Math Centre

Math Centre

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Math Centre, Education, Rangpur.

30/06/2024

গণিত কে ভয় নয় শর্টকাট টেকনিক এ অনেক সহজ হয়

24/06/2024

বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ প্রকাশিত হয়েছে। আসুন জেনে নিই কোন পদে কি কাজ সেই সম্পর্কে।

১/ TXR বা ট্রেন এক্সামিনার/ ট্রেন পরিক্ষক :
ইনাদের কাজ হচ্ছে ট্রেনের ফিটনেস চেক করা। কোনো ত্রুটি থাকলে তা মেরামত করা। ট্রেনের অফডে থাকলে সেই অফডের দিনে TXR পুরো ট্রেন চেক করেন। ট্রেন স্টেশনে প্রবেশের পর TXR চেকিং করেন। ট্রেন ছাড়ার আগে TXR ট্রেন চেক করে সব কিছু ঠিক থাকলে ট্রেনের গার্ডকে সব ঠিক আছে মর্মে একটি মেমো প্রদান করেন। গার্ড উক্ত মেমো দেখে নিশ্চিত হন ট্রেনে কোনো ত্রুটি নেই।

যদি কোনো কোচে ত্রুটি দেখা দেয় কিন্তু মেরামত করা সম্ভব না হয়। তাহলে উক্ত কোচ খুলে স্পেয়ার কোচ এড করতে হবে। স্পেয়ার না থাকলে উক্ত কোচ সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়।

২/ ট্রেন কন্ট্রোলার : সবচেয়ে ইন্টারেস্টিং জব। ঠান্ডা মাথায় ট্রেন কন্ট্রোলিং করতে হয়। সেকশনের পরিপূর্ণ হিসেব জানা জরুরি এই পেশায়। কোন সেকশন কত মিনিটের! কোন ট্রেনের রানিং টাইম কত!এসব হিসাব নিকাশ জানা থাকলে ট্রেন কন্ট্রোলিং করা কোনো ব্যাপার না। এটা মূলত একটা অফিসে বসে ট্রেনের মুভমেন্ট পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানানো। কোন ট্রেন কোন স্টেশনে ক্রসিং এ বসবে! কোন ট্রেন আগে আসবে! কোন ট্রেন পরে আসবে! এসব নির্দেশনা এই কন্ট্রোল অফিস থেকে প্রদান করা হয়।

কন্ট্রোলের সাথে স্টেশন মাস্টারের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। ট্রেন কন্ট্রোলারের ডিউটি শিফট অনুযায়ী ভাগ করা থাকে। সম্ভবত ৮ ঘন্টা করে ডিউটি টাইম।

৩/ ট্রেড এ্যাপ্রেন্টিস বা শিক্ষানবীশ হলো:
বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করে একজন অদক্ষ কারিগর থেকে দক্ষ কারিগরে রূপান্তরাল হওয়া।
তারা শুরুতে ২০ তম গ্রেডে শিক্ষানবিশ হিসেবে তাদের চাকরি জীবন শুরু করে এবং
০৪ বছর পর ১৫ তম গ্রেডে একজন দক্ষ কারিগর হিসাবে ফিটার/মেশিনিস্ট/মোল্ডার/ ওয়েল্ডার/পেইন্টার গ্রেড ২ ইত্যাদিতে পদ্মোনতি লাভ করে।

মেকানিক্যাল বিভাগের একটি একটি গুরুত্বপূর্ণ পদ হলো ট্রেড এ্যাপ্রেন্টিস
যারা তাদের চাকরি জীবনে ট্রেনিং পিরিয়ডে সব বিষয়ে দক্ষ হওয়ার সুযোগ লাভ করে এবং তারা দক্ষতা লাভ করে।

এখন পর্যন্ত ১৯৮২, ২০১২ এবং সর্বশেষ 20১৯ সালে ট্রেড এ্যাপ্রেন্টিসে
মেকানিক্যাল বিভাগে যোগদান করেন এবং তারা দক্ষতার সাথে তাদের চাকরি জীবন পরিচালনা করছেন।

জয়েন করার পর তাদের প্রথমে
সৈয়দপুর রেলওয়ে কারখানা এবং
পাহাড়তলি রেলওয়ে কারখানাতে পোস্টিং দেওয়া হয়।

৩/৬ মাস পর তাদের
সৈয়দপুর রেলওয়ে কারখানা / পার্বতীপুর লোকো সেড / ঈশ্বরদী লোকোসেড /খুলনা লোকোসেড/ রাজবাড়ী লোকোসেড/ ঢাকা লোকোসেড/ পাহাড়তলি লোকোসেডে
পোস্টিং দেওয়া হয়

আগের ট্রেড এ্যাপ্রেন্টিস নিয়োগের
সময়সীমা ছিলো ১৬/২০ বছর
কিন্তু এবার বয়সসীমা ১৮/৩০ বছর করেছে।

#জানাঅজানা
লেখা - ফিরোজ খান

19/06/2024

💙সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা হবে MCQ💙

💙আর পরীক্ষা হবে ৭০ মার্কের💙

বাংলা-২০
ইংরেজি-২০
সাধারণ জ্ঞান-১৫
গনিত-১৫

10/06/2024

আগরতলা ষড়যন্ত্র মামলায় কয় জনকে আসামি করা হয়?
ক.৩৫
খ.৪৫
গ.৫৫
ঘ.২৫

09/06/2024

সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে?
ক.রামমোহন রায়
খ.ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর
গ.লর্ড বেন্টিক
ঘ.লর্ড ক্লাইড

01/06/2024

রাজায় রাজায় লড়াই।
এখানে রাজায় রাজায় কোন কারক?

01/05/2024

বিন্যাস পার্ট ২
বিসিএস ও শিক্ষক নিবন্ধন সহ চাকরির পরীক্ষার গণিত অংশের প্রস্তুতি শর্ট টেকনিকে সমাধান

01/05/2024

বিসিএস, শিক্ষক নিবন্ধন ও অন্যান্য পরীক্ষার গণিত অংশের প্রস্তুতির জন্য।

25/04/2024

ণিত কে ভয় নয় শর্টকাট টেকনিক এ অনেক সহজ হয়

17/03/2024

বঙ্গবন্ধু সম্পর্কে গুরত্বপূর্ণ কিছু MCQ

শেখ মুজিবের বাবার নাম-শেখ লুতফর রহমান।
শেখ মুজিবের মায়ের নাম-সায়েরা খাতুন।
শেখ মুজিবের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস পালন করা হয়।
বঙ্গবন্ধুর জন্ম দিনকে শিশু দিবস হিসেবে পালনের প্রস্তাব করেন ড, নীলিমা ইব্রাহিম।
শেখ মুজিবের চার বোন দুই ভাই ছিলেন।
শেখ মুজিব ভাই বোন দের মধ্যে তৃতীয় ছিলেন।
শেখ মুজিবের ডাক নাম খোকা।
শেখ মুজিবের উচ্চতা ছিল ৫ ফিট ১১ ইঞ্চি।
শেখ মুজিবর বেরি বেরি রোগে আক্রান্ত ছিলেন।
অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে কারভোগ করতে হয়।
১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
‘ বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।
বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন।
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২
বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
বঙ্গবন্ধু কতদিন কারাবাস ছিলেন?
→মোট ৪৬৮২ দিন।
পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কবে?
→২৩ মার্চ ১৯৫৬ সালে।
পূর্ব পাকিস্তানের নাম “বাংলাদেশ” করা হয় কবে?
→৫ ডিসেম্বর ১৯৬৯ সালে।
বঙ্গবন্ধু “বাংলাদেশ” নামটি নিয়েছিলেন?
→রবীন্দ্রনাথের “বাংলাদেশের হৃদয়” নামক কবিতা থেকে।
১৫ আগস্ট ১৯৭৫ বঙ্গবন্ধু সহ মোট কতজনকে খুন করা হয়?
→২২জন।
বঙ্গবন্ধুর ঘাতক কে?
→মেজর নূর।
বঙ্গবন্ধুর শরীরে কতটি গুলি পাওয়া যায়?
→১৮টি।
বঙ্গবন্ধু হত্যা মামলায় কত জনের ফাঁসির আদেশ দেয়া হয়?
→১২জনের।
বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত কতজনের ফাঁসি কার্যকর করা হয়?
→৫ জনের।
বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন কে.?
→তাজউদ্দিন আহমদ।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Rangpur