Al-Falah Ideal Islami Academy

Al-Falah Ideal Islami Academy And invite others.

ٱلْحَمْدُ لِلَّٰهِ

আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমী এ্যান্ড রেসিডেন্সিয়াল মাদ্রাসার সকল তথ্য পেতে আমাদের পেজ টিতে ফলো দিয়ে রাখুন।
Follow our page to get all the information about Al-Falah Ideal Islami Academy and Residential Madrasa.

বিসমিল্লাহ বলে শুরু হোক সফলতার পথচলা।আজ থেকে শুরু হলো আমাদের মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকল...
22/08/2026

বিসমিল্লাহ বলে শুরু হোক সফলতার পথচলা।

আজ থেকে শুরু হলো আমাদের মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করুন, পরীক্ষা সহজ করে দিন এবং উত্তম ফলাফল দান করুন।
আমিন।

#দ্বিতীয়_সাময়িক_পরীক্ষা

📢 জরুরি প্রয়োজনএকজন হুফফাজে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রয়োজন।📍 স্থান: কালিগঞ্জ থানা ও আশপাশের এলাকা।আগ্রহী কেউ থাকলে ইনবক...
09/08/2026

📢 জরুরি প্রয়োজন

একজন হুফফাজে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক প্রয়োজন।
📍 স্থান: কালিগঞ্জ থানা ও আশপাশের এলাকা।

আগ্রহী কেউ থাকলে ইনবক্সে যোগাযোগ করুন। 📩

একজন যোগ্য ছাত্রের পরিচয়!১। সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া এবং নির্ধারিত সময় পর্যন্ত মনোযোগ ও শৃঙ্খলার সঙ্গে ক্লাসে থাকা...
04/08/2026

একজন যোগ্য ছাত্রের পরিচয়!

১। সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া এবং নির্ধারিত সময় পর্যন্ত মনোযোগ ও শৃঙ্খলার সঙ্গে ক্লাসে থাকা।

২। ক্লাস চলাকালীন অপ্রয়োজনীয় কথা, দুষ্টুমি বা অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে শিক্ষকের পাঠে পূর্ণ মনোযোগ দেওয়া।

৩। শিক্ষক যে বিষয় পড়ান, তা আন্তরিকতার সঙ্গে শেখা এবং না বুঝলে বিনয়ের সঙ্গে প্রশ্ন করা।

৪। নিজের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে সচেতন থাকা এবং নিয়মিত পড়াশোনা ও অনুশীলন করা।

৫। শিক্ষককে সম্মান করা, তাঁর পরামর্শ মেনে চলা এবং শিক্ষকের সহযোগিতাকে যথাযথভাবে মূল্যায়ন করা।

৬। নিজের দুর্বলতা ও ভুল-ত্রুটি সম্পর্কে সচেতন থাকা এবং তা সংশোধনের জন্য শিক্ষকের সহযোগিতা গ্রহণ করা।

৭। শিক্ষকের নেগরানি ও শাসনকে বিরোধিতা না করে নিজের সংশোধন ও কল্যাণের জন্য গ্রহণ করা।

৮। ভুল বা অপরাধ হলে তা স্বীকার করা এবং একই ভুল বারবার না করার চেষ্টা করা।

৯। শাসন বা শাস্তি পাওয়ার পর শিক্ষকের প্রতি রাগ, অভিমান বা বিদ্বেষ না রেখে নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া।

১০। নিজের কোনো ভুল বা অপরাধ হলে তা গোপন না করে প্রয়োজনে শিক্ষক ও অভিভাবকের কাছে সত্য কথা বলা।

১১। শিক্ষকের উৎসাহ ও ভালো পরামর্শকে কাজে লাগিয়ে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করা।

১২। শিক্ষকের কাছে শুধু পড়াশোনা নয়; বরং আদব-আখলাক, আমল ও সুন্দর চরিত্র শেখার চেষ্টা করা।

১৩। আল্লাহ তায়ালার ভয় অন্তরে ধারণ করা, রাসুলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা রাখা এবং তাঁর সুন্নতের পাবন্দি করার চেষ্টা করা।

১৪। ভালো মুরব্বি ও সৎ মানুষের সোহবত গ্রহণ করা এবং খারাপ সঙ্গ ও অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে রাখা।

১৫। সর্বোপরি, একজন যোগ্য ছাত্র শিক্ষকের শাসনকে সংশোধনের জন্য, নেগরানিকে কল্যাণের জন্য এবং উপদেশকে নিজের ভবিষ্যৎ গঠনের জন্য গ্রহণ করে। সে শুধু ভালো ফলাফল অর্জনের চেষ্টা করে না; বরং নিজেকে একজন আদর্শ, সৎ, আমলদার ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে।

আল্লাহ তায়ালা আমাদের সকল ছাত্র-ছাত্রীকে শিক্ষকদের আদব রক্ষা করে জ্ঞান, আমল ও উত্তম চরিত্রে সমৃদ্ধ হওয়ার তাওফিক দান করুন। আমীন।

📢 পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিআসসালামু আলাইকুম।সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,আপনাদের অবগতির জন...
24/07/2026

📢 পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম।

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা,

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল-ফালাহ্ আইডিয়াল ইসলামী একাডেমী মাদ্রাসা-এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে, ইনশাআল্লাহ।

সকল শিক্ষার্থীকে নিয়মিত পড়াশোনা করে যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত অভিভাবকদেরও সন্তানের সার্বিক প্রস্তুতির প্রতি বিশেষ নজর রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হলো।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে উত্তম ফলাফল অর্জনের তাওফীক দান করুন। আমীন।

আল-ফালাহ্ আইডিয়াল ইসলামী একাডেমী মাদ্রাসা
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে।

20/07/2026

২১-জুলাই-২০২৬, রোজ মঙ্গলবার
মাদ্রাসা বন্ধ।

12/07/2026

Nice Moment 💙

27/05/2026

Eid Mubarak 💙

23/05/2026

اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ

17/05/2026

আজকের ছোট্ট শিক্ষার্থীরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ।

কুরআন, আদব, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে চলেছে
আল-ফালাহ আইডিয়াল ইসলামী একাডেমী এ্যান্ড রেসিডেন্সিয়াল মাদ্রাসা 🌿

বৃষ্টির পানিতে মাদ্রাসার ক্যাম্পাস ❤️
13/05/2026

বৃষ্টির পানিতে মাদ্রাসার ক্যাম্পাস ❤️

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Al-Falah Ideal Islami Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category