Department of Mass Communication and Journalism, BRUR

Department of Mass Communication and Journalism, BRUR “I still believe that if your aim is to
change the world, journalism is a more
immediate short-ter

অনেক অনেক অভিনন্দন জসিম উদ্দিন রিয়াজ ​বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের 'জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ' বিভাগে প...
02/08/2026

অনেক অনেক অভিনন্দন জসিম উদ্দিন রিয়াজ
​বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের 'জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ' বিভাগে প্রভাষক (Lecturer) হিসেবে যোগদান করায় আন্তরিক শুভেচ্ছা।

নতুন পথচলার প্রথম দিন, নতুন স্বপ্নের প্রথম অধ্যায়।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১...
19/07/2026

নতুন পথচলার প্রথম দিন, নতুন স্বপ্নের প্রথম অধ্যায়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম আবর্তনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই হাসিমাখা মুখগুলোই আগামী দিনের সংবাদকর্মী, গবেষক, শিক্ষক, উপস্থাপক ও সমাজের সচেতন কণ্ঠস্বর।

বিশ্ববিদ্যালয় শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি নিজেকে আবিষ্কার করার এক অনন্য যাত্রা। এই চারটি বছর হোক জ্ঞান, বন্ধুত্ব, সৃজনশীলতা, সংগ্রাম আর অসংখ্য সুন্দর স্মৃতিতে ভরপুর।

স্বপ্ন দেখো, প্রশ্ন করতে শেখো, সত্যকে ভালোবাসো এবং মানুষের পাশে দাঁড়ানোর সাহস অর্জন করো।

বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮তম আবর্তনের জন্য রইল অফুরন্ত শুভকামনা। একদিন তোমাদের সাফল্যেই গর্ব করবে পুরো বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ।

17/07/2026

দুর্দান্ত শটে নজর কাড়ল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

~ Halima Borni

অভিনন্দন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ❤️🏆
17/07/2026

অভিনন্দন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ❤️🏆

অভিনন্দন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রমীলা টিম। শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন 🏆
17/07/2026

অভিনন্দন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রমীলা টিম। শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর চ্যাম্পিয়ন 🏆

শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সিজন–২-এর প্রমিলা টিমে বাংলা বিভাগকে ১–০ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে ন...
17/07/2026

শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সিজন–২-এর প্রমিলা টিমে বাংলা বিভাগকে ১–০ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। অভিনন্দন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (চ্যাম্পিয়ন) 💙🏆

🌼 প্রিয় ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা,স্বাগতম তোমাদের নতুন এক স্বপ্নযাত্রায়। আজ শুধু বিশ্ববিদ্যালয় জীবনের নয়, বরং স...
15/07/2026

🌼 প্রিয় ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা,

স্বাগতম তোমাদের নতুন এক স্বপ্নযাত্রায়। আজ শুধু বিশ্ববিদ্যালয় জীবনের নয়, বরং সম্ভাবনা, দায়িত্ব ও আত্ম-আবিষ্কারের এক নতুন অধ্যায়ের সূচনা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কেবল একটি একাডেমিক বিভাগ নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তোমরা শিখবে সত্যকে খুঁজে বের করতে, মানুষের কথা বলতে এবং সমাজের পরিবর্তনের অংশ হতে। তোমাদের প্রতিটি শব্দ, প্রতিটি প্রতিবেদন ও প্রতিটি চিন্তা একদিন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

মনে রেখো, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি সত্য, ন্যায় ও মানবিকতার প্রতি এক অঙ্গীকার। সততা, সাহস, দায়িত্ববোধ এবং সৃজনশীলতাই হোক তোমাদের পথচলার শক্তি। শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের চিন্তাশক্তিকে বিকশিত করো, প্রশ্ন করতে শিখো এবং শেখার প্রতি কৌতূহল কখনো হারিয়ে ফেলো না।

এই নবীনবরণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি নতুন সম্পর্ক, নতুন স্বপ্ন এবং নতুন সম্ভাবনাকে বরণ করে নেওয়ার দিন। সিনিয়র, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার বন্ধন গড়ে তোলো—এই সম্পর্কগুলোই তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলবে।

১৮তম ব্যাচের প্রতিটি শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।

স্বাগতম MCJ পরিবারে! 💙
তোমাদের পথচলা হোক জ্ঞান, সাফল্য ও মানবিকতার আলোয় আলোকিত।

Eyes on the Trophy🏆Congratulations 🥳Finalist MCJ Female Teamশহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬
14/07/2026

Eyes on the Trophy🏆
Congratulations 🥳
Finalist MCJ Female Team

শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–২৬

শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছেলে ও প্রমীলা দলের প্রতি রইল আন্তরিক...
12/07/2026

শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছেলে ও প্রমীলা দলের প্রতি রইল আন্তরিক শুভকামনা। মাঠে থাকুক আত্মবিশ্বাস, খেলায় থাকুক সৌন্দর্য—জয় হোক স্পোর্টসম্যানশিপের। শুভকামনা ও ভালোবাসা রইল। ⚽❤️💙

08/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, MCJ ৩য় ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিন এর শ্রদ্ধেয় বাবা ইন্তেকাল করেছেন।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।

সবাই মরহুমের জন্য দোয়া করবেন।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Department of Mass Communication and Journalism, BRUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share