07/07/2026
উলিপুর মহিলা ডিগ্রী কলেজের মূল ফটক
শিক্ষার জন্য এসো,
"সেবার জন্য বেড়িয়ে যাও"
07/07/2026
উলিপুর মহিলা ডিগ্রী কলেজের মূল ফটক
21/06/2026
আগামী ২৩ জুন ২০২৬ খ্রি. মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায় উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায় এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোজাফফর হোসেন সরকার-মহোদয়গণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে সকল শ্রেণি ও বর্ষের শিক্ষার্থীসহ কলেজ পরিবারের সকলকে এবং শুভানুধ্যায়ীগণকে যথাসময়ে কলেজে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
📢 এস.এস.সি ২০২৬ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সুখবর! 🎓
✨ উলিপুর মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ আয়োজন করেছে “মেধা মূল্যায়ন পরীক্ষা–২০২৬”।
তোমার মেধা যাচাইয়ের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় নগদ পুরস্কার জয়ের সুযোগ!
এস.এস.সি. ২০২৬ ব্যাচের সকল ছাত্রীদের
জন্য সুবর্ণ সুযোগ পুরস্কার জিতে নেওয়ার।
🏫 পরীক্ষার স্থান: উলিপুর মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস, উলিপুর, কুড়িগ্রাম।
📅 পরীক্ষার তারিখ: ১৭ জুন ২০২৬
⏰ সময়: সকাল ১১:০০টা
📝 পূর্ণমান: ১০০
🏆 পুরস্কারসমূহ:
🥇 ১ম পুরস্কার – ৫,০০০ টাকা
🥈 ২য় পুরস্কার – ৩,০০০ টাকা
🥉 ৩য় পুরস্কার – ২,০০০ টাকা
📚 এস.এস.সি ২০২৬ সালের বিজ্ঞান বিভাগের সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। প্রশ্নপত্র হবে এস.এস.সি ২০২৬ সিলেবাস অনুযায়ী।
🌟 নিজেকে যাচাই করো, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও এবং মেধার স্বীকৃতি অর্জনের সুযোগ গ্রহণ করো।
📍 ভেন্যু: উলিপুর মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাস, উলিপুর, কুড়িগ্রাম।
#উলিপুর_মহিলা_ডিগ্রি_কলেজ #মেধা_মূল্যায়ন_পরীক্ষা_২০২৬
04/06/2026
এস.এস.সি. "২০২৬" বিজ্ঞান বিভাগের সকল ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে মেধাকে যাচাই করতে পারো।
03/06/2026
📢 বিজ্ঞপ্তি 📢
ডিগ্রি (পাস) ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষা-২০২৫ এর রুটিন প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
🗓️ পরীক্ষার তারিখ: ০৯ জুন ২০২৬ থেকে ১৬ জুন ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০টা – দুপুর ১২:০০টা
উলিপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়
পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
উলিপুর মহিলা কলেজ পরিবারের সম্মানিত শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি রইল পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
ত্যাগ, সহমর্মিতা ও সম্প্রীতির শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজজীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এই প্রত্যাশা করি।
সবার ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ।
ঈদ মোবারক।
— অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
উলিপুর মহিলা কলেজ
27/05/2026
22/05/2026
উলিপুর মহিলা ডিগ্রী কলেজ গভনিং বডির অভিভাবক সদস্য জনাব মো. ফিরোজ আলম বুকে ব্যথা অনুভব করায় কিছুক্ষণ আগে ওনাকে উলিপুর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো। ওনার দ্রুত রোগমুক্তির জন্য কলেজ পরিবার মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে।
20/05/2026
জরুরি বিজ্ঞপ্তি
---------------------
২০২৪ সালের ডিগ্রী (পাস) ৩য় বর্ষ ফরম পূরণ :
তারিখ : ০৭ জুন ২০২৬ থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত।
19/05/2026
🎓 উলিপুর মহিলা ডিগ্রী কলেজ – বিজ্ঞান বিভাগ:-
সুখবর! বিজ্ঞান বিভাগের সকল অভিজ্ঞ শিক্ষকবৃন্দ ইতোমধ্যে যোগদান করেছেন।
মানসম্মত শিক্ষা, নিয়মিত ক্লাস ও যত্নশীল পাঠদানের মাধ্যমে গড়ে উঠবে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ।
📚 গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনায় তোমাদের স্বপ্ন পূরণের পথ হবে আরও সহজ ও সুন্দর।
📚 স্বপ্ন পূরণের পথে আজই বেছে নাও
🏫 উলিপুর মহিলা ডিগ্রী কলেজ