30/03/2026
তাজু ভাই প্রমাণ করে দিলেন সাংবাদিকতা করতে ভালো পোশাক বা সৌন্দর্যের প্রয়োজন হয় না। সৎ সাহস এবং মনোবলার প্রয়োজন হয়।
যেখানে নামী সংবাদমাধ্যমগুলো অনেক সময় ক্ষমতার তোষামোদে ব্যস্ত, সেখানে তাজু ভাই হাতে একটি সাধারণ মাইক্রোফোনে যেভাবে কথা বলেন, তা আসলে সম্পদের চেয়ে সংকল্পের বড় জয়।
ঝড়ে ঘর ভাঙা বা অতি সাধারণ মানুষের ছোট ছোট অভাবগুলো তিনি নিজের ভাষায় তুলে ধরেন। তাঁর এই মাটির ঘ্রাণমাখা উপস্থাপনা প্রমাণ করে যে, খবর মানে শুধু বড় বড় অট্টালিকার গল্প নয়, খবর মানে আপনার-আমার মতো সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সংগ্রামও।
তিনি নিজের সীমাবদ্ধতাকে লুকিয়ে রাখেননি, বরং সেটাকেই করেছেন তাঁর শক্তির উৎস। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা আধুনিক সরঞ্জাম ছাড়াই তিনি যেভাবে তার গ্রামের সমস্যার কথাগুলো তুলে ধরছেন তা আসলে বড় বড় ডিগ্রিধারী সাংবাদিকরাও পারেনি।
30/03/2026
13/03/2026
07/02/2026