Tajhat High School,Rangpur

Tajhat High School,Rangpur The Tajhat High School is an well known Secondary School situated at
Rangpur. We've separated a few useful information of this institute for you.

If you have more information like established year, Name of Founder, History & some more relevant informatio

05/06/2026
19/05/2026

মাঠ কাঁপাতে প্রস্তুত আমাদের স্কুলের ফুটবলাররা! 🔥⚽

শুরু হয়ে গেল বছরের সবচেয়ে প্রতীক্ষিত "বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬"। ট্রফি কার ঘরে যাবে—দেখা যাক শেষ পর্যন্ত! 🏆💪

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা! 💡✨আন্তর্জাতিক আলোক দিবস ২০২৬ উপলক্ষে তাজহাট উচ্চ বিদ্যালয়, রংপুরে আয়...
15/05/2026

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা! 💡✨
আন্তর্জাতিক আলোক দিবস ২০২৬ উপলক্ষে তাজহাট উচ্চ বিদ্যালয়, রংপুরে আয়োজিত হলো বিশেষ 'বিজ্ঞান কুইজ ও আলোর ঝিলিক' প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং তাদের মেধা বিকাশে এই আয়োজন ছিল আনন্দদায়ক ও অনুপ্রেরণামূলক।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আশাকরি এসব ছোট ছোট অর্জনই একদিন তাদের বড় বিজ্ঞানী বা গবেষক হতে উৎসাহিত করবে।

🥀শুভ বিদায়, এসএসসি ব্যাচ ২০২৬! 🎓আজ আমাদের প্রতিষ্ঠানের আঙিনা থেকে একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থী তাদের নতুন গন্তব্যের দিকে ...
16/04/2026

🥀শুভ বিদায়, এসএসসি ব্যাচ ২০২৬! 🎓

আজ আমাদের প্রতিষ্ঠানের আঙিনা থেকে একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থী তাদের নতুন গন্তব্যের দিকে যাত্রা শুরু করছে।
তোমাদের অনুপস্থিতি আমাদের ক্লাসরুমগুলোতে শূন্যতা তৈরি করবে, কিন্তু তোমাদের সাফল্য আমাদের আনন্দ দেবে। বোর্ড পরীক্ষায় তোমাদের সবার ভালো ফলাফলের প্রত্যাশা করি।
শুভকামনায়—
@তাজহাট উচ্চ বিদ্যালয় পরিবার@

* **শুভ নববর্ষ! পুরোনো সব গ্লানি মুছে যাক নতুন ভোরের আলোয়, সবাই মিলে মেতে উঠি বৈশাখের উৎসবে।**অত্র বিদ্যালয়ে - বৈশাখী র‍...
14/04/2026

* **শুভ নববর্ষ! পুরোনো সব গ্লানি মুছে যাক নতুন ভোরের আলোয়, সবাই মিলে মেতে উঠি বৈশাখের উৎসবে।**

অত্র বিদ্যালয়ে - বৈশাখী র‍্যালি, নৃত্য, আলোচনা, উৎসাহ- উদ্দীপনা ও পান্তা ভোজের মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী "নববর্ষ" পালন।।।

বার্ষিক শিক্ষা সফর-২০২৬ স্থান -পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ। "বইয়ের পাতায় যা পড়েছি, আজ তা দুচোখ ভরে দেখছি।""নতুন কোনো জায়গ...
18/02/2026

বার্ষিক শিক্ষা সফর-২০২৬
স্থান -পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ।

"বইয়ের পাতায় যা পড়েছি, আজ তা দুচোখ ভরে দেখছি।"

"নতুন কোনো জায়গায় যাওয়া মানে কেবল দৃশ্য দেখা নয়, বরং দেখার জন্য নতুন এক জোড়া চোখ পাওয়া।"

প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরেও তাজহাট উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ...
29/01/2026

প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরেও তাজহাট উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬" পালিত হলো।

যারা উপস্তিত থেকে উক্ত অনুষ্ঠানকে অলংকৃত করেছেন -

সভাপতিত্বে - জনাব মো: বেলাল হোসেন [প্রধান শিক্ষক ]

প্রধান অতিথি - জনাব মো: গোলাম কিবরিয়া [জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা, রংপুর এবং সভাপতি, তাজহাট উচ্চ বিদ্যালয়, রংপুর]

বিশেষ অতিথি - জনাব মোছা: তৌহিদা খাতুন [প্রাক্তন প্রধান শিক্ষক, তাজহাট উচ্চ বিদ্যালয়, রংপুর]

সেই সাথে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, সন্মানিত ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।।।

তাজহাট উচ্চ বিদ্যালয় একটা বৃহৎ পরিবার আর এই পরিবারের একজন প্রবীণ সদস্য মো: ইব্রাহিম মিয়া আজ ১৪/০১/২৬ তারিখে তার শেষ কর্ম...
15/01/2026

তাজহাট উচ্চ বিদ্যালয় একটা বৃহৎ পরিবার আর এই পরিবারের একজন প্রবীণ সদস্য মো: ইব্রাহিম মিয়া আজ ১৪/০১/২৬ তারিখে তার শেষ কর্ম দিবসে বিদায় গহণ করলেন। উনাকে তার শেষ কর্মদিবসে অনুষ্ঠানিকভাবে অবসর জনিত বিদায় দিতে পেরে আমরা প্রতিষ্ঠানের সকলেই কৃতজ্ঞ ও ব্যাথিত। অত্র বিদ্যালয় তার দীর্ঘ কর্মজীবনের অবদান সর্বদা স্মরণ করবে। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়া করি যেন উনার অবসর পরবর্তী জীবন পরিবার দ্বারা সর্বদা শান্তিতে থাকে। আমিন।।।

শিক্ষানুরাগী ও ছাত্রদরদী প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোছাঃ তৌহিদা খাতুন অত্র বিদ্যালয়ে "মরহুম মোহাম্মদ আলী বৃত্তি ও মরহু...
12/01/2026

শিক্ষানুরাগী ও ছাত্রদরদী প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোছাঃ তৌহিদা খাতুন অত্র বিদ্যালয়ে "মরহুম মোহাম্মদ আলী বৃত্তি ও মরহুমা আনোয়ারা খাতুন বৃত্তি" পুনরায় চালু করেন ২০২৩ সালের আগস্ট মাসে।

এ বৃত্তি প্রত্যেক বছরে এস.এস.সি পরিক্ষার ফরম ফিলাপের জন্য মেধাবী ও গরীব (একজন ছাত্র ও একজন ছাত্রী) শিক্ষার্থীকে প্রদান করা হয়।

এরই ফলশ্রুতিতে আজ ১২/০১/২০২৬ ইং তারিখে অত্র বিদ্যালয়ের দুই (২) জন মেধাবী ও গরিব শিক্ষার্থীকে এস,এস,সি পরীক্ষা-২০২৬ এর ফরম ফিলআপের জন্য উক্ত বৃত্তির অর্থ প্রদান করেন জনাব মোছাঃ তৌহিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। এ বৃত্তির অর্থ প্রদান প্রতি বছর চলতেই থাকবে... ইনশাআল্লাহ

আমরা জনাব মোছাঃ তৌহিদা খাতুন এর প্রয়াত বাবা ও মা কে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আমিন।।।

বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।।।
01/01/2026

বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।।।

Address

Rangpur
Rangpur
5403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tajhat High School,Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category