18/02/2026
নীলফামারীর কৃতিসন্তান আমাদের 'কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল এন্ড কলেজ' এর উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের কৃতি শিক্ষার্থী ব্যারিস্টার মো. ওবায়দুর রহমানকে (Ɓarrister Md. Obaidur Rahman) ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয়া হয়েছে।
নীলফামারীর কৃতিসন্তান ব্যারিস্টার মো. ওবায়দুর রহমান (তারেক) সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে জানানো হয়, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এ তথ্য নিশ্চিত করেছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে ব্যারিস্টার মো. ওবায়দুর রহমান (তারেক) ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার গ্রামের বাড়ি নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের অচিনতলা বাজার সংলগ্ন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (অনার্স) ও এলএল.এম সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে আইনজীবী হিসেবে কর্মরত থেকে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।