আমরা একদল উদ্দ্যমী তরুণ, যারা শুধু সুশিক্ষায় সুশিক্ষিত হওয়াই নয়, একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। Textile Student Unity (TSU) তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে।
🔥 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
📚 সুশিক্ষা ও জ্ঞানচর্চা: আমরা জ্ঞানার্জনে উৎসাহিত করি এবং TSU Library-এর মাধ্যমে নিয়মিত বই পড়ার আন্দোলন গড়ে তুলি। আমরা বিশ্বাস করি, বই-ই হলো সমাজের
উন্নতির মূল চাবিকাঠি।
🫂 মানবিক সহায়তা ও সহযোগিতা: আমরা মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রেখে এলাকার মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করি।
🚫 সামাজিক সচেতনতা ও নৈতিকতা: আমরা সকল প্রকার অন্যায়, খারাপ কাজ এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে দূরে থাকতে উৎসাহিত করি এবং নিজেরাও তা থেকে বিরত থাকি।
🕌 পরিচ্ছন্নতা ও ধর্মীয় মূল্যবোধ: আমরা এলাকার কবরস্থান, মসজিদ, স্কুল, ও কলেজসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আল্লাহর সন্তুষ্টির জন্য ধর্মীয় অনুভূতি বজায় রেখে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করি।
TSU হলো স্বপ্ন দেখা ও তা বাস্তবায়ন করার একটি মঞ্চ – যেখানে তারুণ্য, শিক্ষা, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধ এক সূত্রে গাঁথা।
📧 যোগাযোগ করুন:
ইমেইল: [email protected]
হোয়াটসঅ্যাপ: +8801918616583
আসুন, এক সুস্থ, শিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গড়ার এই মহৎ যাত্রায় আমাদের সাথে যুক্ত হোন।