19/09/2021
এসএসসি / এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে একটা ভুল অনেকেই করে , ভুলটা ততটা মারাত্মক নয় , তবু কেন যেন হয়ে যায় , এবং সবচেয়ে বড় কথা , ভুলটা হওয়ার পরে পরের এক্সামে টেনশন কাজ করে , আচ্ছা আমার খাতা কি চেক হবে না ? আমার কি ফেইল আসবে ?
ভুলটা হচ্ছে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে ভুল লিখা বা বৃত্ত ভরাটের সময় ভুল বৃত্ত ভরাট করা । সবচেয়ে বড় কথা এই ভুলটার পরে সবাই ইডিট করে ঠিক করে দেয় , তবু টেনশন থাকে ।
ভুল এড়াতে করণীয় কি সেটা পরে বলছি , ভুল হলে করণীয় কি ?
১। আমাদের দেখা একমাত্র বিসিএস বাদে বাকি সব পরীক্ষাতে কাটাকাটি করলে সমস্যা হয় না । একমাত্র বিসিএস প্রিলীর পরীক্ষাতে কাটাছেড়া তে বলা হয় খাতা বাতিল হবে ।
২। এসএসসি / এইচএসসি যেকোনো পাবলিক পরীক্ষায় এই ভুলটা হলে কর্তব্যরত শিক্ষক / শিক্ষিকাকে বলুন প্রয়োজনে ।
বৃত্ত ভরাটে ভুল হলে , সঠিক বৃত্তটি আবার পূরণ করে দিন । ধরুন , ২ এর জায়গায় আপনি ৩ বৃত্তটি ভরাট করে ফেললেন । তাহলে আবার ২ভরাট করুন । একটি কলামে একাধিক বৃত্ত ভরাট হয়েছে এই জন্য চিন্তিত হওয়ার কিছু নাই , তবে উপরের ঘরে যাতে লিখাটা ঠিক থাকে সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন ।
ঘরে রোল বা রেজিস্ট্রেশন নম্বর লিখতে ভুল হলে ( এটা সাধারণত হয় না , তবুও হলে ) শুধু যেই ঘরটি লিখতে ভুল হয়েছে সেই ঘরটির ডাটাটি কেটে স্পষ্ট করে উপরে সঠিক ডাটাটি লিখুন ।
এই ভুলগুলো অনেক কমন , তাই ভুল হলে পরীক্ষায় চিন্তিত হওয়ার কিছু নাই । বিগত কোনো সময় আমরা শুনি নাই , এইজন্য খাতা বাতিল হয়েছে , তাই ভুল হলে পরবর্তীতে লিখায় মনোযোগ দিন সংশোধন করে । তবে অবশ্যই এটা নির্দেশ করছে না আপনি একাধিক ভুল করতেই থাকবেন বা খামখেয়ালিভাবে পূরণ করবেন ।
এবার পরবর্তী কথাতে আসুন । ভুলগুলো এভোয়েড করতে কি করবো ? এটার আসলে গদবাঁধা একটাই উত্তর , সাবধান থাকবেন । আর যেটা ইফেক্টিভ সাজেশন হতে পারে, যাদের এই ভুল বেশি হয় তারা ছবিতে সংযুক্ত ফর্মটি প্রিন্ট করে বাসায় আপনার রোল আর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কিছু প্র্যাকটিস রাখতে পারেন ।
প্রয়োজনীয় মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন , যাতে প্রয়োজনের সময় খুঁজে পেতে সুবিধা হয় ; আপনার পরিচিতরাও উপকৃত হয় ।
শুভকামনা ❤