10/01/2026
এবছরের ক্যাডেট এডমিশনের ইংলিশ প্রশ্ন। আচ্ছা সচেতন অভিভাবক যারা ছিলেন, বিভিন্ন বাণিজ্যিক কোচিংয়ে সন্তানকে কোচিং করিয়েছেন, তারা একটু বলেন তো ওই কোচিংগুলো সারাবছর কী পরিমাণ অহেতুক টপিক পড়িয়েছে, আর এখানে প্রশ্ন এসেছে সেই চিরাচরিত সিক্স সেভেন উপযোগী গুরুত্বপূর্ণ টপিক থেকেই ইন্টারমিডিয়েট কিংবা আরো এককাঠি সরেস হয়ে যারা ইউনিভার্সিটি এডমিশনের টপিক পড়িয়েছে, তাদের অনুভুতি কী?
এইটুকু ছোট মানুষ, ছোট ধারণক্ষমতাকে এতখানি অহেতুক চাপিয়ে দিয়েছেন কম্পিটিশনের নামে, এই চাপে পিষ্ট হয়ে, ভয়ে কতশত স্টুডেন্ট যে মাঝপথেই হাল ছেড়ে দিয়েছে।
আমাদের হিসাব সিম্পল। আপনার ৩০০ মার্কের কোন প্রয়োজন নেই। আপনাকে এভারেজ ২১০-২২০ কনফার্ম করতে পারলেই এনাফ। সিলেক্টিভ পড়ুন, একটু ডেডিকেটেডলি। তাই বলে ওদের মানসিকতা ধ্বংস কিংবা ওদের যাতাকলে পিষ্ট করার কোন লজিক নেই। আমি নিজে সবসময় আমাদের অনলাইন কোর্সের লেকচারশীটগুলো প্রনয়ণ করি, কোর্সপ্ল্যান সাজাই সিম্পল, ইম্পর্ট্যান্ট এবং ইফেক্টিভ টপিক দিয়ে।হাবিজাবি চাপাইয়া দেওয়ার পক্ষে আমি না। যার ভালো লাগবে সে ফলো করবে। আমাদের হাজার হাজার স্টুডেন্টের প্রয়োজন নেই।
02/01/2026
02/01/2026