21/07/2026
ছোট বয়সের প্রতিটি জিনিস এর প্রতি মায়া জন্মালেও সেটা আস্তে আস্তে বড় হয়ে গেলে মায়া মহব্বত কমে যায়...এই যেমন ধরুন একটা ছোট্ট বিড়ালছানা 🐈 কিংবা কুকুরছানাকে 🐕 যে পরিমাণ কিউট লাগে, ওই ছানাটাই যখন বড় হয়ে যায় তার প্রতি মায়াম মহব্বতও কমে যায়।
অথচ এই জিনিসটার কথা যদি বলি, ওকে বেশ ছোটবেলায় নিয়ে এসেছি PlantSpace BD থেকে। তখন থেকেই মহব্বত শুরু। আর খেয়াল করে দেখলাম, চোখের সামনেই দিন যাচ্ছে, আর ও বড় হচ্ছে একটু একটু করে। আর কি আশ্চর্য, ওর প্রতি মায়া মহব্বত কমছে না। মনে হয় যেন আগের চাইতে মহব্বত আরো বাড়ছে। নিরবে প্রতি দিন আমাদের বাতাস দেওয়া, বাতাস পরিষ্কার করা, অক্সিজেন দেওয়া ইত্যাদিসহ কত্ত উপকার করছে। ভালো লাগে ওকে খুব। 🪴
18/07/2026
ক্যামেরার সামনে বসছিলাম, এজন্য একটু ভাব ধরছি 🤗
13/07/2026
ক্যামেরার সামনে কথা বলার অভিজ্ঞতা আসলেই দারুণ ছিলো... 🥰
Send a message to learn more
11/07/2026
আলহামদুলিল্লাহ! 🥰
কৃতজ্ঞতা—আল্লাহর দরবারে ❣️
IQAC-এর শিক্ষক মূল্যায়নে General Education বিভাগের Best Teacher Award অর্জন করেছি। এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি আমার শিক্ষার্থীদের বিশ্বাস, সহকর্মীদের সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দায়িত্ববোধের একটি মূল্যায়ন।
আমি বিশ্বাস করি, একজন শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না; তিনি শেখার আগ্রহ, প্রশ্ন করার সাহস এবং ভালো মানুষ হওয়ার প্রেরণাও দেওয়ার চেষ্টা করেন। সেই পথচলায় এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ।
এই স্বীকৃতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই University of Global Village - UGV, Barisal. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, IQAC, আমার সহকর্মী এবং সবচেয়ে বেশি আমার প্রিয় শিক্ষার্থীদের।
শেখার এই যাত্রা যেন আজীবন চলতে থাকে। আলহামদুলিল্লাহ।
04/07/2026
আজকের দিনের এই সুন্দর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না... 🥰🥰