অল্প বয়সে টাকা উড়িয়ে ভবিষ্যৎ নিশ্চিতভাবে ফকির করার সেরা কিছু আইডিয়া!
ফেইসবুকে প্রায়ই দেখি অনেক মোটিভেশনাল স্পিকার আর ফিনান্সিয়াল এক্সপার্ট তোমাদের 'তরুণ অবস্থায় সঞ্চয় করো, চিন্তাভাবনা করে টাকা খরচ করো' এইরকম উপদেশ দেয়।
এইগুলা অকাজের উপদেশ।
আসো কাজের কথায়।
আমি বলবো তোমাদের পয়সা উড়িয়ে কিভাবে ভবিষ্যৎ নিঃস্ব করতে হবে! কারণ তোমাদের অনেকের জীবনের আসল উদ্দেশ্য বোধহয় জাতিসংঘ ঘোষিত "টেকসই দরিদ্রতা অর্জন" করা।😀
তুমি ভার্সিটিতে পড়ার সময় বা প্রথম চাকরি পাবার পর যখন কিছু ইনকাম শুরু হবে, সেই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো
রিলাক্স ভাই, বয়সটাই Enjoy করার সময়। এখন টাকা জমিয়ে কী হবে!
সেই চিন্তা নিয়ে টাকা উড়িয়ে উড়িয়ে খরচ করতে পারো।
ক্যাম্পাসে একটু স্টাইলে ঘোরার জন্য হাতে দামী ফোন রাখ।
বাইক নাও।
ক্যান্টিনে বিল দেবার সময় বন্ধুদের সামনে 'দেখানোর' জন্য পুরো মাসের হাতখরচ এক দিনে উড়িয়ে দাও।
অনেকে পকেটে একটু টাকা আসলেই দামী রেস্টুরেন্টে সপ্তাহে চার-পাঁচ দিন হাজির হয়ে যায়।
কেনাকাটা করতে গেলে মরিয়া হয়ে ব্র্যান্ডেড প্রোডাক্টের দিকে ছুটে, যাতে ফেসবুকে লাইক কিংবা ইনস্টায় ফলোয়ার বাড়ে।
কেউ পকেটে ভালো কিছু টাকা হলে রোজ রাতেই Foodpanda থেকে আসা নোটিফিকেশন পেয়ে ফোন হাতে নেয়।
কেউ আবার মাসশেষে খরচ করার পর ভাঙতি না থাকায় হাতখরচের থেকে বন্ধুর কাছ থেকে ধার করে দিন পার করে।
জরুরি দরকার পড়লে বা ছোটখাটো মেডিক্যাল ইমার্জেন্সি হলে তোমার একমাত্র "ভরসা" হয়ে দাঁড়ায় মানুষের কাছে হাত পাতার লজ্জাজনক অভিজ্ঞতা।
তুমি তখন বুঝতে শুরু করো যে বন্ধুদের ট্রিট দেওয়া, অনলাইন শপিং-এ অপ্রয়োজনীয় কেনাকাটা, সেল দেখে প্রত্যেক মাসে জামাকাপড় কেনার এই বাহাদুরিটা তোমাকে আস্তে আস্তে 'টাকা-শূন্য' করতে শুরু করেছে।
এরপর মাসের প্রথম দিনই দেনা শোধ করতে গিয়ে আবার নতুন দেনা তৈরি করার প্রস্তুতি শুরু করে।
এই যে ধারাবাহিকতাটা, সেটাই তোমার ভবিষ্যৎ আর্থিক অবস্থা খারাপ করার জন্য যথেষ্ট বাবু।
গরীব আর মধ্যবিত্ত মানুষরা টাকাকে 'ভোগের সম্পদ' হিসেবে দেখে, আর ধনীরা টাকাকে দেখে 'বিনিয়োগের হাতিয়ার' হিসেবে।
তুমি কাজ করছো। মাসে পনেরো বা বিশ হাজার টাকা ইনকাম করছো, অথচ মাসের শেষে হাত ফকিরের ফাঁকা থালা।
হইলো না ত ভাই তাইলে।
ছোট্ট একটা ‘ইমার্জেন্সি ফান্ড’ রাখো। ভবিষ্যতে কখন হঠাৎ জরুরি দরকার পড়ে, কখন ছোটখাটো চিকিৎসা লাগে, তোমার নিজের না হলেও পরিবারের যখন দরকার হবে পাশে দাঁড়াতে পারবে।
দেখো, টাকা খরচ করাটা ভুল নয়।
কিন্তু ভুল হলো বিনা ভাবনায়, বিনা পরিকল্পনায় টাকাটা পরের মাস পর্যন্ত না নিয়ে যেতে পারা।
মানছি তরুণ বয়সে ছোটখাটো ফ্যান্টাসি, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা, একটু মজা এসব খুব দরকার।
কিন্তু সব কিছুর একটা লিমিট থাকা উচিত। Healthy Moderation।
সঞ্চয় করাটা বয়স্কদের কাজ নয় শুধু। বরং তরুণকালে তোমার ঘিলুর টেস্ট।
তুমি মাসে খুব কম কোয়ান্টিটি দিয়েই শুরু করো। ধরো, তুমি মাসে ১০,০০০ টাকা পেলে ভাগ করে ফেলো।
৫০০ টাকা বা ১০০০ টাকা আলাদা করে রাখাটা শিখে ফেলো।
কিছুদিন পর দেখবে তুমি সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছো। এরপর সময়ের সাথে সাথে এই সঞ্চয়ের পরিমাণটা বাড়িয়ে ফেলো।
কিছু টিপস:
কম আয়ে বেশি ব্যয় করার অভ্যাস বদলে ফেলো।
মাসের শুরুতেই একটি budget তৈরি করে নাও।
ফ্রি Apps যেমন Money Manager বা Wallet-এর মাধ্যমে তুমি মাসের ইনকাম ও এক্সপেন্স মনিটর করতে পারো।
ছোট ছোট খরচগুলো চোখের সামনে দেখতে পেলে অনেক ফালতু খরচ বন্ধ হয়ে যাবে সহজেই।
প্রতি মাসে অল্প কিছু টাকা (শুধু কয়েকশো টাকা দিয়েই শুরু করতে পারো) আলাদা একটি ব্যাংক একাউন্টে ট্রান্সফার করো।
এটা হতে পারে তোমার "Emergency Fund"। মাস শেষে সেই টাকা যেন কোনোভাবেই তুমি খরচ না করো। একটা সময় দেখবে, সেটা তোমার অনেক বড় financial support হিসেবে গড়ে উঠেছে।
ব্যয় নিয়ন্ত্রণের জন্য সপ্তাহে একটি 'No Spend Day' চালু করো। প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটা দিন রাখো যেদিন কোনোরূপ অপ্রয়োজনীয় খরচ করবে না। কসম একদম।
শেষ কথা হলো, টাকা জমানো বাদ দিয়ে কেবলমাত্র "ভালো সময়টা" উপভোগ করতে গিয়ে এমন না হয় যে তোমার পুরো ভবিষ্যৎ টাকাশূন্য অবস্থায় টিকে থাকার অযোগ্য হয়ে পড়লো!
এই বয়সটা উপভোগ করো, কিন্তু কিছু টাকা বুদ্ধিমানের মতো জমাও।
ফেন্সি কথাবার্তার পিছনে ছুইটো না। ফেন্সি কথাবার্তা তোমাকে ইমারজেন্সিতে হেল্প করবে না।
ফেন্সি কথাবার্তা ভালো সময়ে ফেন্সি। খারাপ সময়ে বিষের মত শুনাবে।
©
BD Smart Pharmacy
DON'T COMPARE YOURSELF WITH ANYONE IN THIS WORLD -Bill Gates
16/03/2025
মাত্র ৬ মাসের পরিকল্পিত প্রচেষ্টা আপনার জীবন বদলে দিতে পারে!
✨ সাফল্যের জন্য নিজেকে উন্নত করার সঠিক কৌশল ✨
🔹 পরিচিত পরিবেশ থেকে বেরিয়ে আসুন
যদি আশেপাশের মানুষ আপনাকে সামনে এগিয়ে যেতে সহায়তা না করে, তাহলে সেই পরিবেশ থেকে বেরিয়ে আসুন। বড় গাছের নিচে ছোট গাছ বেড়ে ওঠে না—নিজেকে বিকশিত করতে হলে নতুন পরিবেশে যেতে হবে।
🔹 সাময়িক পিছিয়ে যান, সফলতার জন্য প্রস্তুতি নিন
অনেক সময় সাফল্যের জন্য নিজেকে একটু আড়ালে রাখতে হয়। যেমন একজন পেস বোলার পেছনে সরে এসে গতি বাড়ায়, তেমনি আপনাকেও মাঝে মাঝে পরিকল্পনার জন্য ধৈর্য ধরতে হবে। Success is the best revenge!
🔹 একটি নির্দিষ্ট স্কিল ডেভেলপ করুন
আজকের যুগে দক্ষতা অর্জন ডিগ্রির থেকেও বেশি গুরুত্বপূর্ণ। যেকোনো একটি স্কিলে নিজেকে দক্ষ করে তুলুন—
✅ ভিডিও এডিটিং
✅ গ্রাফিক ডিজাইন
✅ কোডিং
✅ ইউটিউবিং
✅ কন্টেন্ট রাইটিং
✅ রান্নাবান্না
একটানা ৬ মাস অনুশীলন করুন, সফলতা আসবেই!
🔹 একজন মেন্টর খুঁজে নিন
সফলতার জন্য একজন অভিজ্ঞ মেন্টর অনুসরণ করুন, ভালো বই পড়ুন, অনলাইন কোর্স করুন এবং সফল ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিন।
🔹 অর্থের সঠিক ব্যবহার করুন ও ভ্রমণের অভিজ্ঞতা নিন
অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা সঞ্চয় করুন এবং বিভিন্ন দেশ বা নতুন স্থান ভ্রমণ করুন। এতে আপনার আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়বে এবং বড় কিছু করার সুযোগ তৈরি হবে।
🔹 প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে থাকুন
নেতিবাচক ও অলস মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন। পরিশ্রমী, উদ্যমী ও সৎ মানুষের সাথে সময় কাটান এবং তাদের কাছ থেকে শিখুন।
🔹 নিজের স্বাস্থ্যের যত্ন নিন
সুস্থ শরীর মানেই সুস্থ মন। তাই প্রতিদিন শরীরচর্চা করুন, জিমে যান বা বাড়িতে ব্যায়াম করুন। মাত্র ৬ মাসে নিজের শরীরে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন!
সফল ব্যক্তিদের অভ্যাস অনুসরণ করুন
💡 এলন মাস্ক: দিনে ১২-১৬ ঘণ্টা কাজ করেন এবং বহুমুখী দক্ষতা অর্জনে বিশ্বাসী।
📚 ওয়ারেন বাফেট: প্রতিদিন ৮ ঘণ্টা বই পড়েন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অটল থাকেন।
🎯 স্টিভ জবস: সহজ ও ফোকাসড জীবনযাপন করতেন এবং অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলতেন।
🧠 বিল গেটস: প্রতিদিন নির্দিষ্ট সময় নতুন কিছু শেখার জন্য ব্যয় করতেন।
গুরুত্বপূর্ণ বই পড়ুন ও গবেষণা করুন
📖 Atomic Habits – James Clear (অভ্যাস পরিবর্তনের মাধ্যমে সফল হওয়ার কৌশল)
📖 Deep Work – Cal Newport (গভীর মনোযোগ দিয়ে কাজ করার দক্ষতা)
📖 The 7 Habits of Highly Effective People – Stephen Covey (সফল ব্যক্তিদের মূল অভ্যাস)
📖 Think and Grow Rich – Napoleon Hill (আর্থিক স্বাধীনতা অর্জনের পথ)
🔹 ধৈর্য ও একাগ্রতা ধরে রাখুন
সফলতা রাতারাতি আসে না। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন একটু একটু উন্নতি করুন, এবং ধাপে ধাপে এগিয়ে যান।
🚀 পরিকল্পিত প্রচেষ্টা + দক্ষতা + ধৈর্য = সাফল্য!
আপনি কি প্রস্তুত? 💪✨
20/02/2025
🌿 BD Smart Pharmacy পেইজের পক্ষ থেকে 🌿
২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
আজকের এই ঐতিহাসিক দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার অটুট বন্ধন। মাতৃভাষা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি, এবং ঐতিহ্যের প্রতীক।
আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, তাদের জন্য এই ভাষা একটি প্রাণবন্ত ইতিহাস, যা গর্ব ও সম্মানের সাথে আমরা বহন করি।
💬 আজকের দিনে, আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের সাহস এবং ত্যাগের জন্যই আমরা আজকে আমাদের মাতৃভাষায় কথা বলতে পারছি।
আসুন, সবাই একসাথে মিলিত হয়ে ভাষার মর্যাদা রক্ষা করি এবং সুস্থ সমাজের জন্য কাজ করি।
❤️ মাতৃভাষা, আমাদের শক্তি এবং অহংকার।
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #ভাষাশহীদ #বাংলা #সুস্বাস্থ্য #মাতৃভাষার_মর্যাদা
চিরতরুণ ও সুস্থ থাকার ১৪টি সোনালী পরামর্শ ✨
বিশ্বজুড়ে সুস্থ ও দীর্ঘায়ু জীবনযাপনের জন্য বিশেষজ্ঞদের গবেষণায় প্রমাণিত কিছু স্বাস্থ্যকর অভ্যাস রয়েছে। যদি আপনি সুস্থ, প্রাণবন্ত ও চিরতরুণ থাকতে চান, তবে এই ১৪টি অভ্যাসকে আপনার জীবনের অংশ করুন!
🌿 ১. সকালে ঘুম থেকে উঠে পানি পান করুন
সকালে খালি পেটে ধীরে ধীরে ৩-৪ গ্লাস কুসুমগরম পানি পান করুন। এটি শরীরকে ডিটক্স করে ও হজমশক্তি বাড়ায়।
☕ ২. দুধ-চিনি ছাড়া চা পান করুন
গ্রীন টি বা হারবাল টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা হৃদরোগ ও ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
💧 ৩. পর্যাপ্ত পানি পান করুন
প্রতিদিন ৮-১২ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন। এটি ত্বক উজ্জ্বল করে ও কিডনি সুস্থ রাখে।
🍊 ৪. ভিটামিন সি গ্রহণ করুন
প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ ফল খান, যেমন আমলকি, কমলা, লেবু, পেয়ারা, টমেটো। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক টানটান রাখে।
🚭 ৫. ধূমপান ও নেশা ত্যাগ করুন
ধূমপান ও নেশা হৃদরোগ, ফুসফুসের সমস্যা ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, তাই এগুলো এড়িয়ে চলুন।
🥩 ৬. লাল মাংস এড়িয়ে চলুন
গরু, খাসি, মহিষের মাংস কম খান। কম তেলে রান্না করা মুরগির মাংস বা সামুদ্রিক মাছ বেছে নিন।
🥦 ৭. প্রচুর শাক-সবজি খান
আধা-সেদ্ধ বা কাঁচা শাক-সবজি খেলে সরাসরি ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। পালংশাক, ব্রকলি, গাজর, টমেটো ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন।
🍟 ৮. ভাজা-পোড়া ও অতিরিক্ত তেল এড়িয়ে চলুন
অতিরিক্ত তেল, ঘি, মাখন হৃদরোগের কারণ হতে পারে। তাই বেক বা গ্রিল করা খাবার খান।
🥗 ৯. প্রতিদিন সালাদ খান
লেটুস, টমেটো, পুদিনা পাতা, শসা, গাজর ইত্যাদি রাখুন সালাদে। এটি হজমে সাহায্য করে ও ওজন নিয়ন্ত্রণে রাখে।
🍯 ১০. সকালে খালি পেটে মধু খান
খাঁটি মধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও মেটাবলিজম উন্নত করে।
🐟 ১১. বেশি পরিমাণে মাছ খান
স্যামন, টুনা, সার্ডিনের মতো সামুদ্রিক মাছ ওমেগা-৩ সমৃদ্ধ, যা হার্টের জন্য দারুণ উপকারী।
🌻 ১২. সূর্যমুখীর বীজ খান
এটি ভালো কোলেস্টেরল বাড়ায় এবং হার্টের সুরক্ষায় সাহায্য করে।
🥛 ১৩. প্রতিদিন অল্প পরিমাণে টক দই খান
টক দই পরিপাকতন্ত্রের জন্য ভালো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক।
🛌 ১৪. পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম করুন
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম করুন এবং রাতে ৭-৮ ঘণ্টা শান্তিতে ঘুমান।
নিজেকে ভালোবাসুন, সুস্থ থাকুন, চিরতরুণ থাকুন! ❤️✨
#সুস্থতা #চিরতরুণ #হেলথটিপস #ভালোথাকুন
05/02/2025
আমাদের চোখ মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গের অন্যতম। বর্তমান যুগের লাইফ স্টাইল ও নানা অনিয়মের জন্য আমাদের দৃষ্টিশক্তি ও চোখের স্বাস্থ্যের উপর অনেক বেশি ক্ষতিকর প্রভাব পরে। কিন্ত কিছু বাড়তি যত্ন ও নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হবে। তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে এখনই সচেতনতা বাড়ানো জরুরি।
অ্যামেরিকা চায়নাকে এআই টেকনোলজিতে পিছিয়ে রাখতে বন্ধ করে দিয়েছিল হাই-এন্ড কম্পিউটার চিপস!
কিন্তু চায়না বললো, ‘জীবনে সবকিছু হাতের মুঠোয় না থাকলেও, যা আছে তা দিয়েই ইতিহাস লেখা যায়!’
কী করল চায়না?
✅ নিজস্ব চিপ ডেভেলপমেন্টে জোর দিল (যদিও সেটা তখনো অ্যাডভান্সড না!)
✅ বিদেশি সফটওয়্যার/হ্যাডওয়্যারের বিকল্প তৈরি করল
✅ ডেটা ও লোকাল এক্সপার্টাইজকে সর্বোচ্চ প্রায়োরিটি দিল
ফলাফল?
চায়নার তৈরি ‘ ’ এআই আজ চ্যাটজিপিটিকে টক্কর দিচ্ছে!
সিলিকন ভ্যালির মাথা ঘুরে গেছে! কীভাবে ‘কম খরচে, কম রিসোর্সে’ এমন ইনোভেশন সম্ভব!!
চায়না খরচ করেছে ৬ মিলিয়ন ডলার।
একই পর্যায়ের এআই মডেল ডেভেলপ করতে আমেরিকার খরচ গেছে প্রায় ৪ গুন বেশি।
আপনার কাছে হয়তো এখনো ‘পর্যাপ্ত’ টাকা, রিসোর্স বা এক্সপেরিয়েন্স নেই।
কিন্তু চায়নার গল্প প্রমাণ করে: ‘যেটুকু আছে, সেটুকু দিয়েই শুরু করুন! বাকিটা সময় বলে দিবে।
BD Smart Pharmacy
26/01/2025
জীবনে উত্থান পতন থাকবেই। এভাবেই সামনে এগিয়ে যেতে হবে। কেননা ইসিজি রিপোর্ট "সরলরেখা" আসা মানে তুমি মৃত!!
BD Smart Pharmacy
⛔ বিশেষ দ্রষ্টব্য ⛔
ফেসবুক, টিকটিক, ইউটিউব দেখে একা একা কোনো ঔষধ খেতে যাবেন না। ঔষধ যেমন জীবন বাঁচায়, তেমনি জীবন কেড়ে নিতেও পারে। সবাই সাবধানে থাকবেন।
14/01/2025
আসুন হিউম্যান মেটানিউমো (HMPV) ভাইরাস এর লক্ষণসমূহ সম্পর্কে জেনে নেই!
10/01/2025
04/01/2025
"আপনার ফার্মেসি ব্যবসার সফলতার চাবিকাঠি এখন হাতের মুঠোয়!"
"বাংলাদেশে ফার্মেসি ব্যবসা শুরু করার জন্য সেরা গাইড - বিস্তারিত তথ্য, কৌশল, এবং সফলতার গল্প নিয়ে একটি পূর্ণাঙ্গ ইবুক।"
🔑 আপনি কী জানতে পারবেন?
কিভাবে লাইসেন্স পাবেন এবং ব্যবসা শুরু করবেন।
কর্মী নিয়োগ এবং প্রশিক্ষণের কৌশল।
পণ্যের স্টক ব্যবস্থাপনা এবং সফটওয়্যার ব্যবহারের উপায়।
গ্রাহকদের আকৃষ্ট করার জন্য সেরা মার্কেটিং স্ট্র্যাটেজি।
বাংলাদেশে ফার্মেসি আইন ও নিয়মাবলী।
সফল ফার্মেসি ব্যবসার বাস্তব উদাহরণ।
🚀 এই বই আপনার জন্য কেন?
নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ী যারা ফার্মেসি ব্যবসা শুরু করতে চান।
এমন কেউ যিনি ফার্মেসি ব্যবসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা জানতে চান।
বাংলাদেশে ফার্মেসি ব্যবসা করার জন্য একটি পর্যায়ক্রমিক গাইড খুঁজছেন।
"আপনার ফার্মেসি ব্যবসার সফলতার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং তথ্য। আমাদের ইবুক "স্মার্ট ফার্মেসি বিজনেস"’ আপনাকে দেবে লাইসেন্স পাওয়ার নিয়ম থেকে শুরু করে সফল হওয়ার কৌশল। আজই আপনার কপি সংগ্রহ করুন!"
"ফার্মেসি ব্যবসায় সফল হওয়ার প্রথম ধাপ শুরু হোক এখান থেকে।"
04/01/2025
একজন সত্যিকার বা একজন কর্পোরেট লিডার আসলে কেমন হওয়া উচিৎ? বিশ্বের অন্যতম Tech Giant Industry (Tesla) - এর কাছ থেকে একটি শিক্ষা- যখন ২০০৮ সালে পুরো বিশ্ব ভেবেছিল Tesla দেউলিয়া হয়ে যাবে তখন,
ভবিষ্যদ্বাণী করেছিল: “চলন্ত গ্রীষ্মের মধ্যেই দেউলিয়া হয়ে যাবে।”
বলেছিল: “তারা কখনোই ব্যাপক উৎপাদন বা মাস প্রডাকশনের দিকে যেতে পারবে না।”
The Wall Street Journal নিশ্চিত করেছিল: “Tesla এর জন্য তার পরবর্তী উৎপাদন দুঃস্বপ্ন মাত্র।”
তখন ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন Tesla-এর কারখানায় থাকার, তার সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তি এতটাই ছিল যে, তিনি একটি বালিশ নিয়ে Tesla-এর ফ্যাক্টরি এসে থাকতে শুরু করলেন। দিন রাত কাজ করলেন আর যখনই ক্লান্ত লাগতো বালিশ বিছিয়ে গাড়ির পাশে শুয়ে পরতেন।
পরবর্তীতে যা ঘটেছিলো, তা প্রতিটি CEO-কে চমকে দিল।
Tesla শুধু মার্কেটে টিকেই গেলই না, বরং তারা তাদের সমস্যাগুলোকে কাটিয়ে পূর্বের চেয়েও আরো বহুগুণ শক্তিশালীরূপে উঠে দাঁড়াল।
পরিবর্তনটা ছিল সত্যিই বেশ নাটকীয়:
ইলন মাস্ক নিজে প্রতিটি উৎপাদন স্টেশন পরিদর্শন করতেন এবং তার Tesla ম্যানুফ্যাকচারিং প্লান্টের একটা ছোটখাটো ব্যাপারও বাদ দিতেন না। প্রয়োজন হলে সফটওয়্যার কোড পুনরায় লিখতেন। যেসব ম্যানেজার তার দৃষ্টিভঙ্গিকে বিশ্বাস করতো না, ঠিকমত কো-অপারেটর করতো না, তাদেরকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতেন।
কখনো রাত ৩টার দিকে উঠে সরবরাহকারীদের ফোনকল করে যন্ত্রাংশ চাইতেন।
এক রাতে কর্মীরা তাকে তেলের মধ্যে ভেজা অবস্থায় দেখতে পেলেন, এটি ছিল একটি মডেল ৩ গাড়ি, যা তিনি নিজেই ঠিক করছিলেন কিন্তু অন্যান্য প্রকৌশলীরা ঠিক হবে না ভেবে ওই মডেলের গাড়িটিকে মেরামত করা ত্যাগ করেছিল।
সেদিন ইলন মাস্ক কনফিডেন্টের সাথে সকল প্রকৌশলীদেরকে বলেছিলেন: “হয় আমরা বিশ্বের বুকে Tesla-কে পুরোপুরিভাবে উন্নত করবো অথবা কাজ করতে করতে মরে যাব। তোমরা যারা যারা আমার চিন্তাধারার সাথে রাজি তারা থাকতে পারো, আর যারা আমার চিন্তা কিংবা ভিশনের সাথে একমত নও তারা -কে পরিত্যাগ করতে পারো৷”
ইলন মাস্কের এমন ভয়ংকর সংগ্রামের পরে যখন Tesla একের পর এক মার্কেটপ্লেস দখল করতে শুরু করলো তখন অটোমোটিভ শিল্পের অন্যান্যদের হাসি থেমে গেল যখন প্রতি বছর তাদের বিক্রিত গাড়ির সংখ্যা প্রকাশিত হলো:
• প্রথম সপ্তাহ: ২০২টি মডেল ৩
• তৃতীয় মাস: প্রতি সপ্তাহে ৫,০০০
• বছরের শেষে: প্রথম লাভজনক ত্রৈমাসিক
এক সময়ের উপহাস হওয়া Tesla আজ অন্যান্য অটোমোটিভ শিল্পের জন্য বাস্তব হুমকিতে পরিণত হলো৷ তারা তাদের ভয়ংকর হার্ড ওয়ার্ক এবং উইল পাওয়ার দিয়ে পুরো অটোমোটিভ শিল্পকে সতর্ক করে তুলল।
এরপর ইলন মাস্কের ইন্টারভিউ নেওয়া শুরু করলো বিভিন্ন মিডিয়া৷ ইলন মাস্ক তাদেরকে একটা কথা কমনলি বলতো যে,
“Tesla-কে নিয়ে পুরো অটোমোটিভ শিল্পে ডোমিনেট করার সপ্ন কখনই ছিল না৷ তবে ওটা খুবই বেদনাদায়ক সময় ছিল যখন Tesla-কে ভেঙ্গেচুরে নতুনভাবে গড়ার কাজ হাতে নিয়েছিলাম। জানি না, তবে সম্ভবত আমি একটু পাগল ছিলাম, তাই হয়তো না চাইলেও অটোমেটিক্যালি Tesla পুরো অটোমোটিভ শিল্পকে ডমিনেট করা শুরু করলো” ইলন মাস্ক এ কথাও শেয়ার করেছিলেন।
প্রথাগত গাড়ি নির্মাতাদের ছিল:
• ১০০ বছরেরও বেশি ম্যানুফ্যাকচারিং অভিজ্ঞতা
• বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ
• শক্তিশালী বৈশ্বিক সাপ্লাই চেইন
• গভীর রাজনৈতিক সংযোগ
আর আজ?
টেসলার মূল্যায়ন , , এবং -এর একত্রিত মূল্যের চেয়েও বেশি।
কয়েক বছরের মধ্যেই, ইলন মাস্ক একটি উপহাসের বিষয়কে একটি বিশাল অটোমোটিভ দৈত্যে রূপান্তরিত করেছেন এবং প্রমাণ করেছেন যে ধৈর্য্য, দৃঢ় সংকল্প, হার্ড ওয়ার্ক এবং ভিশন পুরো একটি শিল্পকে, একটি পৃথিবীকে বদলে দিতে পারে। ©
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rangpur
5400