30/03/2026
অ্যানেলিডা (Annelida) পর্বের প্রাণিদের স্বভাব ও বৈশিষ্ট্য :
অ্যানেলিডা (Annelida)
স্বভাব ও বাসস্থান:
১। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমন্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়।
২। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে।
৩। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে।
৪। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে।
সাধারণ বৈশিষ্ট্য:
১। দেহ নলাকার ও খণ্ডায়িত।
২। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।
৩। প্রতিটি খণ্ডে সিটা থাকে (জোঁকে থাকে না)। সিটা চলাচলে সহায়তা করে।
উদাহরণ: কেঁচো, জোঁক