22/09/2025
আলহামদুলিল্লাহ
গতকাল ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে অ্যাডভান্স প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা-তে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় উপদেষ্টা জনাব মোঃ তৈয়ব আলী (আমেরিকান প্রবাসী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
জনাব আবুল কাশেম ( পরশুরাম থানা মসজিদ মিশন সভাপতি, বাংলাদেশ জামাত)
জনাব মোঃ আহসান হাবিব, সহকারী শিক্ষক, হারাটি উচ্চ বিদ্যালয়
জনাব মোঃ তাজুল ইসলাম কাজী, ৪নং ওয়ার্ড
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
ফলাফল ঘোষণার পর পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে একটি দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সুচারুভাবে সমাপ্ত হয়।