31/12/2024
🎯 অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
"যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।"
(তিরমিজি, হাদিস: ২৬৯৫)
থার্টি ফার্স্ট নাইট উদযাপন বিজাতীয় সংস্কৃতি, যা অপচয়, উচ্চ শব্দদূষণ এবং অনর্থক আনন্দে পূর্ণ। আমাদের উচিত এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকা, যা অসুস্থ, বৃদ্ধ এবং দুর্বল মানুষের জন্য কষ্টের কারণ হতে পারে।
আসুন, আমরা এই রাতটি ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে অতিবাহিত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। ইসলামের সুন্দর আদর্শ অনুসরণ করাই আমাদের প্রকৃত দায়িত্ব।
"আপনার আনন্দ হোক অন্যের জন্য শান্তির উৎস।"
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা