Learner's Den

Learner's Den Learner's Den is a dedicated platform that teach English for Spoken and Arabic for learning Holy Quran.

28/12/2024

Learn Quran for life and Hereafter

Join Learner's Den
01540-312003

#কুরআন

❤️ নারী ও শিশুদের জন্য কুরআন শিক্ষা- 𝟐𝟎𝟐𝟒 ❤️|| 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐆𝐨𝐢𝐧𝐠 𝐎𝐧!  ভর্তি চলছে! ||     🔷 𝐓𝐡𝐞 𝐐𝐮𝐫𝐚𝐧 𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐖𝐢𝐭𝐡 𝐓𝐚𝐣𝐰𝐞𝐞𝐝 ...
26/09/2024

❤️ নারী ও শিশুদের জন্য কুরআন শিক্ষা- 𝟐𝟎𝟐𝟒 ❤️

|| 𝐀𝐝𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐆𝐨𝐢𝐧𝐠 𝐎𝐧! ভর্তি চলছে! ||

🔷 𝐓𝐡𝐞 𝐐𝐮𝐫𝐚𝐧 𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐖𝐢𝐭𝐡 𝐓𝐚𝐣𝐰𝐞𝐞𝐝 🔷
📢 সম্মানিত ভাই-বোন ও তাদের পরিবার এবং (শিশু) সন্তানদের জন্য 𝗟𝗘𝗔𝗥𝗡𝗘𝗥𝗦 𝗗𝗘𝗡 এর এবারের আয়োজন- “ নারী ও শিশুর জন্য কুরআন শিক্ষা প্রোগ্রাম- 𝟮𝟬𝟮𝟰 ”।

✅বিশ্বের যেকোন দেশে বসবাসরত, যেকোন নারী ও শিশু যারা পবিত্র কুরআন মাজীদ শুদ্ধভাবে পাঠ করা শিখতে চান তাদের জন্য সুখবর!📣

🎓 শিখনফল
কায়দা থেকে শুরু করে সহীহ্-শুদ্ধ ভাবে দেখে দেখে পড়তে পারার সক্ষমতা অর্জন করানো।

📚 কোর্স ফিচার্স:
✒️আরবি হরফ (বর্ণমালা) শিক্ষা
✒️মাখরাজ অনুযায়ী হরফের উচ্চারণ শিক্ষা।
✒️হরকতের (যবর, যের, পেশ ও তানবিন, জযম, তাশদীদ) পরিচয় ও উচ্চারণ পদ্ধতি।
✒️মুরাক্কাব বা যুক্তবর্ণ শিক্ষা
✒️ গুন্নাহ- নূন ও মীম সাকীন
✒️ মাদ্দের হরফ
✒️ কখন কোন স্থানে কত আলিফ টেনে পড়তে হয়
✒️‘র’-কে পোর/ বারিক (মোটা /চিকন) পড়ার নিয়ম
✒️ আল্লাহ শব্দে পোর / বারিক পড়া
✒️ সাকতা ও তেলাওয়াতে সিজদা
✒️ বিভিন্ন চিহ্নের স্থানে থামা ও ওয়াক্ফ করার নিয়ম
✒️প্রয়োজনীয় তাজবীদ শিক্ষা
✒️ সূরা ফাতেহা সহ শেষ ১০টি সূরা মুখস্তকরণ
✒️কুরআন দেখে দেখে পড়ার সহজ পদ্ধতি শিক্ষা ও অনুশীলন।

কায়দা থেকে শুরু করা হবে।

📑 ক্লাসের বিস্তারিতঃ

একক ভাবে প্রাইভেট আকারে পড়ানো হবে।
🔷সপ্তাহে ৩ দিন, আপনার সুবিধা মত সময়ে ক্লাস।

💵মাসিক বেতন: ৩৫০০/ বাংলাদেশ

𝗙𝗢𝗥 𝗘𝗡𝗚𝗟𝗜𝗦𝗛 𝗠𝗘𝗗𝗜𝗨𝗠 𝗙𝗘𝗘 𝟱𝟬𝟬𝟬/ 𝗕𝗗𝗧

💸ভর্তি ফি: ৫০০৳

🔷 ক্লাস মাধ্যমঃ 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗠𝗲𝗲𝘁 / 𝗭𝗼𝗼𝗺.

🔷 ভর্তির তারিখ: বছরের যেকোনো সময়ে ভর্তি হওয়া যাবে।

বিদ্র: 👨‍🦳শিশু, 🧕নারী👳‍ সকলে পড়তে পারবেন || মদীনা মুনাওয়ারা থেকে শিক্ষাপ্রাপ্ত দক্ষ শিক্ষিকা ক্লাস নিবেন।
_________

✴️ বৈশিষ্ট্যসমূহঃ
-একা প্রাইভেট আকারে পড়ানো হবে
-সহজ ভাষায় উপস্থাপনা।
-হোমওয়ার্ক নেওয়া হবে
-নরীদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা থাকবে।
-বিদেশে বসে ক্লাস করার সুযোগ।
-অনলাইন ভিত্তিক পাঠদান।
-সরাসরি প্রশ্ন করার সুযোগ।
-লাইভ ক্লাস হবে।

✅✅প্রতি চলতি মাসের শুরুতে (১ থেকে ৫ তারিখের মধ্যে) মাসিক বেতন অগ্রিম পরিশোধ করতে হবে।

#কুরআন

29/06/2024

With Ahmadullah – I just got recognized as one of their top fans!

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু ? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন,,।- যদি দেখ তিনি তোমাকে...
27/06/2024

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু ?
তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন,,।
- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।
- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।
-যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তেমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।
-যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।
অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে।
মূল: ড. রাতিব আন-নাবলুসি।
📝অনুবাদ: ড.বি. মফিজুর রহমান আল-আযহারী।

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস কুরআনের ভাষায় ১."হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"(সূরা নাবা:৪০)২."হায়! যদি পরকালের জন্য কিছ...
24/06/2024

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস কুরআনের ভাষায়

১."হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"
(সূরা নাবা:৪০)

২."হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"
(সূরা ফজর:২৪)

৩."হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"
-(সূরা আল-হাক্কাহ:২৫)

৪."হায়!আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"
(সূরা ফুরকান;২৮)

৫."হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।"
-(সূরা আহযাব:৬৬)

৬."হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।"
(সূরা ফুরকান:২৭)

৭."হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"
(সূরা আন-নিসা:৭৩)

৮."হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"
(সূরা কাহফ:৪২)

৯."হায়!এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো,আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"
(সূরা আনআম:২৭)

হে রব্বে কারীম! আমাদের আখেরাতে এবং দুনিয়াতে আফসোসকারিদের অন্তর্ভুক্ত কইরেন না। আমাদেরকে মাফ করে দিন।
আমিন।

22/06/2024

শায়খ সালেহ আল শাইবা আল্লাহ‌র জিম্মায়। তিনি ছিলেন সাহাবি উসমান ইবনে তালহা (রা.) এর ১০৯ তম বংশধর। মক্কা বিজয়ের পর রাসূল ﷺ বাইতুল্লাহর চাবি সংরক্ষণের দায়িত্ব যে বংশের উপর বহাল থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ঐ গোত্রেরই উত্তরাধিকারী। আর কিয়ামত পর্যন্ত এই গোত্রের বংশধরদের হাতেই বাইতুল্লাহ‌র চাবি উত্তরাধিকার সূত্রে সংরক্ষিত থাকবে ইন শা আল্লাহ‌। আল্লাহ‌ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

হে আল্লাহ!
শায়খ সালেহ শাইবার নেক- আমল গুলো কবুল করুন এবং গুনাহ্ গুলো ক্ষমা করুন,
এবং জন্নাতের মেহমান হিসাবে কবুল করুন— আমীন।

22/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

চলছে বর্ষার মৌসুম। পুরো দেশজুড়ে রাসেল ভাইপার নামক এক বিষাক্ত সাপের উৎপাত খুব বাড়ছে। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।

21/06/2024

জুমু'আহর দিনের বিশেষ ৪টি আমল:

১/সূরা কাহাফ তিলাওয়াত

"যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে।" (মিশকাত ২১৭৫)।

২/দূরুদ পাঠ:

মহানবী (স.) ইরশাদ করেছেন, 'তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো। কারণ, জিব্রাইল (আ.) এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, "পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর একবার দরুদ পড়ে, আমি তার ওপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য দশবার ইস্তেগফার করে।" (তারগিব: ৩/২৯৯)

৩/ সার্বক্ষণিক ইস্তিগফার:

"কোন ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ। হতে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা হতে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিযিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না।" (সুনানে আবু দাউদ, ১৫১৮)

৪/ আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময় দু'আ করা:

"জুমু'আহর দিনের বার ঘন্টার মধ্যে এমন একটি মুহুর্ত রয়েছে যদি কোন মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহুর্তটি তোমরা 'আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।" (সুনানে আবু দাউদ, ১০৪৮)

21/06/2024

'তিনি হয়তো এ কারণে এমনটা করছেন বা বলছেন' আমার ধারণা মতে এ ধরণের অনুমান নির্ভর বাক্য পৃথিবীর নিকৃষ্টতম বাক্য।
এ বাক্যের মাধ্যমে একজন মানুষের মানসম্মান ধুলোয় মিশিয়ে দেয়া যায়। তার প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায় পোঁছানো যায়। পারস্পরিক সম্পর্কের মাঝে সিসাঢালা প্রাচীর দাড় করানো যায়।

কীভাবে মানুষ বুঝেশুনে ঠাট্টার ছলে কিংবা ক্রোধের বশীভূত হয়ে অপরের ব্যাপারে অনুমান নির্ভর বাক্য উচ্চারণ করতে পারে!

অথচ অনুমান নির্ভর উক্তিকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা [قُتِلَ الْخَرّٰصُوْنَ] আল্লাহর ‘মার’ হোক বলে অভিশাপ দিয়েছেন।

অন্য আয়াতে আল্লাহ তাআলা আমাদের একেবারে কর্মঘনিষ্ঠ করে এত স্পষ্টভাবে বলেছেন,

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا ؕ اَيُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ ؕ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ

হে মুমিনগণ! অনেক রকম অনুমান থেকে বেঁচে থাক। কোন কোন অনুমান গুনাহ। তোমরা কারও গোপন ত্রুটির অনুসন্ধানে পড়বে না এবং তোমাদের একে অন্যের গীবত করবে না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটাকে তো তোমরা ঘৃণা করে থাক। তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ অতি তাওবা কবুলকারী, পরম দয়ালু।
[সুরা হুজরাত: ১২]

তবে শেষ জমানা তো! হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তো সে কালেই লোকদের বর্ণনা করে গিয়েছিলেন, ‘তোমরা এমন সব কাজ কর যা তোমাদের দৃষ্টিতে চুলের চেয়েও সূক্ষ্ম। কিন্তু আমরা রাসুলুল্লাহর যুগে এগুলোকে মনে করতাম ধ্বংসকারী।’

এক্ষেত্রে আমাদের মাঝে শয়তানের বপন করা আরো একটি মৃদু ধোঁকা হলো বিবেককে থামিয়ে দেয়া। যেমন:

গিবত-শেকায়াত পরনিন্দা ও অনুমান নির্ভর কথা বলতে গেলে বিবেক যদি বাধা দিতে আসে, বিবেককে থামিয়ে দিই এই বলে যে, আমি তো সত্য‌ই বলছি/সংশোধনের জন্য বলছি/আইনের কথা বলছি/ মানুষকে বাঁচাতে বলছি ইত্যাদি। কিন্তু আদৌ আমার এই সুযোগ সন্ধান শরিয়তের সঠিক সীমারেখার ধার ধারছে কিনা বিবেককে সে বিবেচনার সুযোগ দিই না।

আমরা বিনা অনুমতিতে অপরের মাল ভক্ষণ করি! নষ্ট করি, এক স্থান থেকে অন্য স্থানে রেখে দেই। মোটকথা যাবতীয় যে কোন গুণাহ বা গুণাহের সম্ভাবনাময়ী যে কোন কাজ করতে গিয়ে বিবেক আমাদের থামিয়ে দিতে চাইলেই আমরা বিভিন্ন খোঁড়া যুক্তি দিয়ে বিবেককে থামিয়ে দিই। মাআযাল্লাহ!

আল্লাহ তাআলা আমাদের এসব থেকে রক্ষা করুন। আমিন

মুহাম্মাদ হাবিবুর রহমান

এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোক...
19/06/2024

এক লোক প্রচুর কুরআন পড়ত। কুরআন নিয়েই ডুবে থাকতে ভালবাসত। কিন্তু কেন যেন কুরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারত না। একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল, ❝বাবা, আপনি যে এত কুরআন পড়েন, কিছুই তো মনে রাখতে পারেন না। এতে কী লাভ হচ্ছে?❞

— তোমার এই প্রশ্নের উত্তরটা দিবো। তার আগে এক কাজ করো, তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্র তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো।
— এটা তো বেতের তৈরি, পানি কীভাবে ধরবে?
— আহা, চেষ্টা করে দেখো না!

সাধারণত কয়লা আনা-নেওয়ার কাজে তারা এই ঝুড়ি ব্যবহার করে। তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরে গেল এবং পানি ভরল। কিন্তু বাড়ি ফিরে আসতে আসতে সব পানি পথেই শেষ। পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে।

❝দেখলেন? কোনো লাভ হলো? পানি একটুও বাঁচেনি।❞ ছেলে আফসোস নিয়ে বলল।
লোকটি আশ্বাস দিলো, ❝চেষ্টা চালিয়ে যাও সোনা। আরও কয়েকবার চেষ্টা করো।❞

এভাবে দুইবার, তিনবার, চারবার, সবশেষে পাঁচবার পর্যন্ত চেষ্টা করল ছেলেটি। কিন্তু এক মুঠো পানিও আনতে পারল না। অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল, ❝এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা অসম্ভব।❞

এবার লোকটি শান্ত গলায় বলল, ❝আচ্ছা, তবে তুমি কি ঝুড়িটার ভিতরের দিকে খেয়াল করেছ? ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখেছ?❞
— হ্যাঁ, এটা পানি ধরে রাখতে না পারলেও বার বার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে। ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন।
— ঠিক ধরেছ। এবার বলি, কুরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভিতরে। দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কলুষিত হয়ে পড়ে, তখন কুরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেয়। অন্তরে মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয়।

বাবারে, একটা কথা মনে রেখো, কুরআনের প্রথম অবতীর্ণ আয়াত ❝পড়ো❞, ❝মুখস্থ করো❞ না। কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোঁকায় না ফেলে, কুরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে।

লেখা : ড. আলী মুহাম্মাদ আস-সাল্লাবী (হাফি.)-এর পেইজ থেকে অনূদিত।
অনুবাদ : ওয়াফিলাইফ

17/06/2024

কুরবানির তাৎপর্য ও শিক্ষা

Address

Robertsongonj
Rangpur
RANGPUR

Telephone

+8801736358251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Learner's Den posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Learner's Den:

Shortcuts

Share