#لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ
يَا الله!
হারামাইন শারীফাইনের যিয়ারতের তাওফিক আমাদেরও নসিব করুন।
বাইতুল্লাহ ও রওজায়ে রাসূল ﷺ এর সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত হৃদয়ে “লাব্বাইক” বলার সৌভাগ্য দান করুন।
“اللَّهُمَّ ارْزُقْنَا زِيَارَةَ الْحَرَمَيْنِ الشَّرِيفَيْنِ”
হে রব!
একদিন আমাদের নামটাও আপনার ঘরের মেহমানদের তালিকায় লিখে দিন,,
#লাব্বাইক_আল্লাহুম্মা_লাব্বাইক
#হারামাইন_শরিফাইন
#বাইতুল্লাহ
#মদিনা
Ummul Qura Madrasha Rangpur
সাফল্যের পথে, জ্ঞান ও নৈতিকতার সাথে।
এক মুঠো #ঝালমুড়ি,
আর শত শত হাসিমাখা মুখ...
এই আয়োজন শুধুই ঝালমুড়ি পরিবেশন ছিল না,
বরং শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ৯৫০ জনের জন্য আনন্দ, উচ্ছ্বাস এবং ভালবাসার প্রানবন্ত আয়োজন।
ছোট ছোট আনন্দই একদিন
বড় বড় স্মৃতিতে রূপ নেয়…
একসাথে চলার এই সুন্দর অনুভূতির নামই — আমাদের শিক্ষা পরিবার।
#একসাথে_আনন্দে
#স্মৃতিময়_মুহূর্ত
#ঝালমুড়ি_আয়োজন
#মোবাইল_ব্যবহারে_সচেতন_হোন — ভবিষ্যৎ বাঁচান
বর্তমান সময়ের সবচেয়ে বড় নীরব বিপদ— #অতিরিক্ত_মোবাইল_ব্যবহার।
শুধু শিক্ষার্থী নয়, আমাদের সবার সময়, ধৈর্য ও নৈতিকতা আজ হুমকির মুখে।
গেম, ফেইসবুক, টিকটক, ইউটিউব—অপ্রয়োজনীয় আসক্তি আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
প্রয়োজন সচেতনতা, সংযম ও সঠিক ব্যবহার।
উম্মুল কুরা মাদরাসা, রংপুর
শুধু পাঠ্যপুস্তক নয়—শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক গঠনে নিয়মিত নানা শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে, একটি আর্দশ জাতি বিনির্মাণের লক্ষ্যে।
#সচেতনতা #মোবাইলআসক্তি #শিক্ষা #নৈতিকতা
14/04/2026
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
একটি জীবন্ত প্রতিষ্ঠানের লক্ষ্যে—
উম্মুল কুরা মাদরাসা, রংপুর।
বহুমুখী প্রতিভাবিকাশে আমাদের নিরবচ্ছিন্ন ও ব্যতিক্রমী আয়োজন—
ইলমের আলোয় আলোকিত আগামী প্রজন্ম ইনশাআল্লাহ।
#উম্মুল_কুরা #মাদরাসা_শিক্ষা #প্রতিভাবিকাশ #ইসলামিক_শিক্ষা #রংপুর #শিক্ষার_আলো
#নৈতিক শিক্ষা ও সুস্থ বিনোদনের সুন্দর সমন্বয়।
#এলইডি_স্ক্রিনে ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিশুদের আনন্দ, আগ্রহ ও প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।
এভাবেই গড়ে উঠছে একটি সৃজনশীল, সচেতন ও নৈতিক প্রজন্ম ইনশাআল্লাহ।
#নৈতিক_শিক্ষা #সুস্থ_বিনোদন #শিশু_বিকাশ #প্রতিভা_বিকাশ #শিক্ষা #সৃজনশীলতা িক্ষা #ইসলামিক_শিক্ষা
23/03/2026
উম্মুল কুরা মাদরাসা, মূলাটোল, রংপুর।
আবাসিক আরবি শিক্ষক (হাফেজ + মাওলানা/মুফতি) হলে বিশেষ সুযোগ থাকছে —ইনশাআল্লাহ।
যোগ্য প্রার্থীদের জন্য আরবি শিক্ষাপরিচালক হিসেবে কাজ করার সুযোগও রয়েছে।
📞 সরাসরি যোগাযোগ করুন অথবা WhatsApp করুন।
#নিয়োগ #মাদরাসা_নিয়োগ #আরবি_শিক্ষক #হাফেজ #মাওলানা #মুফতি #রংপুর_জব #ইসলামী_শিক্ষা
ঈদ মোবারক
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
উম্মুল কুরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতর-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অফুরন্ত রহমত, সুখ, শান্তি ও সমৃদ্ধি। রমাযানের ত্যাগ ও তাকওয়ার শিক্ষা আমাদের হৃদয়ে স্থায়ী হোক, এবং পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে ভরে উঠুক আমাদের সমাজ ও দেশ।
#আমাদের_প্রিয়_শিক্ষার্থী, সম্মানিত #অভিভাবক, নিবেদিতপ্রাণ #শিক্ষক_শিক্ষিকা ও সকল #শুভাকাঙ্ক্ষীদের জন্য রইলো আন্তরিক দোয়া—
আল্লাহ তায়ালা আপনাদের জীবনকে করুন আনন্দময়, বরকতময় ও সফলতায় ভরপুর।
ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিন
একসাথে গড়ে তুলি সুন্দর ও আলোকিত আগামী।
#ঈদ মোবারক
#উম্মুল_কুরা শিক্ষাপরিবারের ৬৯ জন শিক্ষক-শিক্ষিকা ও স্টাফদের নিয়ে আন্তরিক ও আনন্দঘন মুহূর্ত।
#সবার_বেতন_বোনাস_নতুন_পোশাক উপহার সবার মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের ছুটির হয়েছে।সব মিলিয়ে প্রাণবন্ত আয়োজন আলহামদুলিল্লাহ।
#প্রিয়_শিক্ষার্থীদের_মাঝেও_নতুন_টাকার_ঈদ_সালামি দেওয়া হয়েছে, তাদের এই প্রাপ্তি অন্যরকম। আনন্দে আত্মহারা।
আল্লাহ আমাদের এই শিক্ষাপরিবারের মাঝে ভালোবাসা ও ঐক্যের বন্ধন অটুট রাখুন।
13/03/2026
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rangpur
1216