মাধ্যমিকে ফিরছে বিজ্ঞান-মানবিক-ব্যবসায় শিক্ষা বিভাগ
মাধ্যমিকে অর্থাৎ নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হচ্ছে আবার।
আজ বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
মাধ্যমিকে আলাদা বিভাগ না থাকা, দুই শিক্ষাবিদের ভাবনা
এতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ না রাখার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছিল।
কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে।
এজন্য দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
চিঠিতে আরও বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৩ শিক্ষাবর্ষের অনুরূপ শাখা বিভাজন, শাখাভিত্তিক বিষয়, নম্বর বিভাজন, মানবণ্টন, মূল্যায়ন প্রক্রিয়া প্রযোজ্য হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
#শিক্ষাকারিকুলাম
#কারিকুলাম
#শিক্ষা_পদ্ধতি
Insight Cadet School
Our goal is to instill values of integrity, perseverance, and teamwork in every student.
I create an engaging and supportive environment, fostering growth both academically and personally with student.
14/10/2024
বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০০ এর মধ্যে বাংলাদেশের ৫ বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ে ১০০০ এর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) নানা দেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রতি বছর প্রকাশ করে থাকে।
২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় প্রথম ৮০০–এর মধ্যে নেই। তবে ১০০০–এর মধ্যে ৫টি বিশ্ববিদ্যালয় আছে। শীর্ষে থাকা ব্র্যাক ইউনিভার্সিটি এবার ৮ম স্থানে নেমেছে এবং বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও একই বৈশ্বিক অবস্থানে রয়েছে। তবে দেশের তালিকায় ১১তম।
#ঢাকাবিশ্ববিদ্যালয়_rangking
#সেরাবিশ্ববিদ্যালয়
#বাংলাদেশের_সেরা_বিশ্ববিদ্যালয়
#বুয়েটর্যাঙ্কিংয়
#ঢাবির্যাঙ্কিংয়
13/10/2024
"গনিতের রাজা"
কার্ল ফ্রিডরিখ গাউস (Carl Friedrich Gauss) ১৭৭৭ সালের ৩০ এপ্রিল জার্মানির ব্রুনসউইক শহরে জন্মগ্রহণ করেন। তিনি গণিত, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, জ্যামিতি, পরিসংখ্যান এবং আরও অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, এবং তাকে "গণিতের রাজা" বলা হয়। গাউসের জীবনকাল ছিল ১৮৫৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
শৈশব ও শিক্ষা:
গাউসের প্রতিভা খুবই দ্রুত প্রকাশ পায়। ৩ বছর বয়সে তিনি অঙ্কের মৌলিক ধারণা শিখে ফেলেন এবং ৭ বছর বয়সে সহজ অঙ্কের সমাধান করতে শুরু করেন। তার শিক্ষকরা তার অঙ্কের দক্ষতা দেখে অবাক হয়ে যান। মাত্র ১৫ বছর বয়সে তিনি প্রথম গাণিতিক গবেষণা শুরু করেন। গাউসের প্রাথমিক শিক্ষা ছিল ব্রুনসউইকে, এবং পরবর্তীতে তিনি গেটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যয়ন শুরু করেন।
#গনিতের_রাজা
#গাউস
#গনিতের_যাদুকর
#গনিত_নিয়ে_মজা
12/10/2024
নিউটন পদার্থবিজ্ঞানে তার অসাধারণ অবদান রেখেছিলেন এবং তার কাজ আজও এই শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে:
১. গতি ও বলের তিনটি সূত্র (Newton's Laws of Motion):
নিউটন তার বিখ্যাত তিনটি সূত্র প্রদান করেন, যা বস্তুগুলির গতি ও বলের সম্পর্ক ব্যাখ্যা করে:
প্রথম সূত্র (Inertia): একটি বস্তু তার গতিশীল অবস্থায় থাকবে যতক্ষণ না বাইরের কোনো বল তাকে পরিবর্তন করতে বাধ্য করে।
দ্বিতীয় সূত্র (F=ma): একটি বস্তুর গতির পরিবর্তন তার ভরের সাথে প্রয়োগিত বলের সমানুপাতিক।
তৃতীয় সূত্র (Action-Reaction): প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে।
#গতির_সুত্র
#নিউটনের_৩য়_সুত্র
09/10/2024
HSC Result -2024
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৫ অক্টোবর প্রকাশিত হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। ১৫ অক্টোবরই ফলাফল ঘোষণা করা হবে। প্রস্তুত থাকুন! শুভকামনা রইল।
#এইচএসসি২০২৪তারিখ #রেজাল্ট২০২৪
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rangpur