07/03/2026
আপনি কি ভোট দিয়েছেন?
এখনো ভোট না দিয়ে থাকলে আজ রাতেই সময় করে ভোট দিয়ে দেন। সার্ভার জনিত সমস্যার কারণে কারও ভোট যেন মিস না হয়।
ভোট গ্রহণ চলবে: ৭ই মার্চ সকাল ৮.০০টা থেকে বিরতিহীনভাবে ৮ই মার্চ রাত ৮.০০টা পর্যন্ত।
ভোট প্রদানের জন্য ওয়েবসাইটের লিংক:
Login - BRUR Alumni Association
07/03/2026
বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২৬ এর অনলাইনে ভোট গ্রহণ চলছে-
ভোট গ্রহণ চলবে: ৭ই মার্চ সকাল ৮.০০টা থেকে বিরতিহীনভাবে ৮ই মার্চ রাত ৮.০০টা পর্যন্ত।
ভোট দিতে ভিজিট করুনঃ ওয়েবসাইটের নিম্নোক্ত নিংকে https://share.google/jN7nHNpEuGywjvdW4
বিশেষ দ্রষ্টব্য: যেহেতু আজকে
সাপ্তাহিক ছুটি দিন সেহেতু আজকেই সময় করে ভোট টা দিয়ে ফেলি ইনসাঅল্লাহ।
Login - BRUR Alumni Association
07/12/2025
আজকের সমাবর্তন আয়োজক কমিটির মিটিং এর আপডেট:
•সমাবর্তনের তারিখ জানুয়ারিতে যেটা ছিল, সেটা আপাতত হবে না, পিছিয়ে যাবে।
•জাতীয় নির্বাচনের পরে তারিখ হবে। পরবর্তী তারিখের এখনো সিদ্ধান্ত হয়নি।
•পুনরায় রেজিস্ট্রেশন টাইম আবার জানিয়ে দেয়া হবে।
•ফি কমানো হবে, কত কমানো হবে এটা এখনো সিদ্ধান্ত নেয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবে।
•আগামীকাল প্রেস রিলিজ আসবে সমাবর্তন আয়োজক কমিটির পক্ষ থেকে, সেখানে বিস্তারিত পাবেন।
22/11/2025
প্রিয় সাবেক বেরোবিয়ান ভাই ও বোনেরা, অত্যান্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্রিয় সংগঠন "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশন" এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠনের কার্যক্রম চলমান। আমি মো: এ এস মজনু, বেরোবি মার্কেটিং ২য় ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে উক্ত কমিটিতে "সাধারণ সম্পাদক" পদে আপনাদের দোয়া ও পরামর্শ প্রার্থী।
দোয়া ও পরামর্শ প্রার্থনায়,
মো: এ এস মজনু
মার্কেটিং ২য় ব্যাচ।
প্রতিষ্ঠাতা ও পরিচালক,
নীলদরিয়া টেকনোলজি,
নীলদরিয়া ট্রেডাস,
নীলদরিয়া এগ্রো ফাম।
21/11/2025
এলামনাই এসোসিয়েশন এর *নির্বাচন কমিশন* গঠনের লক্ষ্যে আজ ২১.১১.২০২৫, *শুক্রবার রাত ৯:০০ ঘটিকায়* একটি ভার্চুয়াল মিটিং ডাকা হয়েছে। এলামনাইয়ের সকল সদস্যকে উক্ত মিটিংয়ে অংশগ্রহণ করে সুচিন্তিত মতামত প্রদানের অনুরোধ জানানো হলো। Zoom link: https://bdren.zoom.us/j/3740287119
23/04/2025
শিক্ষার্থীকে যৌন হয়রানী, পরীক্ষার উত্তরপত্রে নম্বর টেম্পারিং ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ‘‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশন”এর বিবৃতি।
13/03/2025
রমজানুল মোবারক
ঢাকাস্থ বেরোবিয়ানদের ইফতার ২০২৫🌙
১৪ই মার্চ (শুক্রবার)
"একসাথে ইফতার করি ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করি"
স্থানঃ চন্দ্রিমা উদ্যান, শেরে বাংলা নগর, ঢাকা।
Registration Link: https://tinyurl.com/bruriftar2025dhk
Registration এর শেষ সময়- ১৩ মার্চ, রাত ৯ টা।
যোগাযোগঃ
মোঃ কামরুজ্জামান (০১৭২২৬৯৫০২৩)
মোঃ এ এস মজনু (০১৭১৯২১৯২৬৪)
উদ্যোগেঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এলামনাই এসোসিয়েশন
24/01/2025
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে গেট টুগেদার অনুষ্ঠিত।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি), রংপুর এর সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এক গেট টুগেদার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০:৩০ থেকে দুপুর ১:০০ পর্যন্ত এই আয়োজন একযোগে বেরোবি ক্যাম্পাস এবং ঢাকার চন্দ্রিমা উদ্যানে অনুষ্ঠিত হয়।
বেরোবি ক্যাম্পাসে গেট টুগেদারের শুরু হয় সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালির মাধ্যমে, যা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন সবাই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মো. নুরনবী মিয়া। সভাপতিত্ব করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নুর আলম মিয়া।
গণিত বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী শেখ শাহজাহান মিয়া বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশন এতদিন না থাকার কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে ছিলাম। তবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ এবং বিশ্বের কাছে ইতিবাচকভাবে তুলে ধরতে পারব বলে আমি আশাবাদী।”
বাংলা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী সিরাজুম মুনিরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। অনুরোধ করব, যেন প্রতি বছর এমন উদ্যোগ নেওয়া হয়, যাতে ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীরাও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকাকে স্বাগত জানিয়ে তাদের আনন্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদ প্রকাশ করেন।
গেট টুগেদারে মো. লুৎফর রহমান, মো. হারুন অর রশিদ, মো. মমিনুল ইসলাম, মো. মাইদুল ইসলাম, মো. সাইফুল্লাহ আল মাহমুদ, মো. জয়নুল আবেদীন, আবু সাঈদ আল সাগরসহ বিভিন্ন ব্যাচের ৫০ জনেরও বেশি সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ক্যাম্পাসে এবং ঢাকায় মোছা: সামীমা আক্তার, মো: এ এস মজনু, মো: বাদশা ছিদ্দিকি, মো: এনামুল হক সহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।
নাজমুল হুদা নিমু
যোগাযোগ: ০১৭১৭৬৭২২৮৫