06/07/2025
এইচএসসি আইসিটি ক ও খ সকল অধ্যায়➡️⤵️
যারা ICT বিষয়ে শিক্ষক হওয়ার জন্য জীবনের লক্ষ্য ঠিক করেছেন, আপনাদের পাশে থাকতে চাই। শুভকামনা রইল।
06/07/2025
এইচএসসি আইসিটি ক ও খ সকল অধ্যায়➡️⤵️
অবশেষে প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারী নিয়োগের দ্বায়িত্ব পাচ্ছে এনটিআরসিএ।
সূত্র : দৈনিক শিক্ষা
১৮তম নিবন্ধনের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তরা জয়েনিং এর শুরুতে কত টাকা বেতন পাবেন?
১. সহকারী শিক্ষক: ১০ম গ্রেড (আইসিটির ডিপ্লোমা+বিএসসি)
মুল স্কেল ১৬০০০+ বাসা ভাড়া ১০০০+ চিকিৎসা ভাতা ৫০০ + মহার্ঘ্য ভাতা ৪০০০= ২১৫০০ টাকা।
২. সহকারী শিক্ষক: ১১ম গ্রেড (যাদের বিএড প্রযোজ্য কিন্তু বিএড করা নেই)
মুল স্কেল ১২৫০০+ বাসা ভাড়া ১০০০ + চিকিৎসা ভাতা ৫০০ + মহার্ঘ্য ভাতা ৪০০০= ১৮০০০ টাকা।
৩. প্রভাষক (কলেজ/মাদ্রাসা): ৯ম গ্রেড
মুল স্কেল ২২০০০+ বাসা ভাড়া ১০০০ + চিকিৎসা ভাতা ৫০০ + মহার্ঘ্য ভাতা ৪০০০ = ২৭৫০০ টাকা।
** নতুন সংযোজিত নিয়ম অনুযায়ী, আপনার বেসিক স্যালারি যতই হোক না কেনো,মহার্ঘ্য ভাতা সর্বনিম্ন ৪০০০ টাকা প্রদান করা হবে। ১৮তম দের জয়েনিং হওয়ার পূর্বেই আশা করা যায় এই ভাতা পাশ হয়ে যাবে।
** এর সাথে থাকছে বছরে দুটি মুল বেতনের ২৫% উৎসব ভাতা ও ১টি ২০% বৈশাখী ভাতা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট তো আছেই।.
ভাইবা অভিজ্ঞতাঃ
ভাইবা বোর্ডে ৩জন ছিলেন।
আমিঃআমি কি ভিতরে আসতে পারি স্যার?
জ্বি আসুন।
ভিতরে গিয়ে দাঁড়ানোর পর বসতে বললো।
ধন্যবাদ দিয়ে বসলাম।
আপনার নাম কি?
-(ওনার দিকে ঘুরে তাকিয়ে)আমি নিপু সুলতানা।
আপনার বিষয় কি?
-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অনার্স মাস্টার্স কোথায় থেকে?
-স্যার,আমি কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে কম্পিউটার টেকনোলজি তে ডিপ্লোমা সম্পন্ন করেছি।
স্যার মুছকি হেসে বললো তাহলে আপনি তো ছোট।
আমিও মুছকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালাম।
১/আচ্ছা,আপনি কি জানেন মাল্টিপ্লেক্সার কি?
-জ্বি স্যার,এরপর উত্তর দিলাম।
২/জর্জ বুল'এর নাম শুনেছেন?উনি কেনো বিখ্যাত?
-উত্তর দিলাম
৩/বুলিয়ান অ্যালজেবরার *ল গুলো বলুন।
-ল গুলো বললাম।
৪/অ্যাডার সার্কিট কেনো ব্যবহার করা হয়?
-দুই বা ততোধিক সংখ্যা যোগ করতে।
৫/অ্যাডার কত প্রকার?
-দুই প্রকার,হাফ অ্যাডার,ফুল অ্যাডার।
৬/লজিক গেইট কি?উদাহরণ দেন।
-উত্তর দিলাম।
৭/ইউনিভার্সাল গেইট কি?
-উত্তর দিলাম।
৮/কোনগুলোকে ইউনিভার্সাল গেইট বলা হয়,কেনো বলা হয়?
-উত্তর দিলাম।
৯/NAND gate এ ট্রুথ টেবিল এঁকে দেখান।
-খাতায় লিখে দেখালাম।
১০/অ্যারে কি?কেনো ব্যবহার করি?
-উত্তর দিলাম।
১১/অ্যারে ডিক্লেয়ার করে দেখান।
-Array Declare করার পর বললো সাইজ টা ফিক্সড কিনা,আর কত টাইপের ডাটা অ্যারে তে ব্যবহার করা যায়?আমি যথাযথ উত্তর করতে পারলাম।
১২/অ্যারে কত থেকে শুরু হয়?
-স্যার,কত থেকে বলতে কি ইন্ডেক্সিং কত থেকে শুরু এটা বুঝাচ্ছেন?
উনি বললো জ্বি ইনডেক্সিং।
আমি বললাম ০(জিরো) থেকে শুরু হয়।
১৩/কাউন্টার কি? ব্যবহার বলুন?
-সংজ্ঞা আর ২টি ব্যবহার বললাম।
স্যার একটা কোয়েশ্চন এর উত্তর একটু শুনে পরের টায় চলে গিয়েছেন,অনেক তাড়াতাড়ি কোয়েশ্চন গুলো করেছেন,আমিও ঝটপট সবগুলো উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ❤️
উনি শেষ পর্যন্ত হেসে বললেন ভেরি গুড,আপনি আসতে পারেন।
আমি ধন্যবাদ স্যার বলে সালাম দিয়ে বেরিয়ে আসলাম।
তবে আমার আগে কাউকে ৩-৪ টা কোয়েশ্চন করেও ছেড়ে দিয়েছে,আবার কাউকে কোয়েশ্চন করেও নি তেমন।
19/12/2024
আলহামদুলিল্লাহ। এই বদলি সিস্টেম MPO শিক্ষকদের সন্মান, জীবনযাত্রার মান আরও এগিয়ে নিয়ে যাবে।
19/12/2024
ICT lecturer
19/12/2024
13/12/2024
সহকারী শিক্ষক আইসিটি।
যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আপনাদের NTRCA এর সাথে নিচের পয়েন্ট গুলো নিয়ে কাজ করা উচিত।।
১। ৩ বছরের চাহিদা ছাড়া এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের চাহিদা চেয়েছে। যেটা
ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসবে। কিন্তু কথা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতো আরও ৪/৫ মাস পরে হবে তখন ৪/৫ মাসের শূন্য পদের চাহিদাগুলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাড হবে কিনা। অ্যাড হলে প্রতি বিষয়ে ১০০+ পদ বেশি আসবে। যেটা আপনাদের জন্য ভাল হবে।
২। মেয়ে কোটা নিয়ে কথা বলা উচিত। কারণ এই কোটার জন্য এত আন্দোলন, সেখানে সিটি করপোরেশন + পৌরসভার এলাকাতে ৪০% মেয়ে কোটা। যেটা ১০০% বেমানান। এটার সমাধান ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে না করলে অনেক ভাল নম্বরধারী প্রতিষ্ঠান পাবে না। আর এইবার প্রতিষ্ঠানগুলো ৫০%+ মেয়ে দিয়েছে কারণ সেটা না দিলে Software সাবমিট নেই না। সো এটা নিয়ে কাজ করলে ১০০% ফলাফল পাবেন।
যারা মেধাবী তারাই জব পাক, সে হয় ছেলে হোক বা মেয়ে হোক।
ধন্যবাদ সবাইকে।।
প্রভাষক (আইসিটি)
খলেয়া খাপ্রিখাল স্কুল অ্যান্ড কলেজ, গংগাচড়া, রংপুর।