15/05/2026
Dhaka cattle markets: crowds, traffic & prices — Goru Koi Map of Dhaka cattle haats: crowds, traffic, cow and goat availability, and sample prices for Eid — Goru Koi.
সত্যের সন্ধানে বাংলা
15/05/2026
Dhaka cattle markets: crowds, traffic & prices — Goru Koi Map of Dhaka cattle haats: crowds, traffic, cow and goat availability, and sample prices for Eid — Goru Koi.
ঢাকার কোন হাটে কেমন গরু দেখতে চাইলে https://gorukoi.shop
বিরিয়ানি আর তেল খোজার পর এবার পোলাপাইন কোরবানির গরুর হাটের চালচিত্র দেখতে বানাইছে গরু কই। Interesting 🤣
https://gorukoi.shop
11/12/2025
প্রতিদিন ১% উন্নতির ১৫টি মাইক্রো হ্যাবিট
(স্কুল শেখাবে না, কিন্তু ভবিষ্যত গড়তে এগুলো বেশ কাজে লাগবে)
১/ প্রতিদিন অন্তত ৫ মিনিট মেডিটেশন করুন।
এতে মন শান্ত হবে, ফোকাস বাড়বে।
২/ প্রতিদিন ২ পৃষ্ঠা হলেও বই পড়ুন।
বছরে ৩-৪ টা বই ইজিলি শেষ হবে!
৩/ দিনের শুরুতে সেদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো লিখে ফেলুন। টু-ডু লিস্ট ইউজ করুন।
৪/ ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিট ফোন না ধরার অভ্যাস করুন।
৫/ ঘুম থেকে উঠেই ১ গ্লাস পানি খান।
হাইড্রেটেড থাকা মানেই শক্তি পাওয়া।
৬/ নিজের বিছানাটা গুছিয়ে রাখুন। দিনটা খারাপ গেলেও বাসায় ফিরে অন্তত একটা গোছানো বিছানা পাবেন।
৭/ দিনে অন্তত ১০ মিনিট হলেও হাঁটুন।
৮/ রাতে ১ মিনিট নিজের দিনটা রিভিউ করুন।
আজ কী শিখলেন? কী ঠিক হলো, কী ঠিক হলো না?
৯/ দিনে অন্তত ১ ঘণ্টা 'নো স্ক্রিন' টাইম রাখুন।
সব ডিজিটাল ডিভাইস থেকে সেই ১ ঘন্টা দূরে থাকুন।
১০/ প্রতিদিন অন্তত একবার হলেও কাউকে 'ধন্যবাদ' বলুন। কৃতজ্ঞতা মাইন্ডসেট বদলে দেয়।
১১/ নিজের চিন্তাভাবনা লিখুন (জার্নালিং)।
১২/ প্রতিদিন ১টা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন।
১৩/ প্রতিদিন ১টি ভালো পডকাস্ট/ভিডিও দেখুন শেখার জন্য।
১৪/ নিজের ভুল স্বীকার করে নেওয়ার অভ্যাস করুন।
১৫/ নিজের সাথে ১টা ছোট প্রতিজ্ঞা করুন, এবং সেটা রক্ষা করুন। এতে আপনার কনফিডেন্স বাড়বে।
(এরমধ্যে কয়টা আপনি রেগুলার চর্চা করেন? কমেন্টে সেটা জানান। আর চাইলে লেখাটা শেয়ার করে টাইমলাইনেও রেখে দিতে পারেন।)
18/07/2025
গণমাধ্যমের ‘মিডিয়া ট্রায়াল’-এর কারণে হয়তো তার অভিযোগসমূহ আমাদের জানা হয়নি। এর আগেই ‘মেয়ে হয়ে বাবা-মায়ের বিরুদ্ধে!’—এমন ধরণের নীতিকথায় সংবাদপত্র ও সামাজিক মাধ্যম ভরে উঠেছে।
অথচ পরিবারগুলো যে আদর্শ নিরাপদ স্থান—তা সবসময় সত্য নয়। এই দিক দিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন, মামলায় সফল হোন বা না হোন।
সন্তান এবং অভিভাবক—উভয় পক্ষেরই উচিত, যদি তারা কোনো ধরনের স্বাধীনতাহীনতা বা নির্যাতনের শিকার হন, তা সহজে আদালতের সামনে উপস্থাপন করতে পারার সুযোগ থাকা।
কারণ, মেয়েদের উপর অধিকাংশ নির্যাতন ঘটে পরিবারেই।
04/07/2025
বিসিএস দিয়া কাস্টমসে চাকরি পাইছিলো এক ভাই। বেতন বলে ৩৮ হাজার টাকা।
ভাইরে জিগাইলাম, এত কম বেতনে সংসার চলব?
ভাই কইছিলো, তিন বছর কষ্ট কইরা এই চাকরি পাইছি।
কষ্টের টাকায় বরকত আছে।
এক বছর পর আজকে হঠাৎ ভাইর সাথে দেখা। গল্প শুনাইলো ঢাকায় ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। আবার নাকি প্লট দেখতাছে।
জিগাইলাম ভাই, ৩৮ হাজার টাকা বেতনে এত কিছু কেমনে কি? ভাই সিনা টান কইরা বলল, কইছিলাম না কষ্টের টাকা। চাকরিটায় বরকত আছে।
বেতনও নাকি তোলা লাগে না। বরকত ভরপুর।