06/03/2024
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
রংপুরের Brothers Korean & Japanese Language Center, Rangpur এ কোরিয়ান ইপিএস লটারী পরবর্তী বিশেষ ব্যাচে ভর্তি চলছে।
ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
01888-113303 (হোয়াটস এ্যাপ)
আমাদের সম্পর্কেঃ
আমরা শুধু ভাষা শেখাই না আমরা আমাদের প্রত্যেকটা ছাত্র/ছাত্রীর ভাষা শেখা থেকে শুরু করে পাসপোর্ট ইস্যু, ল্যাংগুয়েজ টেস্ট, স্কিল টেস্ট অতপর ফ্লাইট এমনকি গন্তব্য দেশে পৌছার পর পর্যন্ত আমাদের সেবা অব্যাহত থাকে।
কেন আমাদের কাছে শিখবেন?
আমাদের রয়েছে-
১। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী।
২। আবাসিক সুবিধা।
৩। অনলাইন/ অফলাইন উভয় মাধ্যমে ক্লাশের সুব্যবস্থা।
৪। লটারী উত্তীর্ণদের জন্য বিশেষায়িত ব্যাচ।
৫। ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে নিজস্ব মনোরম ও নিরিবিলি আবাসি সুবিধা।
৬। দিনব্যাপি অফলাইন ক্লাশ।
আমাদের বৈশিষ্ট সমূহঃ
** রংপুর পার্কের মোড়ে বেগম রোকেয়া ইউনিভার্সিটি সংলগ্ন মনোরম ও নিরিবিলি স্থানে আমাদের সেন্টার অবস্থিত।
** আমাদের ছাত্রদের জন্য রয়েছে নিজস্ব আবাসিক ব্যাবস্থা।
** দূরবর্তী ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে অনলাইনে ক্লাশের সুব্যবস্থা।
** সরাসরি কোরিয়া থেকে পরিচালিত
** ভাষা পারদর্শী ও লটারীতে সুযোগ পাওয়া ছাত্রদের জন্য পৃথকে স্পেশাল ব্যাচ।
আমাদের শিক্ষকঃ আমাদের রয়েছে তরুন মেধাবী ও উদ্যোমী শিক্ষক প্যানেল । যারা আপনার স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাছে।
21/02/2024
আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের কোচিং সেন্টারের ৯৫ ভাগ ছাত্র/ছাত্রীর রেজিস্ট্রেশন সফল হয়েছে।
নতুন ব্যাচের ক্লাশ ২৪ ফেব্রুয়ারী থেকে শুরু হবে।
ভর্তির জন্য বা যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন।
বি.দ্রঃ অন্য যে কোন প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী রা ভর্তি হতে পারবেন।
19/02/2024
(ভাষা পারদর্শীতে আবেদনের সময় যা যা কাগজ লাগবে)
১, নাম।
২, জন্মতারিখ।
৩, পাসপোর্ট নম্বর।
৪, জাতীয় পরিচয়পত্র নম্বর। / জন্মনিবন্ধন নাম্বার
৫, পিতামাতার নাম।
৬, পিতামাতার জাতীয় পরিচয় পত্র নম্বর। ( যদি থাকে)
৭, রঙিন পরিষ্কার পাসপোের্ট স্ক্যানকপি।( শুধু ছবি ওয়ালা পেইজ) ( সাইজ- ৬০০*৪০৩)( ৪৬-৫৯ কেবির মধ্যে)
৮, ব্যাকগ্রাউন্ড সাদা রঙিন পরিষ্কার ছবি।( সাদা জামা পরা যাবেনা, সাইজ - ২৭০*৩৪৯, ১৪ কেবির মধ্যে হতে হবে।
৯, নিজস্ব মোবাইল নম্বর।
১০, আপনার মেইল এড্রেস
06/02/2024
আলহামদুলিল্লাহ ২০২৪-এ ইপিএস কর্মী গ্রহণের বার্ষিক কোটা ১০৭০৫ জন (শিল্পখাতে ৭৪৬৫, মৎস্য খাতে ১৮৭৭, কনস্ট্রাকশন খাতে ১০৫৯ এবং জাহাজ নির্মাণ শিল্পে ৩০৪)। ইপিএস-এ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ও রোস্টারে সময় লাগে ন্যূনতম ৬-৯ মাস বিধায় ২০২৪ নির্বাচন কার্যক্রম শিঘ্রই শুরু হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। প্রস্তুতি শেষে বোয়েসেল এর ওয়েবসাইট ও এ পেইজে বিজ্ঞাপন প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো।
16/11/2023
অনেকেই ভাবতে পারেন কোরিয়াতে কাজের চাপ কমে গেছে তাই ইপিএস এর আওতাধীন ১৬টি দেশের মধ্যে শুধু বাংলাদেশই না অন্যান্য দেশ থেকেও লোক কম আসতেছে।
কিন্তু ইমিগ্রেশন ডেইটা বলে অন্য কথা। যা দেখলে আপনি ভড়কে যাবেন।
কোরিয়া ইমিগ্রেশনের তথ্যানুযায়ী ২০২৩ সালের জানুয়ারি টু অক্টোবর পর্যন্ত কোরিয়াতে ই-৯ কর্মী প্রবেশ করেছে ১৩১,৪৪১ জন গত বছর একই সময়ে অর্থাৎ জানুয়ারি টু অক্টোবরে প্রবেশ করেছিলো ৮৯,৮৩৮ জন। তার মানে একই সময়ের কথা বিবেচনা করলে এ বছর ইপিএস কর্মীর সংখ্যা বেড়েছে ৪৬.৩%
লোক নিয়োগ সব দেশ থেকে কমেছে এই চিন্তা করা ভুল হবে বরং এটা বলুন যে বাংলাদেশে কমেছে বিভিন্ন কারণে অন্যান্য দেশে নয়।
আরও একটি কথা বলে রাখি নেপাল নামক দেশের জন্য ইপিএস কর্মীর যে কোটা বরাদ্দ ছিলো তা শেষ হয়ে গেছে!!
সূত্রঃ আসাদ ভাই
10/11/2023
কোরিয়ায় ই সিরিজ ভিসা(E-1,E-2,E-3,E-4,E-5,E-6,E-7) ও C-4 ধারীদেরকে বলা হয় প্রফেশনাল ওয়ার্কিং ভিসা। কোরিয়ার ইমিগ্রেশন এর গত মাসের হিসেব অনুযায়ী কোরিয়াতে কাজের অনুমতি আছে এমন বিদেশীদের সংখ্য ৫১ লাখ ৪৪হাজার ৪৫ জন কিন্তু এর মধ্যে প্রফেশনাল ওয়ার্কিং ভিসাধারীদের সংখ্যা মাত্র ৬৩ হাজার ৮৫০ জন। যা আনুপাতিক হিসেবে মাত্র ১২.৪%। যেটা সরকারের চিন্তার বিষয়।
প্রফেশনাল ওয়ার্কিং ভিসার সংখ্যা বৃদ্ধি ও এদের পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা প্রদানে বেতন ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল এসেম্বিলির বাজেট অফিস।
সূত্র :আসাদ ভাই
08/11/2023
শীঘ্রই নতুন শাখার উদ্বোধন!
ইনশাআল্লাহ
06/11/2023
ইপিএস এর আওতাধীন ১৬ টি দেশের জন্য ৫০০০ জনের ম্যানুফ্যাকচারিং খাতে ও শীপবিল্ডিং খাতে ৪০০ জনের এমপ্লয়মেন্ট পারমিট ইস্যু হতে যাচ্ছে ১৪ই ডিসেম্বর থেকে ২০ শে ডিসেম্বর পর্যন্ত।
খুবই যতসামান্য হলেও নাই মামার চেয়ে কানা মামাই ভালো।
07/09/2023
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ,
আমাদের Brothers korean Language learning center এর ছাত্র মোঃ হাবিব খান, বাসাঃ তাম্বুলপুর, পীরগাছা, রংপুর। আজকের ১ম শিফটে ১৫৫(৭৭.৫) পেয়ে পাশ করেছে,আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি,