ্যানে থাকা কারমাইকেল কলেজের এক শিক্ষার্থী নি'হ'ত।
13/06/2025

মিঠাপুকুর টু ফুলবাড়ি রোডের হাড়ড়পাড়ায় ট্রাক চাপা'য় ভ্যানে থাকা কারমাইকেল কলেজের এক শিক্ষার্থী নি'হ'ত।

পাটগ্রামে বউ কে জ/বা/ই করে হত্যাকারী হাসিনুর বোরকা পড়েই পালিয়েছিল লালমনিরহাট সেনাবাহিনীর সহযোগিতায় আটক করেছে পুলিশ।
11/06/2025

পাটগ্রামে বউ কে জ/বা/ই করে হত্যাকারী হাসিনুর বোরকা পড়েই পালিয়েছিল লালমনিরহাট সেনাবাহিনীর সহযোগিতায় আটক করেছে পুলিশ।

আজ রাত আনুমানিক ২ ঘটিকার সময় আমাদের বালারহাটের মিষ্টি গলিতে পানের দোকানদার রব্বানী ভাই মা*রা গিয়েছেন রংপুর মেডিকেল কলে...
10/06/2025

আজ রাত আনুমানিক ২ ঘটিকার সময় আমাদের বালারহাটের মিষ্টি গলিতে পানের দোকানদার রব্বানী ভাই মা*রা গিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

জায়গীর  এবং ফিড কোম্পানি মধ্যবর্তি স্থানে একটি ভ্যান সহ রাস্তায় পড়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নেওয...
04/06/2025

জায়গীর এবং ফিড কোম্পানি মধ্যবর্তি স্থানে একটি ভ্যান সহ রাস্তায় পড়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নেওয়া হয়েছে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

29/05/2025

ফ্রিতে রক্তের গ্রুপ পরীক্ষা করতে চাইলে সরাসরি চলে আসেন বালারহাট উচ্চ বিদ্যালয় মাঠ।

25/05/2025

রংপুরের মিঠাপুকুরের বালারহাট এলাকায় স্বামীর বন্ধুর বিরুদ্ধে ধ*র্ষ*ণের অভিযোগ!

এটা  মানতে পারলাম না এক সাথে ছেড়ে আশা গাড়ি 😭🙏রংপুরের মিঠাপুকুরে শ্যামলী  বাস এবং ট্রাক সংঘর্ষ , 😭 এক শিশুসহ তিনজন নিহত এ...
23/05/2025

এটা মানতে পারলাম না এক সাথে ছেড়ে আশা গাড়ি 😭🙏
রংপুরের মিঠাপুকুরে শ্যামলী বাস এবং ট্রাক সংঘর্ষ ,
😭
এক শিশুসহ তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত 🥹

আজ শাপলা কুড়ি শিশু সদন এর ১ম সাময়িক পরিক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি প্লে শ্রেণী হতে ৫ম শ্রেণির টপ টেন হওয়া  ...
22/05/2025

আজ শাপলা কুড়ি শিশু সদন এর ১ম সাময়িক পরিক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি প্লে শ্রেণী হতে ৫ম শ্রেণির টপ টেন হওয়া শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।

Address

Balarhat Mithapukur Rangpur
Rangpur
5460

Alerts

Be the first to know and let us send you an email when Balarhat High School - BHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category