বায়োসেন্স

বায়োসেন্স Awareness about life nature & human health

নিপাহ ভাইরাস (Nipah Virus - NiV) হলো একটি প্রাণীবাহিত (Zoonotic) RNA Virus, যা Paramixoviridie পরিবারের Henipavirus গণের...
08/12/2025

নিপাহ ভাইরাস (Nipah Virus - NiV) হলো একটি প্রাণীবাহিত (Zoonotic) RNA Virus, যা Paramixoviridie পরিবারের Henipavirus গণের অন্তর্গত। এটি মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে, যার মৃত্যুহার বেশ উচ্চ (৪০% থেকে ৭৫%)।
​
​সংক্রমণের উৎস (Natural Host): মূলত ফল-খেকো বাদুড় (Flying Fox) এই ভাইরাসের প্রাকৃতিক বাহক।

​সংক্রমণের মাধ্যম:
​বাদুড়ের লালা, মল বা মূত্র দ্বারা দূষিত কাঁচা খেজুরের রস বা আংশিক খাওয়া ফল খেলে হতে পারে।

​সংক্রামিত পশু (যেমন শূকর, ঘোড়া) বা আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি ঘনিষ্ঠ সংস্পর্শে (দেহ রসের মাধ্যমে, যেমন হাঁচি-কাশি) মাধ্যমে ছড়াতে পারে।

​রোগের প্রকৃতি: এটি মস্তিষ্ক এবং শ্বাসতন্ত্রকে আক্রান্ত(SARS, MARS) করে। মস্তিষ্কের প্রদাহ (Encephalitis) এর প্রধান এবং মারাত্মক উপসর্গ।
​
নিপাহ ভাইরাসের লক্ষণসমূহ
​সংক্রমণের ২ থেকে ১৪ দিনের মধ্যে সাধারণত লক্ষণ দেখা দেয়, যা সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে:

​প্রাথমিক লক্ষণ:

​তীব্র জ্বর ও মাথাব্যথা
​মাংসপেশীতে ব্যথা
​শ্বাসকষ্ট, কাশি
​বমি বমি ভাব

​গুরুতর লক্ষণ:
​বিভ্রান্তি বা এলোমেলো লাগা
​ঝিমুনি বা তন্দ্রাচ্ছন্ন ভাব
​খিঁচুনি
​প্রলাপ বকা
​অচেতন হয়ে যাওয়া (এনসেফালাইটিসের কারণে)
​
নিপাহ ভাইরাসের প্রতিরোধ:

​এই রোগের কোনো নির্দিষ্ট টিকা বা চিকিৎসা নেই, তাই সতর্কতা ও সচেতনতাই প্রতিরোধের একমাত্র উপায়।

​কাঁচা খেজুরের রস: কোনো অবস্থাতেই কাঁচা খেজুরের রস পান করা যাবে না। খেজুরের গুড় বা রান্না করা খেজুরের রসের তৈরি পায়েস নিরাপদ, কারণ ৭০° সেলসিয়াস বা তার বেশি তাপে ভাইরাস নষ্ট হয়ে যায়।

​ফল ও সবজি: ফল বা সবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খেতে হবে। বাদুড়ের আংশিক খাওয়া বা কামড়ানো ফল পুরোপুরি এড়িয়ে চলতে হবে।

​ব্যক্তিগত পরিচ্ছন্নতা:

​হাত ধোয়া: সংক্রামিত পশু বা মানুষের সংস্পর্শে আসার পর সাবান ও জল দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন।

​রোগী সেবায় সতর্কতা: নিপাহ আক্রান্ত রোগীর পরিচর্যার সময় মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করুন এবং সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন।
​
পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ

HIV গবেষণায় বিস্ময়কর সাফল্য?এ/ই/ড/স (A/I/D/S) কোন নির্দিষ্ট রোগ নয়, বরং এটি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআই...
20/10/2025

HIV গবেষণায় বিস্ময়কর সাফল্য?

এ/ই/ড/স (A/I/D/S) কোন নির্দিষ্ট রোগ নয়, বরং এটি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) দ্বারা সৃষ্ট একটি অবস্থা যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। এইচআইভি ইমিউন সিস্টেমকে আক্রমণ করে, ফলে ব্যক্তি সহজেই বিভিন্ন সংক্রমণ এবং রোগের ঝুঁকিতে পরে।

এ/ই/ড/স পুরোপুরি নিরাময় করা সম্ভব হয় নি, তবে জাপানি একদল গবেষক নিরাময়ের পথে বিষ্ময়কর সাফল্য অর্জন করেছেন। ২০১৮ সালে বিজ্ঞান সাময়িকী Nature এ প্রকাশিত তাদের গবেষণা পত্রের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো।

গবেষণার শিরোনাম:

“CRISPR/Cas9 system targeting regulatory genes of HIV-1 inhibits viral replication in infected T-cell cultures”

এই গবেষণায় বিজ্ঞানীরা HIV-1 ভাইরাসের নিয়ন্ত্রণকারী জিন (regulatory genes) tat ও rev-কে CRISPR/Cas9 প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্টভাবে লক্ষ্য করে ভাইরাসটির প্রতিলিপি (replication) ব্যাহত করার চেষ্টা করেছেন।

🧪 গবেষণার মূল ফোকাস ছিল:

1. gRNA ডিজাইন ও নির্বাচন:

HIV-1 ভাইরাসের tat ও rev জিনের highly conserved region (যা প্রায় সব সাবটাইপে একই থাকে) থেকে guide RNA (gRNA) নির্বাচন।

CRISPR স্পেসিফিসিটি যাচাই করে নিশ্চিত করা যে এগুলো সঠিক স্থানে কাজ করবে এবং অফ-টার্গেট কাট করবে না।

2. lentiCRISPRv2 ভেক্টর ব্যবহার:

gRNA গুলোকে lentiCRISPRv2 ভাইরাল ভেক্টরে ক্লোন করে lentivirus তৈরি করা হয়, যাতে কোষে Cas9 এবং gRNA একসাথে প্রবেশ করানো যায়।

3. 293T এবং HeLa কোষে কার্যকারিতা মূল্যায়ন:

Tat ও Rev প্রোটিন-প্রকাশকারী কোষে CRISPR ভেক্টর ট্রান্সডিউস করে প্রোটিন দুটি নিঃসরণ বন্ধ করা হয়েছে কিনা, তা বিশ্লেষণ করা হয়।

4. Tat ও Rev ফাংশনাল এসেসমেন্ট:

Luciferase assay: tat গাইড RNA ব্যবহারে HIV প্রোমোটর চালিত luciferase expression কমেছে কিনা।

gp120 expression: rev গাইড RNA ব্যবহারে HIV envelope protein gp120-এর প্রকাশ বন্ধ হয়েছে কিনা।

5. Mutation Analysis:

Cas9 cleavage site-এ ইনডেল (insertion-deletion) মিউটেশন হয়েছে কিনা তা বিশ্লেষণ।

6. Off-target এবং সেল ভায়াবিলিটি পরীক্ষা:

সম্ভাব্য অফ-টার্গেট জায়গায় মিউটেশন হয়েছে কিনা এবং কোষগুলোর স্বাভাবিক কার্যকারিতার ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কিনা তা যাচাই।

7. HIV সংক্রমিত T-cell লাইনে প্রয়োগ:

স্থায়ী (Persistent) ও সুপ্ত (Latent) HIV-1 সংক্রমণ যুক্ত T-cell culture-এ CRISPR প্রয়োগ করে viral p24 প্রোটিন ও replication suppression ঘটানো হয়েছে কিনা দেখা।

8. Multiplexing Approach:

একাধিক (৬টি) gRNA একত্রে ব্যবহার করে কার্যকারিতা বৃদ্ধি পাওয়া কিনা পর্যালোচনা।

✅ গবেষণার প্রধান ফলাফল (Key Findings):

1. Tat ও Rev প্রোটিনের প্রকাশ বন্ধ:
CRISPR/Cas9 সঠিকভাবে tat ও rev জিনকে কেটে প্রোটিন দুটি সম্পূর্ণরূপে নিঃসরণ বন্ধ করতে পেরেছে।

2. Tat ও Rev কার্যকারিতা বন্ধ:

Luciferase assay-এ দেখা গেছে, tat-CRISPR ব্যবহার করলে HIV-1 প্রোমোটর-চালিত জিন এক্সপ্রেশন উল্লেখযোগ্যভাবে কমে যায়।

gp120 protein assay-এ দেখা গেছে, rev-CRISPR ব্যবহারে gp120-এর প্রকাশ সম্পূর্ণ বন্ধ হয়।

3. Cas9 cleavage site-এ ইনডেল মিউটেশন:

গাইড RNA সুনির্দিষ্টভাবে কাজ করে এবং লক্ষ্য জিনে বিচিত্র ধরণের ইনডেল (insertions বা deletions) তৈরি করে।

4. Off-target effect নেই:

সম্ভাব্য অফ-টার্গেট সাইটগুলোতে কোনো মিউটেশন দেখা যায়নি।

5. কোষের Viability অক্ষত:

Cas9 প্রকাশ কোষের বৃদ্ধি বা বেঁচে থাকার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।

6. Infected T-cell সংস্কৃতিতে কার্যকর:

HIV-1 সংক্রমিত T-cell লাইনে p24 প্রোটিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, এমনকি cytokine-mediated reactivation করার পরেও ভাইরাস সক্রিয় হয়নি।

7. Multiplexing সফল:

একাধিক gRNA একত্রে ব্যবহারে ভাইরাস দমন করার ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

এই গবেষণায় CRISPR/Cas9 সিস্টেম tat ও rev জিন লক্ষ্য করে HIV-1 ভাইরাসের প্রতিলিপি বন্ধ করতে সফল হয়েছে। এটা প্রমাণ করে যে—

🔹 এটি একটি নিরাপদ, কার্যকর, নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং অফ-টার্গেট-মুক্ত পদ্ধতি,
🔹 যা স্থায়ী ও সুপ্ত সংক্রমণযুক্ত কোষেও কার্যকর,
🔹 এবং ভবিষ্যতে এটি HIV-এর functional cure এর জন্য একটি শক্তিশালী সম্ভাবনা।

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ

20/10/2025
হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া! মেডিকেল এর ভাষায় একে বলে ভাসোভ্যাগাল সিঙ্কোপ (Vasovagal Syncope)ভাসোভ্যাগাল সিঙ্কোপ (Vasova...
12/10/2025

হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়া!

মেডিকেল এর ভাষায় একে বলে ভাসোভ্যাগাল সিঙ্কোপ (Vasovagal Syncope)

ভাসোভ্যাগাল সিঙ্কোপ (Vasovagal Syncope) হচ্ছে এমন একটি শারীরিক অবস্থা যেখানে আপনার স্নায়ুতন্ত্র কিছু নির্দিষ্ট উদ্দীপক বা উত্তেজনার প্রতি অতিপ্রতিক্রিয়া করে, ফলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান বা অজ্ঞান হয়ে যান।

এটি "নিউরোকার্ডিওজেনিক সিঙ্কোপ" নামেও পরিচিত।

⚠️ কেন হয়?

আপনার শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম (Autonomic Nervous System) হঠাৎ উত্তেজনার কারণে হৃদস্পন্দন ও রক্তচাপ হ্রাস করে ফেলে। ফলে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যায় এবং আপনি সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন।

1. Trigger(উদ্দীপক):

রক্ত দেখা, ইনজেকশন নেয়া, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা(Prolonged standing), অতিরিক্ত মানসিক চাপ(Mental stress) এর ফলে Sensory nerve endings বিশেষ করে Baroreceptors & mechanoreceptors উত্তেজিত হয়। এই উত্তেজনা Nucleus tractus solitarius(NTS) নামে ব্রেনের একটি অংশে পৌঁছায়।

2. Autonomic disregulation

NTS vegus nerve কে উত্তেজিত করে। এটি Parasympathetic system কে সক্রিয় করে এবং Sympathetic system কে দমন করে।

3. Cardiovascular Response:

এতে দুটি জিনিস ঘটে
Bradycardia(হ্রদস্পন কমে যায়) ফলে Heart rate কমে যায়।
Vasodilation(রক্তনালী প্রসস্থ হয়) Sympathetic tone কমে যায়।
Peripheral blood vessels প্রসস্থ হয় ফলে Blood pressure কমে যায়।

Dehydration এর ফলে শরীরে পানি ও ইলেকট্রলাইটস ঘাটতি হয় যার ফলে

Venous return decrease
Stroke volume decrease
Cardiac output decrease


🔍 যে কারণগুলোতে ভাসোভ্যাগাল সিঙ্কোপ হতে পারে:

∆ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা
∆ অতিরিক্ত গরমে থাকা(Dehydration এর ফলে)
∆ রক্ত দেখা বা রক্ত দেওয়া
∆ শরীরিক আঘাত বা সেই আশঙ্কা
∆ টয়লেট করার সময় চাপ প্রয়োগ (Straining during bowel movement)
∆ ভয়, দুশ্চিন্তা বা আবেগজনিত চাপ
∆ অনেক ক্ষেত্রেই কোনো কারণ ছাড়াও হতে পারে

🩺 লক্ষণসমূহ (অজ্ঞান হওয়ার আগের):

🥇 ত্বক ফ্যাকাশে হওয়া
🥇হালকা মাথা ঘোরা
🥇দৃষ্টিশক্তি সঙ্কুচিত হয়ে সামনে শুধু দেখা (Tunnel Vision)
🥇গা গরম লাগা বা বমিভাব
🥇ঘামা (ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে ঘাম)
🥇ঝাপসা দেখা(Blurred vision)

🧍‍♂️ অজ্ঞান অবস্থায় অন্যরা যা দেখতে পারেন:

# ধীর বা দুর্বল হৃদস্পন্দন
# চোখের মণি বড় হয়ে যাওয়া (Dilated Pupils)
# খিঁচুনি বা ঝাঁকুনি দেওয়ার মতো আচরণ

🕐 সচরাচর ১ মিনিটের মধ্যেই সজ্ঞান হয়, কিন্তু ১৫–৩০ মিনিটের মধ্যে দাঁড়ালে আবার অজ্ঞান হওয়ার আশঙ্কা থাকে।

✅ প্রতিরোধ ও করণীয়:

ভাসোভ্যাগাল সিঙ্কোপ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও কিছু ব্যবস্থা নিতে পারেন:

π অজ্ঞান হওয়ার অনুভূতি হলে শুয়ে পড়ুন এবং পা উঁচু করে দিন
π না পারলে, বসে মাথা হাঁটুর মাঝখানে নামিয়ে রাখুন
π অতিরিক্ত গরমে বা ভয়াবহ দৃশ্যে পড়া থেকে নিজেকে দূরে রাখুন

পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সকলকে সচেতন হওয়ার সুযোগ দিন। ধন্যবাদ

゚viralシfypシ゚viralシ

12/10/2025

বায়োসেন্স! আপনাদের সাথে নিয়ে তালাশ করব বৈচিত্র্যময় প্রাণী জগৎ প্রকৃতির রহস্যময় দিক ও সুস্থ জীবন ধারার বৈজ্ঞানিক উপায়।
এটাই নলেজ এক্সচেঞ্জ এর সহজ উপায়।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when বায়োসেন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category