কাশিম বাজার উচ্চ বিদ্যালয়

কাশিম বাজার উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান
Md.Murad-E- Murtaza Rezu
Head master

07/10/2024

আজকের আয়াত/হাদীস

"আবূ আইয়ূব আল আনসারী রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا وَخَيْرُهُمَا الَّذِى يَبْدَأُ بِالسَّلاَمِ

কোন মুসলিমের পক্ষে তার ভাই এর সঙ্গে তিন দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। (পথে-ঘাটে) দু’জনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে, অন্যজন ঐদিকে মুখ ঘুরিয়ে থাকে। তবে তাদের মধ্যে সে-ই উত্তম, যে প্রথমে সালাম করে।

সহীহ মুসলিম, হাদীস ২৫৬০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬৩০০(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

05/10/2024

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস সফল হোক। সবাইকে অভিনন্দন ও শুভ কামনা!
---জাহাঙ্গীর ।
কাশিমবাজার উচ্চ বিদ্যালয়

05/10/2024

আজকের আয়াত/হাদীস

"আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বর্ণনা করেন,

سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيُّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيُّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.

আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি বললেন, ‘যথা সময়ে সালাত আদায় করা। ইবনে মাসউদ রা. পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনে মাসউদ রা. আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর জিহাদ ফী সাবীলিল্লাহ (আল্লাহ্‌র পথে জিহাদ)। ইবনে মাসউদ রা. বলেন, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বলেছেনই, যদি আমি আরও বেশী জানতে চাইতাম, তাহলে তিনি আমাকে আরও বলতেন।

সহীহ বুখারী, হাদীস ৫২৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫০২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

04/10/2024

আমতলা,বলদিয়া,ভুরুংগামারী,কুড়িগ্রাম। কাশিমবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো: রুহুল আমিন আজ না ফেরার দেশে চলে গেলেন। সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন।

03/10/2024

আজকের আয়াত/হাদীস

"মিকদাম ইবনু মা’দীকারিব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি,

مَا مَلأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ. بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلاَتٌ يُقِمْنَ صُلْبَهُ ، فَإِنْ كَانَ لاَ مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ لِنَفَسِهِ

পেটের চেয়ে মন্দ কোন পাত্র মানুষ ভরাট করে না। পিঠের দাঁড়া সোজা রাখার মত কয়েক লোকমা খানাই আদম সন্তানের জন্য যথেষ্ট। আরো বেশী যদি প্রয়োজন হয় তবে পেটের এক তৃতীয়াংশ খানার জন্য, এক তৃতীয়াংশ পানির জন্য আরেক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে।

জামে আত-তিরমিযী, হাদীস ২৩৮০ (আহমাদ শাকের তাহকীককৃত) ২৩৮৩ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

02/10/2024

Address

বলদিয়া. ভুরুঙ্গামারী.
Rangpur
কুড়িগ্রাম

Alerts

Be the first to know and let us send you an email when কাশিম বাজার উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category