Markajul Hujjaz Darussalam Madrasah Complex, Rangpur

Markajul Hujjaz Darussalam Madrasah Complex, Rangpur

Share

1. Nurani, Najera, Hifzul Quran and Orphanage, Residential and Non-residential Day-care
2. "Markajul Hujjaz" Mosque
3. Hajj and Umrah Training Center.

Founder & Director: Alhaj Maulana Mohammad Hafizul Islam
Address: Pathanpara, City Corporation, Rangpur

14/12/2025

Assalamu Alaikum.

https://www.facebook.com/share/17xCE8HZNZ/

please follow our page

মারকাজুল হুজ্জাজ্ব দারুস-সালাম মাদরাসা কমপ্লেক্স বিশ্বসেরা আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত হাফেজ ও ক্বারীদের তত্বাবধানে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম তৈরির নির্ভরযোগ্য শিহ্মা প্রতিষ্ঠান🎓আপনার সন্তানকে বিশ্ব মানের হাফেজ ও আলেম তৈরি করতে আমাদের আঙ্গিনায় আপনাকে সু-স্বাগতম🎉

01/12/2025

আলহামদুলিল্লাহ, নতুন সংযোজন মুহিব্বুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস। আগামী ১৬ ফেব্রুয়ারী/২৫ ইং ১ম ফ্লাইটের মাধ্যমে রমজানে ওমরাহ দিয়ে ওমরাহ পালনের যাত্রা শুরু। রমজানে ওমরাহ পালনে আগ্রহীগণ আমাদের নতুন কাফেলায় অংশ গ্রহণ করতে যোগাযোগ করুন আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম। খতিব, কোর্ট জামে মসজিদ রংপুর ও প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল হুজ্জাজ্ব দারুস-সালাম মাদ্রাসা কমপ্লেক্স রংপুর। ০১৭১৫-৭৪৮৮১৭/ ০১৬১৩-৪৪৮৭৪৪

Photos from Markajul Hujjaz Darussalam Madrasah Complex, Rangpur's post 28/11/2025

অদ্য বাদ আছর গুড়াতীপাড়া জামে মসজিদে যুবকদের উদ্দ্যেগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলে বয়ান বয়ান করছেন রংপুর কোর্ট জামে মসজিদের খতিব ও মারকাজুল হুজ্জাজ্ব দারুস-সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম।

21/11/2025

আলহামদুলিল্লাহ, আজ নীলফামারি সদরের ঝারপারায় বয়ান করছেন আমাদের পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম।

12/11/2025

প্রিয় অভিভাবক, বর্তমান সময়ে আমরা দেখতে পাই শিক্ষা ব্যবস্থা নিয়ে এক ধরনের মানুষ চাটুকারিতার মাধ্যমে বিলাসিতার ব্যবসায় নেমে পড়েছে। আসুন, সন্তানের লেখা-পড়া নিয়ে লোক দেখানো বিলাসিতা বাদ দেই। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর সময় অনেক বাবা-মা ভাবনায় পড়েন- কোন মাদ্রাসায় ভর্তি করালে বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে! চিন্তা একদমই ভূল নয়, কিন্তু সমস্যা হয় যখন কম্পেয়ার চলে আসে। অমুক আত্নীয় নামকরা ওমুক প্রতিষ্ঠানে দিয়েছে। ওমুক আত্নীয় ওমুক মাদ্রাসায় দিয়েছে, আমার বাচ্চাও সেখানে পড়ুক। প্রশ্ন হচ্ছে- আপনার আয়ের রেন্জ যদি তাদের মত না হয়,তাহলে আপনি কিভাবে সেই জীবনধারা মেইন্টেইন করবেন? আই,এস,ডি অথবা এ,আই,এস,ডি বা স্কলাষ্টিকার মত মাদ্রাসা গুলোতে শুধু ভর্তি ফি নয়,মাসিক খরচই এমন যে, কোটিপতি নাহলে সেখানে টিকে থাকাই কঠিন। আর সেখানে ভর্তি করিয়ে যদি আপনার সন্তান দেখে যে-সহপাঠীরা টিফিনে কন্টিনেন্টাল ফুড আনে,কোটি টাকার গাড়িতে বাড়ি ফেরে, গ্রীষ্মের ছুটিতে কক্সবাজার, রাংগামাটি, শিলিগুড়ি ঘুরে আসে, তখন তাঁর মনে হীনমন্যতা তৈরি হবেনা?
মনে রাখতে হবে, পড়াশোনা বিলাসিতা নয়,এটি একটি বেসিক নিড। সন্তানকে ভাল শিক্ষা দিন কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে থেকে। আপনার সন্তান যদি শেখার আগ্রহ রাখে,তাহলে ওর মাদ্রাসা বা স্কুলের নাম অথবা টিউশন ফি নয়, ওর অধ্যবসায়ই একদিন ওকে বড় করবে ইনশাআল্লাহ। বুয়েট,মেডিকেল বা সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন-বেশির ভাগই কিন্তু গ্রাম-মফস্বল থেকে উঠে আসা পরিশ্রমী সন্তান। তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখুন,কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য ভিটে মাটি বিক্রি করে ফেলবেননা,কারণ পড়াশোনা প্রতিযোগিতা নয়,এটা একটি যাত্রা। আর সেই যাত্রায় বাবা-মায়ের সামর্থ্য ও সন্তানের মানষিক স্বাচ্ছন্দ দুটোই সমান গুরুত্বপূর্ণ।
স্বল্প খরচে মানসম্মত শিক্ষা যাচাই করতে আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করে নেক পরামর্শ দেয়ার আমন্ত্রণ রইল।

31/10/2025

একটি শোক সংবাদ ;
মারকাজুল হুজ্জাজ্ব দারুস-সালাম মাদ্রাসা কমপ্লেক্স রংপুর এর হিফজ বিভাগের শিক্ষক আলহাজ্ব মাওলানা মোঃ আবরারুল হক এর পিতা ঠাকুরগাঁও নিবাসী আলহাজ্ব মাওলানা মোঃ শফিউল ইসলাম কিছুক্ষণ পূর্বে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাদরাসার ওস্তাদজীর পিতার আকষ্মিক মৃত্যতে মারকাজুল হুজ্জাজ্ব পরিবার গভীরভাবে শোকাহত।
আগামীকাল ০১ নভেম্বর /২৫ ইং রোজ শনিবার মাদরাসায় শোক দিবস উপলক্ষে কুরআন খতম ও দোয়া তাসবীহ্ এর আমল চলবে। এ উপলক্ষে আগামীকাল মাদ্রাসার সকল বিভাগের ক্লাস স্থগিত থাকবে। রবিবার থেকে যথারীতি ক্লাস কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ মরহুমকে ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

Photos from Markajul Hujjaz Darussalam Madrasah Complex, Rangpur's post 17/10/2025

আলহামদুলিল্লাহ,
আগামী ২২ ডিসেম্বর /২৫ ইং রোজ সোমবার রংপুর দেওডোবা পাঠানপাড়ায় অবস্থিত মারকাজুল হুজ্জাজ্ব দারুস-সালাম মাদ্রাসার বাৎসরিক মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী রহঃ এর স্নেহধন্য খলীফা ও আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন আলোরন সৃষ্টিকারী বক্তা আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী দাঃবাঃ। তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি সংগঠন " তালিমুস সুন্নাহ গ্রুপ"এর রংপুর অঞ্চলের পরিচালক হিসাবে দ্বীনি দ্বায়িত্ব পালন করার জন্য আমাদের মারকাজুল হুজ্জাজ্ব দারুস-সালাম মাদ্রাসা কমপ্লেক্স রংপুর এর প্রতিষ্ঠাতা পরিচালক ও রংপুর কোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম সাহেবকে প্রস্তাব করলে আমাদের পরিচালক সানন্দে হযরতের প্রস্তাব কবুল করেন। সকল বন্ধুদের অগ্রিম মাহফিলের দাওয়াত দেয়া থাকল। মাদ্রাসা, মাহফিল ও সংগঠনের সফলতার জন্য সকলের নেক দোয়া কামনা করছি।

22/09/2025

২০২৬ শিক্ষা বর্ষের একাডেমি শাখার ভর্তি প্রস্তুতি

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Hajir Vita, Pathanpara, Near Baniyapara Road, 2 KM From Rangpur Bus Terminal. Ward No: 14
Rangpur
5400