14/08/2026
#ক্যাডেট ভর্তি পরীক্ষায় ০.৫ নম্বর। এই অর্ধেক নম্বরের জন্য আপনার সন্তান লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না!!!
#ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক শিক্ষার্থী একটি বড় ভুল করে, তারা মনে করে এক-দুই নম্বর কম-বেশিতে কী এমন হবে?
আমি বলব প্রিয় শিক্ষার্থী, ক্যাডেট ভর্তি পরীক্ষায় এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক।
কারণ ক্যাডেট শুধু পাস-ফেল নির্ভর পরীক্ষা নয়। এখাে তোমাকে প্রতিযোগিতা করতে হবে হাজার হাজার শিক্ষার্থীর সঙ্গে।
আর যখন অনেক শিক্ষার্থী কাছাকাছি নম্বর পায়, তখন এই ১ নম্বর নয়, ০.৫ নম্বরও মেধাক্রমে বড় পার্থক্য তৈরি করতে পারে।
আমার আইডি পেজ,গ্রুপ খুজলে এমন শত-শত আক্ষেপ করা শিক্ষার্থী পাবে। লিখিত পরীক্ষায় মেধাক্রমে নম্বরের এর পার্থক্য ২.০৫ থেকে ৮.৭৫। এই নম্বরের পার্থক্য কম বেশি হয়,ক্যাডেট কলেজ কতজন শিক্ষার্থী ভাইভা ও মেডিকেল এর জন্য সিলেক্ট করছে তার উপর।
একটা সহজ হিসাব বলি
ধরো, মেধাক্রমের একটি গুরুত্বপূর্ণ সীমার আশপাশে অনেক শিক্ষার্থী রয়েছে।
কারও নম্বর—২৩৫.৫
কারও—২৩৫.০
কারও—২৩৪.৫
কারও—২৩৪.০
এখানে এক ধাপ থেকে আরেক ধাপের পার্থক্য মাত্র ০.৫ নম্বর।
কিন্তু যদি নির্বাচনের সীমা ২৩৫-এর আশপাশে থাকে, তাহলে—
২৩৫.০ → সুযোগের মধ্যে
আর
২৩৪.৫ → সুযোগের বাইরে
পার্থক্য?
মাত্র ০.৫ নম্বর!
অর্থাৎ পরীক্ষার খাতায় আধা নম্বর।
কিন্তু ফলাফলের বাস্তবতা হচ্ছে।
কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলো। আর কেউ ০.৫ নম্বরের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলোনা।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো
এই ০.৫ নম্বর কোথা থেকে আসবে?
একজন শিক্ষার্থী হয়তো গণিতে একটি প্রশ্ন ভুল করল।
আরেকজন ইংরেজিতে একটি প্রশ্ন ভুল করল।
কেউ বাংলায় একটি নম্বর হারাল।
আবার কেউ GK + IQ-এর ৪০ নম্বরের অংশে জানা একটি প্রশ্ন ভুল করল।
কেউ সাম্প্রতিক বিষয় পড়েনি।
কেউ একটি বিজ্ঞানভিত্তিক তথ্য ভুলে গেল।
কেউ IQ-তে একটি সহজ প্যাটার্ন ধরতে পারল না।
প্রতিটি নম্বর শেষ পর্যন্ত গিয়ে যোগ হয় মোট নম্বরে ।
আর সেই মোট নম্বর নির্ধারণ করে, তুমি অন্যদের তুলনায় কোন অবস্থায় আছো ।
এই জায়গাতেই GK-কে ছোট করে দেখার সুযোগ নেই
আমি কখনো বলি না—
“শুধু GK পড়লেই ক্যাডেট হওয়া যাবে।”
গণিত, ইংরেজি ও বাংলা—সবকিছুতেই শক্ত হতে হবে।
কিন্তু মোট নম্বরের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে GK + IQ-এর ৪০ নম্বর এমন একটি জায়গা, যেখানে ভালো প্রস্তুতি তোমাকে অন্যদের চেয়ে অতিরিক্ত কয়েকটি নম্বর এনে দিতে পারে।
ধরো, দুই শিক্ষার্থীর গণিত, ইংরেজি ও বাংলা প্রায় কাছাকাছি।
একজন GK + IQ-তে পেল ৩০। অন্যজন পেল ৩৫।
এখানে পার্থক্য ৫ নম্বর।
এই ৫ নম্বরই মোট মেধাক্রমে বড় ব্যবধান তৈরি করতে পারে।
আবার মেধাক্রমের কাছে এসে দুই শিক্ষার্থীর পার্থক্য যদি হয় ০.৫ নম্বর,
তাহলে সেই অর্ধেক নম্বর একজন কে ভাইভায় পাঠাবে অন্যজন কে বাতিল করবে।
সুতরাং
GK তোমার একমাত্র ভরসা নয়, কিন্তু GK-তে কম পাওয়া একটি নম্বরও অবহেলা করার মতো নয়।
আমাদের ভেনাস অ্যান্ড রিয়াজ ক্যাডেট কোচিংয়ের বাস্তব উদাহরণটি দেখো।
ভেনাস অ্যান্ড রিয়াজ ক্যাডেট কোচিংয়ে চারটি বিষয়ের জন্য চারজনের গাইডলাইন
ইংরেজি — রিয়াজ স্যার
বাংলা — আদিল স্যার
গণিত — সোহেল স্যার
সাধারণ জ্ঞান — সাগর স্যার
আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার—সবার জন্যই এই গাইডলাইন।
অর্থাৎ গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর জন্য আলাদা নিয়ম নেই।
কিন্তু পার্থক্য তৈরি হয়েছে —
গাইডলাইন কতটা অনুসরণ করা হয়েছে, সেখানে।
বিশেষ করে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে
সাগর স্যারের গাইডলাইনে ছিল ১,০০০ এর কম নির্বাচিত সাধারণ জ্ঞান প্রশ্ন।
আবাসিক শিক্ষার্থীরা এই ১,০০০ প্রশ্ন শুধু একবার পড়ে রেখে দেয়নি।
তারা পড়েছে → অনুশীলন করেছে → ভুল করেছে → সংশোধন করেছে → আবার রিভিশন করেছে → বারবার রিভিশন করেছে।
অর্থাৎ তাদের কাছে— ১,০০০ প্রশ্ন মানে ১,০০০টি প্রশ্ন পড়ে শেষ করা নয়। বরং— ১,০০০ প্রশ্নকে বারবার নিজের আয়ত্তে নিয়ে আসা।
অন্যদিকে বেশিরভাগ অনাবাসিক শিক্ষার্থী সাধারণ জ্ঞানের নির্ধারিত গাইডলাইন শতভাগ অনুসরণ না করে—
বেশি বেশি বই, বেশি বেশি প্রশ্ন, বেশি বেশি নতুন তথ্য সংগ্রহের দিকে চলে গেছে।
ফলে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়েছে—
অনেক পড়েছে, কিন্তু পড়া জিনিস বারবার রিভিশন করে পরীক্ষার উপযোগীভাবে আয়ত্তে আনতে পারেনি।
আর ক্যাডেট ভর্তি পরীক্ষায় শুধু “অনেক পড়েছি”—এটা বড় কথা নয়।
বড় কথা হলো—
পরীক্ষার হলে কতটা মনে আছে এবং কতটা সঠিকভাবে লিখতে পারছ।
এখানেই ভেনাস অ্যান্ড রিয়াজের ফলাফল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়
ভেনাস অ্যান্ড রিয়াজ ক্যাডেট কোচিংয়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৭ জনের প্রায় বেশিরভাগ ছিল আবাসিক শিক্ষার্থী। বাকীরা অনাবাসিক ও ডে কেয়ার শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
এই ফলাফলকে শুধু একটি সংখ্যা হিসেবে দেখলে ভুল হবে।
এখানে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি-নীতি দেখা যায়— তা হচ্ছে
একই গাইডলাইন + নিয়মিত অনুসরণ + বারবার রিভিশন = পরীক্ষায় নম্বর ধরে রাখার সম্ভাবনা বেশি।
বিশেষ করে GK-তে আবাসিক শিক্ষার্থীরা সাগর স্যারের নির্ধারিত ১,০০০ প্রশ্নের গাইডলাইনকে কেন্দ্র করে বারবার রিভিশন করেছে।
ফলে সাধারণ জ্ঞান অংশে তাদের প্রস্তুতি ছিল অনেক বেশি সংগঠিত, পুনরাবৃত্তিমূলক ও পরীক্ষামুখী।
মনে রাখবে, বেশি বেশি বই পড়লেই বেশি নম্বর পাওয়া যায় না।
বেশি বেশি প্রশ্ন সংগ্রহ করলেই প্রস্তুতি সম্পূর্ণ হয় না।
প্রথমে দরকার সঠিক গাইডলাইন।
তারপর গাইডলাইন শতভাগ অনুসরণ।
তারপর বারবার রিভিশন।
আর শেষে পরীক্ষায় সেই প্রস্তুতিকে সঠিক নম্বরে রূপান্তর করা।
সাগর স্যারের সাধারণ জ্ঞানের ১,০০০ নির্বাচিত প্রশ্ন আবাসিক শিক্ষার্থীরা বারবার রিভিশন করেছে—এটাই তাদের GK প্রস্তুতিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭৭ জনের মধ্যে প্রায় বেশিরভাগ আবাসিক শিক্ষার্থী থাকার কারণ হচ্ছে, জিকে তে তুলনামূলক সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বেশি নম্বর পাওয়া।
অনাবাসিক- ডে-কেয়ার শিক্ষার্থীরা যদি জিকে গাইডলাইন শতভাগ ফলো করতো, তাহলে ভেনাস অ্যান্ড রিয়াজ ক্যাডেট কোচিং এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সংখ্যা ৭৭ থেকে ৯০+ হয়ে যেত। অনাবাসিক- ডে-কেয়ার শিক্ষার্থীরা যদি ৪ সাবজেক্ট শতভাগ গাইডলাইন ফলো করতো তাহলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তালিকা ১০০+ হতো। কারণ অনাবাসিকে জেলার সেরা স্কুল গুলোর প্রথম সারির শিক্ষার্থী ছিলো।
কিন্তু , অনাবাসিক- ডে কেয়ার শিক্ষার্থীদের বড়ো একটি অংশ বিভিন্ন কোচিং, বেশি বেশি নতুন প্রশ্ন ও তথ্যের পেছনে ছুটতে গিয়ে নির্ধারিত গাইডলাইন ও পুনরাবৃত্তির গুরুত্ব কমিয়ে দিয়েছে—ফলে জানা বিষয় থেকেও নম্বর হারিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।
মনে রাখবে—
১০,০০০ প্রশ্ন পড়ে ১০০টি মনে রাখার চেয়ে,
১,০০০ গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার রিভিশন করে ৯০০টি নিশ্চিতভাবে আয়ত্তে রাখা অনেক বেশি কার্যকর হতে পারে।
ক্যাডেট হওয়ার লড়াইয়ে বড় সাফল্য শুধু বড় বড় অধ্যায় আয়ত্ত করার মধ্যে নয়;
ছোট ছোট নম্বর হারানো বন্ধ করার মধ্যে লুকিয়ে আছে।
মনে রাখবে— তোমার প্রতিদ্বন্দ্বী যদি তোমার চেয়ে মাত্র ০.৫ নম্বর বেশি পায়, সেই ০.৫ নম্বরটাই হয়তো তোমাদের দুজনের ফলাফলের গল্প আলাদা করে দেবে।
আর এখানেই ০.৫ নম্বরের বিষয়টি আবার ফিরে আসে
একজন শিক্ষার্থী যদি GK-তে একটি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারে— সে হয়তো পেল ১ নম্বর।
অন্য একজন যদি একই প্রশ্ন না জানে বা পড়া জিনিস মনে করতে না পারে—সে হারাল সেই নম্বর।
বিগত সালে আমার শিক্ষার্থী ৩৮ নম্বর কমন পেয়েছে, যেখানে ৯০%+ শিক্ষার্থী ৩৬-৩৮ নম্বর সঠিক উত্তর লিখেছে। যদিও লিখিত অংশে নম্বর হারিয়েছে।
আবার কেউ ৪০ নম্বর কমন পেয়ে ২০ নম্বর এর সঠিক উত্তর লিখতে পারেনি।
তাহলে, যদি কোনো জায়গায় পার্থক্য তৈরি হয়— ০.৫ নম্বরে,
তাহলেও সেই পার্থক্য মেধাক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
তাহলে প্রশ্ন হলো—
যে নম্বরটি তোমার মেধাক্রম বদলে দিতে পারে, সেই নম্বরের জন্য কি GK-কে অবহেলা করা যায়?
অবশ্যই নয়।
এবার আসল কথাটা বলি
অনেক শিক্ষার্থী পরীক্ষার পর বলবে—
“স্যার, আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি!”
আমি তখন জিজ্ঞেস করব—কত পাবে?
সে বলবে—
“জানি না, তবে সবকিছুই মোটামুটি হয়েছে।”
ক্যাডেট পরীক্ষায় “মোটামুটি” বলে কোনো নিরাপদ জায়গা নেই।
কারণ তোমার প্রতিদ্বন্দ্বীরাও মোটামুটি পরীক্ষা দিয়েছে।
তোমার চেয়ে যদি সে ০.৫ নম্বর বেশি পায়?
তাহলে সে তোমার ওপরে।
আর যদি সেই অবস্থানটি হয় উত্তীর্ণের সীমার ঠিক ওপরে?
তাহলে সেই ০.৫ নম্বরের মূল্য অনেক বড়।
তাই পরীক্ষার হলে প্রতিটি নম্বরের জন্য লড়াই করতে হবে
একটি প্রশ্ন ভালোভাবে পড়বে।
যেটা জানো, সেটি নিশ্চিত করবে।
অযথা উত্তর পরিবর্তন করবে না।
সময় শেষ হওয়ার আগে উত্তরপত্র পরীক্ষা করবে।
যেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেখানে সতর্ক হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—
যে বিষয়গুলো থেকে নিয়মিত নম্বর তোলা সম্ভব, সেগুলোকে কখনো অবহেলা করবে না।
GK + IQ-ও তার মধ্যে অন্যতম।
তবে একটি কথা মনে রাখবে
আমি বলছি —
নিশ্চিতভাবে শতাধিক শিক্ষার্থী শুধু ০.৫ নম্বরের জন্য বাদ পড়ে।
একইভাবে ভেনাস অ্যান্ড রিয়াজের ৭৭ জন উত্তীর্ণের কারণ উত্তীর্ণ হওয়ার পেছনে—
বাংলা + ইংরেজি + গণিত + GK + IQ সঠিক গাইডলাইন শতভাগ অনুসরণ + নিয়মিত অনুশীলন + মডেল টেস্ট + শিক্ষার্থী ও অভিভাবক এর ব্যক্তিগত পরিশ্রম—সবকিছুর ভূমিকা রয়েছে।
কিন্তু ফলাফল থেকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা যায় তা হলো—
গাইডলাইন অনুসরণ ও নিয়মিত রিভিশনকে অবহেলা করলে ছোট ছোট নম্বর হারানোর ঝুঁকি বাড়ে।
আর যদি শতাধিক শিক্ষার্থী নির্বাচনী সীমার খুব কাছাকাছি থাকে, তাহলে মাত্র ০.৫ নম্বরের ব্যবধানেও অনেক শিক্ষার্থী একে অপরের ওপরে-নিচে অবস্থান করতে পারে।
এটাই প্রতিযোগিতামূলক পরীক্ষার বাস্তবতা।
তাই আমার শিক্ষার্থীদের জন্য শেষ কথাটি খুব পরিষ্কার—
০.৫ নম্বরকে ০.৫ নম্বর মনে করবে না।
এটিকে মনে করবে—
এক ধাপ মেধাক্রমের ব্যবধান।
ইহা — ভাইভায় যাওয়ার সুযোগ ও সুযোগ না পাওয়ার ব্যবধান।
তাই ক্যাডেট ভর্তি পরীক্ষায়—
“এক নম্বর কম হলেও চলবে”
এই চিন্তা বাদ দাও।
বরং ভাবো—
“আমার প্রতিটি নম্বর আমাকে অন্যদের থেকে এগিয়ে দেবে।”
আর সেই প্রতিটি নম্বরের মধ্যে—
GK + IQ-এর একটি নম্বরও অন্তর্ভুক্ত।
ভেনাস অ্যান্ড রিয়াজ ক্যাডেট কোচিংয়ের এই ফলাফল থেকে একটি শিক্ষা নাও।
— সাগর স্যার
#ক্যাডেট জিকে ৩৬০° সাধারণ জ্ঞান বই ১ সেপ্টেম্বর থেকে সংগ্রহ করতে পারবেন
Cadet GK Master Blueprint সাধারণ জ্ঞান স্পেশাল সাজেশন ও মডেল টেস্ট করতে হোয়াটসঅ্যাপে নক দিন 01784-309421
#ক্যাডেটকলেজ #ক্যাডেটভর্তি২০২৭ #ভেনাসএন্ডরিয়াজ #সাগরস্যার #সাধারণজ্ঞান #ক্যাডেটপ্রস্তুতি