01/06/2025
যারা ট্রেনে ভ্রমণ করেন তাদের জন্য খুবই দরকারি পোস্ট এটি। পোস্টটি লিখেছেন নিশাত মাহমুদ, তার বয়ানে হুবহু তুলে ধরা হলো-
২০২২ সাল থেকে নিয়মিত ট্রেনে যাতায়াত শুরু করি। গত বছর থেকেই ভাবছিলাম, রেলফ্যান এবং সাধারণ যাত্রীদের জন্য কিছু একটা করা দরকার—যেটা ভলান্টিয়ারি হলেও কাজে আসবে।
এই ভাবনা থেকেই দুইটা ওয়েবসাইট ডেভেলপ করেছি। চেষ্টা করেছি যেন যাত্রীদের টিকিট কাটার অভিজ্ঞতা একটু হলেও যেন সহজ হয়।
ওয়েবসাইট ১: https://trainseat.onrender.com
এই সাইটে আপনি একটি ট্রেনের পুরো রুটে কোন কোন স্টেশনে কয়টি টিকিট এভেইলেবল আছে সেটা একটা ম্যাট্রিক্স টেবিল আকারে দেখতে পারবেন।
আর ধরুন আপনার কাঙ্ক্ষিত রুটে সরাসরি টিকিট নেই—তাহলে এই সাইট আপনাকে দেখাবে ভেঙে ভেঙে (segment-wise) টিকিট কিনে যাওয়া সম্ভব কিনা।
ট্রেনের রুটগুলোকেও একটু সুন্দরভাবে সাজিয়ে দেখানোর চেষ্টা করেছি।
ওয়েবসাইট ২: https://seat.onrender.com
এই সাইটটি বেশি কাজে আসে সকাল ৮টার সময়, যখন হঠাৎ করে সব টিকিট উধাও হয়ে যায়!
আপনি দেখতে পারবেন কোন স্টেশন থেকে কোন কোন টিকিট ছাড়ছে, কোন সিটগুলো বুকিংয়ে গেছে, আর কোনগুলো এখনো ফাঁকা আছে।
এক কথায়, লাইভ একটা ধারণা পাবেন টিকিটের অবস্থা সম্পর্কে।
যাহোক, আশা করছি এই ওয়েবসাইট দুটি সাধারণ রেল যাত্রীদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। ওয়েবসাইটের কোডবেস পুরোপুরিভাবে ওপেন সোর্স। যেকেউ চাইলে কন্ট্রিবিউটও করতে পারবেন।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট বাংলাদেশের বাইরে থেকে একসেস করা না গেলেও ডেভেলপ করা এই ওয়েবসাইট দুটি বিশ্বের যেকোন প্রান্ত থেকেই একসেস করা যাবে।
01/11/2017
▓▓▓ ব্রেকিং নিউজ ▓▓▓▓
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের D & J ইউনিটের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।ফলাফল জানতে ভিজিট করো দেয়া লিংকে।
https://proxy.amar.life/rua/undergraduate/
অথবা রোল লিখে কমেন্ট করো।
ম্যানশন | শেয়ার
Undergraduate Admission 2017-18
01/11/2017
🏈চা জাদুঘর অবস্থিত → মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
🏈তামাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষ → রংপুর।
🏈আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা → মুন্সিগঞ্জ।
🏈গম উৎপাদনে শীর্ষ জেলা → ঠাঁকুরগাও।
🏈তুলা উৎপাদনে শীর্ষ জেলা → যশোর।
🏈রাবার বাগানের জন্য বিখ্যাত স্থান → কক্সবাজারের রামু।
🏈বাংলাদেশে রাবার চাষ শুরু হয় → ১৯৬১ সালে।
🏈রেশম উৎপাদনে শীর্ষ জেলা → চাঁপাইনবাবগঞ্জ।
🏈আম উৎপাদনে শীর্ষ জেলা → চাঁপাইনবাবগঞ্জ।
🏈আঁখ উৎপাদনে শীর্ষ জেলা → পাবনা।
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
📁📌পোষ্টটি আপনার সময়মত পড়ার জন্য শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।
01/11/2017
▓▓▓▓ ব্রেকিং নিউজ ▓▓▓▓
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের A, C, K & E ইউনিটের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।ফলাফল জানতে ভিজিট করো দেয়া লিংকে।
https://proxy.amar.life/rua/undergraduate/
অথবা রোল লিখে কমেন্ট করো।
ম্যানশন | শেয়ার
Undergraduate Admission 2017-18
06/10/2017
#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়ের_ভর্তি_পরীক্ষা_সংক্রান্ত_ইম্পরট্যান্ট_পয়েন্টসমূহঃ
#শেয়ার_মেনশন
০৮/১০/১৭ তারিখ হতে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষার পূর্বে যা যা জানা দরকার, সব এই পোষ্টে পাবে। একবার নজর বুলিয়ে নাও
☑ পরীক্ষার হলে যা যা নিয়ে যেতে হবেঃ
১। সংশ্লিষ্ট ইউনিটের প্রবেশপত্র ১ কপি।
২। ইন্টারের মূল রেজিস্ট্রেশন কার্ড
৩। কলম
✪✪ রিমাইন্ডারঃ
১। ক্যালকুলেটর বহন নিষিদ্ধ।
২। প্রশ্নে একটি বাংলা ও একটি ইংরেজী বাক্য লিখতে বলা হবে যেটা পরবর্তীতে হাতের লেখা মিলিয়ে দেখতে ব্যবহৃত হবে। অবশ্যই লেখে আসবা। বাক্যটা প্রশ্নেই উল্লেখ থাকবে।
৩। জাবি ক্যাম্পাস যথেষ্ট বড়ো। মিনিমাম আধাঘণ্টা হাতে রেখে ক্যাম্পাস গেটে পৌছাতে চেষ্টা করবা। নাহলে সময়মতো হলে পৌছানো কষ্টকর হয়ে যেতে পারে।
৪। রাস্তায় জ্যাম পাবা। এটা মাথায় রেখেই বাসা থেকে বের হওয়ার পরামর্শ রইলো।
৫। প্রশ্ন ফাস, সাজেশন, প্রক্সির ধোকাবাজি থেকে দূরে থাকো।
☑ ইম্পরট্যান্ট পয়েন্টসমূহঃ
১। পরীক্ষার সময়ঃ
✔ A, B, C, C1, D, E, F, H এবং I ইউনিটে ৮০ মার্কের MCQ পরীক্ষা হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট।
✔ G ইউনিটে ৭৫ মার্কের MCQ পরীক্ষা হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট।
২। পাশমার্কঃ সকল ইউনিটের MCQ পরীক্ষায় মোট পাশমার্ক ৩৩%। সাবজেক্ট ভিত্তিক আলাদা পাশমার্ক নেই।
৩। ভাইভাঃ
✔ A, B, C, D, E, F, H এবং I ইউনিটে ভাইভায় মার্কস নেই।
✔ G ইউনিটে ৫ মার্কের ভাইভা হয়। ভাইভায় পাশমার্ক ৩৫%।
৪। ব্যবহারিকঃ
✔ A, B, C, D, E, F, G, H এবং I ইউনিটের ব্যবহারিক হয় না।
✔ C1 ইউনিটের ২০ মার্কের ব্যবহারিক পরীক্ষা হয়। পরীক্ষায় পাশমার্ক ৪০%।
৫। প্রশ্নপত্রের মাধ্যমঃ
✔ A, B, C, C1, D, H এবং I ইউনিটঃ বাংলা
✔ E, F এবং G ইউনিটঃ ইংরেজী
⚠⚠জাহাঙ্গীরনগর বিশ্বববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে করতে পারো। উত্তর দেয়ার চেষ্টা করবো
✎কি কি প্রশ্ন অবশ্য বর্জনীয়ঃ
❎ লাস্ট ইয়ার কতো নাম্বার পেয়ে কি সাবজেক্ট পেয়েছে
❎ সর্বনিন্ম কতো পেলে চান্স পাওয়া যায়
❎ কতো পজিশনের ভেতর থাকলে কোন সাবজেক্ট পাওয়া যায়
❎ সর্বনিন্ম কতো জিপিএ নিয়ে গতবছর চান্স পেয়েছে
সবাইকে শুভকামনা।