Nisbetgonj Jorimun Nesa School & college
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nisbetgonj Jorimun Nesa School & college, Rangpur.
01/09/2022
আরেকবার দেখে নাও
02/08/2022
আপনারা মায়েরা যারা স্বচ্ছল পরিবারের বৌ, তাদের বলছি মুরগীর দুই রান দুই সন্তানের পাতে দিয়ে, একটা উরু স্বামীকে দিয়ে আরেকটা নিজে নিন.... নাহলে শেষ বয়সের রক্তশূন্যতায় আপনার অতীব ভদ্র সন্তান আপনাকে যত যত্ন ই করুক, আপনার old bone marrow আর পুরনো কার্যক্ষমতা আর ফেরত পাবে না।
বাচ্চাদের কে দুধের গ্লাস কানায় কানায় পূর্ণ না করে নিজের জন্য একটুখানি নিন, নাহলে শেষ বয়সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের জন্য বিরিয়ানি রান্না করার Calcium , Vertebrae তে থাকবে না,তখন বড় ডাক্তার ছেলের এনে দেয়া বিদেশি বড়ি খেয়ে লাভ নাই।
গরীব মায়েদের আমার কিছু বলার নাই, কিন্তু মধ্যবিত্ত আর উচ্চবিত্ত পরিবারের মায়েরা ইচ্ছে করে নিজের যত্ন না করে যে মাহাত্ম্য দেখানোর চেষ্টা করে,তা আসলে একটা গর্হিত অপরাধ। আপনি যদি আসলেই সন্তান কে ভালবেসে থাকেন, তাহলে নিজেকে সুস্থ্য সুন্দর রাখুন,নিয়ম মেনে চলুন, নিজের জীবন কে উপভোগ করুন, সন্তানের সাথে আরও অনেকদিন বেঁচে থাকার চেষ্টা করুন।এই উপমহাদেশের সমাজ ভালো মায়ের যে standard তৈরি করে দিয়েছে-তা একটা ভুলে ভরা প্রহসন ছাড়া কিছুই না।
যদি আপনি আপনার স্বামীর সাথে অসুখী হন,সে যদি তার দায়িত্ব পালন না করে,সৎ না থাকে, আপনাকে সম্মান না করে, তাহলে শাবানা র রূপ ঝেড়ে ফেলে মাথা উঁচু করে দাড়ান, প্রতিবাদ করুন.....আর যদি তা না করেন, তাহলে আপনার মেয়েও একইভাবে অন্যায় সহ্য করা শিখবে....আর আপনার ছেলেও একই আচরণ করবে আর আশা করবে বৌ একইভাবে আপনার মত সহ্য করবে। নিজের দুর্বলতা র জন্য, নিজের জীবন নষ্ট করুন, আপনার সন্তান রা সে দায় নেবে কেন?
নিজের ছেলে মেয়েদেরকে আপনার দায়িত্ব নিতে শেখান, তাদের কে শেখান তাদের in -laws দের দায়িত্ব ও যতটুকু সম্ভব ভাগ করে নিতে।নিজে যদি ছেলের বউ কে তার মায়ের সেবা করার সুযোগ না দেন,তাহলে সেই অসহায় মায়ের হক নষ্ট করে আপনি কখনো ই ভালো থাকবেন না।
বাচ্চাদের কে তাদের মনের মত career ,life partner বেছে নিতে দিন, শুধু খেয়াল রাখুন তারা যেন বিপথগামী না হয়ে যায়। সন্তান আপনার কাছে আল্লাহর আমানত, আপনার স্বপ্ন পূরণের project না।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের দয়া করে অন্য দের সাথে তুলনা করবেন না।কে কত বড় চাকরি করে,কে কত ভালো বিয়ে করল,কে কত ভালো ডিগ্রি নিল, কে কত সম্পত্তি করল.... এগুলো দয়া করে করবেন না।এই পৃথিবীর সব খুনী ধর্ষক আকাশ থেকে পড়েনি, আপনি তাদের মায়েদের চেয়ে অন্তত ভালো আছেন।
সন্তানদের সবাইকে ছেলে মেয়ে নির্বিশেষে নিজেদের basic need টুকু সুন্দর ভাবে পূরণ করতে পারার ট্রেনিং দিন। তাদের কে আপনার উপর নির্ভরশীল করে রাখার মধ্যে কোনো credit নাই।কবে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে,তা আমরা জানি না।তখন প্রতি পদে পদে তাদের জীবন কী দুর্বিষহ হবে, ভেবে দেখেছেন?
সবশেষে এইটুকু বলতে চাই,প্রত্যেকটা সন্তান তার মায়ের জন্য একেকটা প্রশ্নপত্র....
আপনার বাবুটা গর্ভে আসার প্রথম দিন থেকে আপনার শেষ পর্যন্ত যে কষ্ট আপনি করেছেন, তাতে উপরের আচরণ গুলো একেকটা দাগ, আর এই ব্যাপার গুলো তে সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার বাবু টার।তাই সজ্ঞানেই এগুলো থেকে সরে আসুন। একমাত্র বাবার 23 Chromosome ছাড়া সন্তানের সব কিছু ই আপনার, আপনি সবসময় ই তার কাছে শ্রেষ্ঠ.... পৃথিবীর কেউ কোন দিন সেই ভালোবাসা য় একটা আঁচড় ও দিতে পারবে না।
22/06/2022
[বাংলার প্রাচীন জনপদসমূহ]
১. পুণ্ড্র :
বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।
প্রাচীন বাংলার জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে পুন্ড্র। বলা হয় যে, পুন্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল।পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খােদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।
২ . বরেন্দ্ৰ: বগুড়া,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ।
বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয়, পুরে একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।
৩ .বঙ্গ :ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল)।
‘বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ’ বলে একটি জাতি বাস করতাে। তাই জনপদটি পরিচিত হয় ‘বঙ্গ’ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়—একটি বিক্রমপুর, আর অন্যটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনাে জায়গার অস্তিত্ব নেই। ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভুমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। ‘বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।
৪ . গৌড়: মালদহ , মুর্শিদাবাদ,বীরভূম,বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ।।
গৌড়’ নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়। সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতাে। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতাে।
৫ .সমতট: বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মােহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতাে সমতট। কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।
৬ .রাঢ় : পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল বর্ধমান জেলা।
৭ .হরকূল বা হরিকেল: চট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট।
সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।
৮ .চন্দ্ৰদ্বীপ:
বরিশাল, বিক্ৰমপু্র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল।
প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলাে চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
৯ .সপ্তগাঁও: খুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল।
১০.তাম্ৰলিপ্ত: মেদিনীপুর জেলা।
হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।
১১. রূহ্ম (আরাকান): কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল।
১২. সূহ্ম: গঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ,আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল।
১৩. বিক্রমপুর: মুন্সীগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল।
১৪. বাকেরগঞ্জ: বরিশাল, খুলনা, বাগেরহাট।
শুকরান বোন তথ্যবহুল লেখাটির জন্য- মেহনাজ রুবাঈদা মিতু
Click here to claim your Sponsored Listing.