10/08/2022
★ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ★
বাংলাদেশের অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাণপ্রিয় কুড়িগ্রাম জেলা থেকে (২০২১-২০২২) শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা ছোট ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ করছি।
যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, দিকনির্দেশনা নিয়ে চান্স পেতে সহযোগিতা চাও এবং থাকার ব্যবস্থা নিয়ে চিন্তিত তাদের বলছি,
◆ আন্তরিকতার দিক থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ই সেরা।
✪ কুড়িগ্রাম জেলা থেকে আগত ছোট ভাই-বোনদেরঃ
◆ থাকার ব্যবস্থা,
◆ কিভাবে বিশ্ববিদ্যালয়ে পৌছাবা,
◆ কোন ভবন এর কোথায় সিট পড়েছে,
◆ কবে-কখন পরীক্ষা,
◆ কয়টায় পরীক্ষা শুরু হবে,
◆ কবে রেজাল্ট দিবে,
◆ কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে,
◆ কবে থেকে টাকা জমা দিতে হবে,
এরকম শত শত ছোটখাটো সহযোগিতা নিঃস্বার্থ ভাবে করতে সর্বদা প্রস্তুত কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
নিচের ছবিতে দেওয়া তোমার ভাইদের নাম্বারে যেকোনো সহযোগীতার জন্য কল করতে পারো।
এখানে সবাই সবার প্রতি সমান আন্তরিক।
✪✪ বিঃদ্রঃ যদি কোনো ছোট আপু আসতে চান তবে সরাসরি সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে কল করবেন। ✪✪
✪ বাসে আসতে চাইলেঃ
কুড়িগ্রাম থেকে সরাসরি চট্টগ্রামগামী বাস আছে।
হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন সহ আরো বেশ কয়েকটি বাস আছে। ভুরুঙ্গামারী,নাগেশ্বরী,কুড়িগ্রাম সদর,চিলমারী,উলিপুর থেকে সরাসরি চট্টগ্রাম এর বাস ভাড়া নন-এসি ১৩০০/১৪০০ টাকা। বাসে আসলে তোমরা ভাটিয়ারী নামবা। এর পর রাস্তা পার হয়ে লেগুনা করে বা সিএনজি করে চলে আসবা বড়দীঘির পাড়। ভাড়া নিবে সিএনজি ৩০/৩৫ টাকা এবং লেগুনা ২০/২৫ টাকা। এরপর বড় দীঘির পাড় থেকে সিএনজি করে চলে আসবা ভার্সিটির ১নং গেইট, ভাড়া নিবে ১৫/২০ টাকা। সেখান থেকে চলে আসবা জিরো পয়েন্ট ভাড়া ৬ টাকা, এটাই হলো বিশ্ববিদ্যালয়ের মূল পয়েন্ট। কোনো কারনে জিইসি মোড়ে নামলে, সেখান থেকে রিকশা বা মাহিন্দ্রা টেম্পুতে মুরাদপুর নামবা। সেখান থেকে সরাসরি ১নং গেট পর্যন্ত বাস রয়েছে। ৩ নং বাসে ভাড়া ১৩-১৫ টাকা। দ্রুতযান সার্ভিসে ভাড়া ৪০ টাকা।
✪ ট্রেনে আসতে চাইলেঃ
কুড়িগ্রাম/লালমনিহাট/রংপুর স্টেশন থেকে প্রথমে আসতে হবে ঢাকাতে। এরপর কমলাপুর কিংবা এয়ারপোর্ট স্টেশন থেকে চট্টগ্রাম এর ট্রেন।
চট্টগ্রাম রেলস্টেশন থেকে সোজা ক্যাম্পাস পর্যন্ত সারাদিনই আছে শাটল ট্রেন নামক তোমাদের সেই আগামীর গর্ব। তুমি শাটলে ফ্রী আসতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ইন্টারনেটে সার্চ করলে সকল ট্রেনের শিডিউল পেয়ে যাবা। কুড়িগ্রাম/লালমনিরহাট/রংপুর স্টেশন থেকেই কুড়িগ্রাম/লালমনিরহাট/রংপুর টু ঢাকা ও ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকেট কাটতে পারবা।অথবা অনলাইনে ও টিকেট কাটতে পাবে।https://eticket.railway.gov.bd/ এই ওয়েবসাইট এর মাধ্যমে টিকিট কাটতে পাবে।
সর্বোপরি সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমরা নিশ্চিন্তে এসো। তোমাদের এলাকার ভাইয়া-আপুরা তোমাদেরকে সাদরে বরণ করার জন্য অপেক্ষা করে আছে।
💕
শাহ আজিজ ইমন
প্রচার সম্পাদক
কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ফেসবুক লিংকঃ
কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।