12/12/2024
Nurul Chemistry Academy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nurul Chemistry Academy, Tutor/Teacher, Sundargonj, Gaibandha, Rangpur.
12/12/2024
এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী এসিডটির
নাম যদি জানতে চাওয়া হয়... কিসের নাম বলবে?
সালফিউরিক এসিড? নয়তো বড়জোর
পারক্লোরিক এসিড!? না...
এগুলোর একটিও পৃথিবীর সবচেয়ে
শক্তিশালী এসিড নয়।
ফ্লুরো- এন্টিমোনিক এসিড।
পৃথিবীতে মানুষের জানা সবচেয়ে ভয়াবহতম
এসিডের নাম। যা কিনা ১০০% সালফিউরিক
এসিডের চেয়েও 2x10^19 গুণ বেশি এসিডিক!!!
এটিকে প্রস্তুত করা হয় সমান
অনুপাতে হাইড্রোজেন ফ্লুরাইড(HF)
এবং এন্টিমনি পেন্টাফ্লুরাইড(SbF5) মিশিয়ে।
এসিডটির থেকে সর্বোচ্চ বিষাক্ত বাষ্প
বেরোয়! এটি পানির সংস্পর্শে আসলে প্রচন্ড
বিস্ফোরণ ঘটায়।
তাছাড়া সবচেয়ে
ইন্টারেস্টিং ব্যাপারটা হলো তুমি কিন্তু বিকার
বা টেস্টটিউবে পরীক্ষার জন্য
এসিডটি নিতে পারবে না! কারণ
এসিডটি এতোখানিই তীব্র
যে তা কাঁচকে দ্রবীভূত করে ফেলে!!! তাই
একে সংরক্ষণ করা হয় পলি-টেট্রা-ফ্লুরাইড-
ইথিলিন এর তৈরী বিশেষ পাত্রে!!!
ভাবছো এমন বিষাক্ত ভয়াবহ এসিড বানানোর
দরকার কি? কেমিকেল ইঞ্জিনিয়ারিং এ এর
ব্যাপক ব্যবহার ক্ষেত্র রয়েছে...
এসিডটি যেকোন জৈব যৌগকে প্রোটন গ্রহণ
(Protonate) করতে বাধ্য করে!!!
06/03/2024
it’s right....
#সাধারণ_বিজ্ঞান_বিষয়ের_গুরুত্বপূর্ণ_প্রশ্নোত্তর:
-
1) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
2) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
3) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
4) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
5) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
6) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
7) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
8) আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
9) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
10) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
11) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
12) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।
13) পৃথিবীর আকার গোল এই ধারণা কার ? ➟ পিথাগোরাসের
14) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই- ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো- ইথেন
15) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
16) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
17) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
18) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
19) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
20) পৃথিবীর ব্যসার্ধ কত ? ➟ 6434 কিমি
21) পৃথিবীর বয়স কত ? ➟ আনুমানিক ৪৫০ কোটি বছর।
22) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক।
23) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
24) সাপের বিষে কোন ধাতুর অন থাকে ? ➟ জিংক
25) উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে ? ➟ ২২ ডিসেম্বর
26) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন
27) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড
28) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
29) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟ গ্লিসারিন
30) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ? ➟ জার্মান
বিজ্ঞানী উহলার
31) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
32) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟ এমোনিয়ার
33) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ? ➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
35) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
36) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟ ফার্ণবর্গীয়
অক্সাইডের প্রকারভেদঃ
১: অম্লীয় অক্সাইডঃ SO2, SO3, NO2, N2O5, P2O5.
২:ক্ষারীয় অক্সাইডঃ Na2O, K2O, MgO, CaO.
৩:উভর্ধমী অক্সাইডঃAl2O3, ZnO, PbO, SnO.
৪:নিরপেক্ষ অক্সাইডঃH2O, CO, N2O, NO.
৫:পার অক্সাইডঃ Na2O2, BaO2, H2O2.
৬:পলি অক্সাইডঃ MnO2, PbO2.
৭:সুপার অক্সাইডঃKO2.
৮:সাব অক্সাইডঃ Pb2O
৯:যৌগিক বা মিশ্র অক্সাইডঃ Fe3O4(FeO+Fe2O3
) , Pb3O4(2PbO+PbO2)
❗রসায়নের কিছু মজার তথ্য
১. আপনি যদি এক গ্লাস পানিতে এক মুঠো লবন দেন তাহলে তো গ্লাসে পানি পরে যাবে ,তাই না ? দিয়ে দেখুন তো পরে কি না । কি অবাক হচ্ছেন , পানির উচ্চতা আরও কমে গেল , তাই না ?
২. আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে !!!
৩. সোনা অনেক দুর্লভ। দাম তো আকাশচুম্বী। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী ঢেকে দিলে হাঁটু পরিমান উচ্চতা হবে।
৪. অক্সিজেন গ্যাস এর কোন বর্ণ নাই, কিন্তু তরল ও কঠিন অক্সিজেন নীল বর্ণের।
৫. হাইড্রফ্লুরিক এসিড এতবেশি ক্ষয়কারী যে গ্লাস গলিয়ে (dissolve ) ফেলে, কিন্তু তারপরেও এটাকে দুর্বল এসিড বলা হয় ।
৬. পৃথিবীর সবচে দুর্লভ মৌল এস্তেতিন, সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম এস্তেতিন আছে।
৭. বায়ুমণ্ডলের প্রায় ২০ % অক্সিজেন শুধুমাত্র আমাজন রেইন ফরেস্টের মাধ্যমেই উৎপন্ন হয় ।
৮. সাধারন তাপমাত্রায় ব্রোমিন ও পারদ এ দুটো মৌলই তরল ।
৯. আমরা জানি পানির রাসায়নিক নাম (H2O ) , কিন্তু ইউপ্যাক (IUPAC) অনুযায়ী পানির রাসায়নিক নাম ডাইহাইড্রজেন মনোঅক্সাইড।
১০. মহাবিশ্বে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন কিন্তু পৃথিবীতে সবচে বেশি পাওয়া যায় অক্সিজেন (প্রায় ৪৯% বায়ুমণ্ডল+ ভুমি+সাগর)
১১. বজ্রপাতে প্রতিবছর অনেক লোক মারা যায়, কিন্তু আপনি কি জানেন বজ্রপাত না থাকলে পৃথিবীর প্রাণীকুল ধ্বংস হয়ে যেত।কারন বজ্রপাতের মাধ্যেমেই ওজোন তৈরি হয় ।
[আশা করি নতুন কিছু জানতে পেরেছেন]🙂🤍
যারা পেইজটিকে লাইক দিয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দ । আশা করছি ভবিষ্যতেও সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার পাথেয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Rangpur