Faruk sir BCS Mentor

Faruk sir BCS Mentor I was 38th & 41 BCS noncadre.I want to help your bcs preparation journey smartly.You will win.

10/10/2025

প্রিয় চামেলী,
বিশেষ বিসিএস দিতে এসে যে কী ঝামেলা, তা বলার মতো নয়। গাড়ি ভাড়া নষ্ট—মনেও কষ্ট, বৃষ্টিতে কাকভেজা হয়ে পথঘাটেও হলাম অতিষ্ঠ।
আমি অর্থনীতির ছাত্র হলেও বাংলা প্রিয় মানুষ তবুও যেন বাংলায় আমাকে আটকায়।
পরীক্ষার হলে ডুকে হাত পাততেই তুমিই আমার হাতে আসলে চামেলী,
'কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা' হতেই পারে না, আমি হলে সস্তা দামে কিনে সস্তা দামেই বেচে দিতাম।
আবুল মনসুর আহমেদ এই গ্রন্থ কবে লিখেছে যদি জানতাম।
প্রিয় চামেলী আমি সর্বদাই তোমার রূপে মুগ্ধ হয়ে থেকেছি কিন্তু
ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম এককেও যে রূপের বাহার জানতাম ই না। ধ্বনি ও বর্ণের পার্থক্যে যে ইন্দ্রিয়গ্রাহ্যে তা আগেই বুঝে নিয়েছি। অথচ বানান ও বচনের বেলায় যে কেমন নাটক হয়,মানে কি আর বলব
সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না।
‘মৃগয়া’ শব্দের মৃগ যে পশু, এটা মনে করতেই মাথা ঘুরে গেল। মনে হলো— পরিবার থেকেই যদি শিক্ষার শুরু হয়,
এখানে জোর দিয়েই (বলক) বলা যায়।
চামেলী,
এ পরীক্ষায় এত প্যাঁচকুচের আর দরকার কী!
মধুসূদনেরও নাকি পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত।
দাঁগাতে গিয়ে কাজী নজরুলের কুহেলিকা-য় জাহাঙ্গীর চরিত্রটায় আজ নিজেকেই বসিয়ে ফেলছিলাম মনে হচ্ছিল আমিও বিসিএস দেওয়া এক হতভাগ্য স্বদেশী কর্মী।
জানো চামেলী,
সবই মাথায় গুঁজে নিচ্ছি, কারণ—প্রতিশ্রুতিবদ্ধ আমি তোমাকে ভালোবাসার জন্যই পরীক্ষা দেওয়ার এ কাজে আমি বদ্ধপরিকর। বাংলা সাহিত্য প্রিয় আমি
গোল্লা ভরাট করতে করতেই পানি খেয়ে নিলাম।
ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল গোষ্ঠী যে অস্ট্রিক-অস্ট্রো-এশিয়াটিক (মুন্ডা) এর দলে তা ভেবে চিন্তেই ঢিল মেরেছি লেগেছেও। তারপর,
কিছুক্ষণ
বিসর্গ সন্ধির মতো ‘নীরব হয়ে থাকলাম।
মনে করতে লাগলাম ছোট বেলায় ফররুখ আহমেদের হরফের ছড়া মুখেই ঝরছে।কিন্তু সংগীতের মধ্যে গীতিকা পড়িনি কখনোই এসব ধ্বনি পরিবর্তন আবার যথাযথ নয়— একেকটা এমন ফাঁদ,বানিয়ে দিয়েছে পিএসসি বুঝলে চামেলী! ভাগ্যিস ফাঁদে পড়িনি।
উৎক্ষেপণের ‘উৎ’ উপসর্গ মানে উর্ধ্বই দিয়েছি। কিন্তু প্রত্যয়ে এসে ডাক্তারখানা মাথায় না ডুকে মাথায় এসেছে শুধু বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ অবশেষে 'গুনমানে' আটকে গেলাম ৷ এদিকে রবীন্দ্রনাথ ব্যাটায় যে শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ লিখতে গিয়ে ‘অ্যা’ তে আটকে যেতেন তা ঠিকই ধরে ফেলেছি।
পারিভাষিক শব্দের মানে যে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ।

27/05/2025
21/05/2025

ব্রেকিং...
৪৭ এর তারিখ পরিবর্তন অর্থাৎ ৮ আগস্টের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবং ৪৬ লিখিত তারিখ ঘোষণা।বিস্তারিত কমেন্টে.

13/05/2025

চীনের বর্তমান প্রেসিডেন্ট Xi Jing Ping এর ভাষ্যে;
"আমার বাবার দেওয়া তিনটে উপদেশ আমাকে আজ এখানে পৌঁছে দিয়েছে।
ছোটবেলায় আমি খুব স্বার্থপর ছিলাম। সবকিছুতেই নিজের সুবিধে আর লাভটা বুঝে নেবার চেষ্টা করতাম। আমার এই দোষের জন্য আস্তে আস্তে আমার বন্ধুর সংখ্যা কমতে শুরু করল। শেষে অবস্থা এমন হোলো যে আমার আর কোনো বন্ধুই অবশিষ্ট রইল না। কিন্তু, সেই অপরিনত বয়েসে আমি এর জন্য নিজেকে দায়ী না করে সিদ্ধান্ত নিলাম আমার বন্ধুরা আসলে হিংসুটে। ওরা আমার ভাল দেখতে পারে না। আমার বাবা সবই লক্ষ করতেন, মুখে কিছু না বললেও।
একদিন রাতে বাড়ি ফিরে দেখি, বাবা আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছেন। টেবিলে রাখা আছে রান্না করা ন্যুডলের দুটি ডিশ। একটা ডিশে সেদ্ধ ন্যুডলের ওপর রাখা একটি খোসা ছাড়ানো সেদ্ধ ডিম। অন্য ডিশটিতে শুধু ন্যুডলসের যে কোনো একটি ডিশ বেছে নিতে বললেন বাবা। স্বাভাবিক ভাবেই আমি ডিম সমেত ডিশটাই উঠিয়ে নিলাম। সেই সব দিনে চীনে ডিম ছিল এক দুস্প্রাপ্য জিনিস। উৎসবের দিন ছাড়া কারো বাড়িতে ডিম খাবার কথা তখন ভাবা যেত না। খাওয়া শুরু করবার পর দেখা গেল বাবার ডিশে ন্যুডলসের তলায় আসলে লুকিয়ে রাখা আছে দুটো ডিম। আমার এত দুঃখ লাগছিল তখন। কেন যে তাড়াহুড়ো করে বাছতে গেলাম। বাবা আমাকে দেখছিলেন। খাবার পর মৃদু হেসে বললেন, "মনে রেখো, তোমার চোখ যা দেখে, সেটা সব সময় সত্যি নাও হতে পারে। শুধু চোখে দেখে যদি মানুষ বা কোনো পরিস্থিতিকে বিচার করে সিদ্ধান্ত নাও, ঠকে যাবার সম্ভবনা থাকবে।"

পর দিন আমার বাবা আবার খাবার টেবিলে ন্যুডলস ভর্তি দুটো ডিশ রেখে আমাকে খেতে ডাকলেন। আগের দিনের মত এবারেও একটাতে ডিম আছে, আর একটাতে নেই। আমাকে যে কোনো একটি ডিশ বেছে নিতে বলা হোলো। আমি আগের অভিজ্ঞতা থেকে জেনেছি, চোখ যা দেখে তা সত্যি নাও হতে পারে। আমি ডিম ছাড়া ডিশটিই বেছে নিলাম। কিন্তু খেতে গিয়ে দেখলাম, ভেতরে কোনো ডিমই নেই। বাবা আমার দিকে তাকিয়ে আবার হাসলেন।
"অভিজ্ঞতা সব সময় সঠিক পথ দেখায় না। জীবন বড় বিচিত্র। জীবনে চলার পথে বহুবার আমাদের মরীচিকার সামনে পরতে হয়। এর থেকে উত্তরন অসম্ভব। জীবন যেটা তোমাকে দিয়েছে, সেটা মেনে নিলে কষ্ট কম পাবে। তোমার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা তুমি অবশ্যই কাজে লাগাবে, কিন্তু শেষ কথা জীবনই বলবে।"
তৃতীয় দিনে আবার একই ঘটনার পুনরাবৃত্তি। আগের দিনের মতই এবারেও একটাতে ডিম আছে, আর একটাতে নেই। তবে একটা ব্যাপার এবার একটু অন্য রকম হলো। এবার আমি বাবাকে বললাম, আগে তুমি নাও। তার পর আমি। কারন তুমি বাড়ির সবার বড়, এই সংসার তোমার রোজগারে চলে। তোমার অধিকার সবার আগে। শুনে বাবার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল, মুখে কিছু বললেন না যদিও। খাওয়া শুরু করবার পর আমি দেখলাম ন্যুডলসে র নীচে আমার ডিশে দুটো ডিম। খাবার পর বাবা আমাকে কাছে ডাকলেন। সস্নেহে আমার হাত ধরে বললেন, "মনে রেখো, কৃতজ্ঞতা এবং ঋণ স্বীকার করা মানুষের শ্রেষ্ঠ ধর্ম। তুমি জীবনে যদি অন্যের জন্য ভাব, অন্যকে দাও, জীবনও তোমার কথা ভাববে, তোমাকে আরো বহুগুণে ফিরিয়ে দেবে।

বাবার এই তিনটে উপদেশ আমি আজীবন মনে রেখেছি, এবং মেনে চলেছি। কি আশ্চর্য , সত্যি জীবন আমাকে বহু গুণ ফিরিয়ে দিয়েছে। আমি আজ যেখানে আছি, সেটা জীবনের দান ছাড়া আর কি?

12/05/2025

৩৭০০+ বিসিএস ক্যাডার নিয়োগ!!!!
দীর্ঘ ১৮ বছর পর শিক্ষায় বিশেষ বিসিএস!!!

৪৮ তম বিশেষ বিসিএস (শিক্ষা+স্বাস্থ্য) ক্যাডারে আসছে নতুন নিয়োগ!!

পদসংখ্যা --শিক্ষা ক্যাডার প্রভাষক-৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডার- ৩,০৩০ জন

প্রিলিমিনারি (MCQ)— ২০০ নম্বর।

বিশেষ বিসিএসে লিখিত পরীক্ষা হবে না।

এবং ভাইভা— ৫০ নম্বর।
এর চেয়ে সহজে ১ম শ্রেণির চাকরি পাওয়ার আর ২য় কোন রাস্তা নেই!!!
যে কোন মূল্যেই এই জব কে টার্গেট করতে চান কে কে???
আগামীকাল রাত ৯ টায় এই বিষয়ে উন্মুক্ত লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ।

12/05/2025

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Faruk sir BCS Mentor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category