AR EDU

AR EDU

Share

� SSC–HSC Science | � Video Lessons
#PhysicsClass #MathMadeEasy #AR_EDU #BoardExamTips

31/03/2026

🔥১৯তম শিক্ষক নিবন্ধন: [টার্গেট: ৮৫ (১০০ নম্বরের)(যে সকল টপিক পড়লেই প্রিলি পাশ করবেন)]

📌 পরীক্ষার ধাপসমূহ (২ ধাপ)
‼️ প্রিলিমিনারি (MCQ)
➤ ২০০ নম্বর | সময়: ২ ঘণ্টা।
➤ জেনারেল-১০০ নম্বর ও সাবজেক্টিভ-১০০ নম্বর।
➤ পাস মার্ক: কাট মার্ক সিস্টেমে হবে।
➤ ভুল উত্তরে: ০.২৫ নম্বর কাটা যাবে(বাড়তেও পারে)

‼️ মৌখিক পরীক্ষা (ভাইভা)
➤ সার্টিফিকেট | পোশাক | প্রশ্নোত্তর | ২০ নম্বর
➤ প্রিলি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য
........................…………………………………………
‼️ পদসমূহ:
📌 স্কুল পর্যায় ২ঃ
এই পর্যায়ে ট্রেড ইন্সট্রাক্টর, ইবতেদায়ি মৌলভী, ইবতেদায়ি শিক্ষক (সাধারণ), ইবতেদায়ি ক্কারী।

📌 স্কুল পর্যায়ঃ
সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, ধর্ম ও গ্রন্থাগার, তথ্য বিজ্ঞান, সহকারী শিক্ষক শরীরচর্চা ও সহকারী মৌলভী)।

📌 কলেজ পর্যায়ঃ
বেসরকারি কলেজসমূহের প্রভাষক, ইন্সট্রাক্টর (টেক) ও ইন্সট্রাক্টর (নন টেক) ও প্রদর্শক।
........................…………………………………………
💢 ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা:

📌 স্কুল পর্যায়-০২ নিবন্ধন পরীক্ষার যোগ্যতা:
♦️ডিগ্রি(স্নাতক)/ফাজিল।
........................…………………………………………
📌 স্কুল পর্যায় শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা:
♦️ কমপক্ষে স্নাতক(৩ বছরের ডিগ্রি পাশ) পাস হতে হবে/অনার্স।
♦️ সমগ্র শিক্ষাজীবনে যেকোন মাত্র একটি তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।
….................................................................
📌 কলেজ পর্যায় (প্রভাষক) নিবন্ধন পরীক্ষার যোগ্যতা:
♦️স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রী সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর/সমমান ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ♦️চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)/সমমান ডিগ্রী।
….................................................................
♦️ আবেদনের জন্য আপনার বয়স হতে হবে ২১-৩৫ বছরের মধ্যে।
….................................................................
🧭 প্রিলিমিনারি পরীক্ষার মানবন্টন
বিষয় নম্বর
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান ২৫
✅ মোট ১০০
….................................................................
🛑 নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে।
✅ প্রস্তুতি স্ট্র্যাটেজি (Target ৮৫+)
🔸 বিগত প্রশ্নগুলো(৮ম-১৮তম নিবন্ধনের স্কুল-২, স্কুল ও কলেজ সকল পর্যায়ের প্রশ্ন) Solve করুন।
🔸বিগত প্রাইমারি প্রশ্ন
🔸২০২২-২০২৫ সালের ১১-২০তম গ্রেডের প্রশ্ন।
🔸 টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করুন।
🔸 প্রতিটি ভুল থেকে শিখুন।
🔸 প্রতিদিন ১টি করে Full Mock Test দিন।
🔸 ভুল উত্তর দিলে কেন ভুল হলো তা বুঝে নিন।

🎯 ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় ৮৫% নম্বর পেতে যা যা পড়তে হবে।
....................................................................
📘 বাংলাঃ ২৩ নম্বর ( ২৫ নম্বরের মধ্যে)

🔺 ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার
🔺 বানান শুদ্ধীকরণ
🔺 বাগধারা ও বাগবিধি
🔺 সন্ধি বিচ্ছেদ
🔺কারক ও বিভক্তি
🔺 সমাস
🔺প্রকৃতি প্রত্যয়
🔺 সমার্থক ও বিপরীতার্থক শব্দ
🔺 বাক্য সংকোচন
....................................................................
📙 ইংরেজিঃ ২০ নম্বর (২৫ নম্বরের মধ্যে)

🔻 Sentence
🔻Parts of Speech
🔻 Transformation of sentences
🔻 Right forms of verb
🔻 Voice
🔻 Idioms & Phrases
🔻 Appropriate Preposition
🔻 Narration
....................................................................
📕 সাধারণ গণিতঃ ২০ নম্বর ( ২৫ নম্বরের মধ্যে)

♦️ পাটিগণিত:
🔻গড়
🔻ঐকিক নিয়ম
🔻লসাগু ও গসাগু
🔻সুদকষা
🔻লাভ-ক্ষতি
🔻শতাংশ
🔻অনুপাত।

♦️ বীজগণিত:
🔻বাস্তব সংখ্যা,
🔻মান নির্ণয়
🔻উৎপাদকে বিশ্লেষণ।

♦️ জ্যামিতি:
🔻রেখা
🔻ত্রিভুজ
🔻চতুর্ভুজ
🔻কোণ
🔻বৃত্তের সাধারণ ধারণা।
....................................................................
📚 সাধারণ জ্ঞানঃ ২২ নম্বর(২৫ নম্বরের মধ্যে)

♦️ বাংলাদেশে সম্পর্কিত বিষয়ঃ
🔻বাংলাদেশের ইতিহাস
🔻ভূগোল ও জলবায়ু
🔻শিক্ষা
🔻ভাষা আন্দোলন
🔻মুক্তিযুদ্ধ
🔻রাজনৈতিক ব্যবস্থা
🔻অর্থনীতি
🔻সভ্যতা ও সংস্কৃতি
🔻বিখ্যাত স্থান
🔻জাতীয় দিবস

♦️ আন্তর্জাতিক বিষয় ও কারেন্ট অ্যাফেয়ার্সঃ 🔻বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা
🔻আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা
🔻বিভিন্ন দেশের পরিচিতি
🔻মুদ্রা
🔻আন্তর্জাতিক দিবস
🔻পুরস্কার ও সম্মাননা
🔻খেলাধুলা
....................................................................
💠💠এইভাবে গুছিয়ে পড়লে ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল পর্যায়, কলেজ পর্যায় এই তিন পর্যায়ে অনায়াসেই ৮৫+ নম্বর পাবেন।💠💠

সংগৃহীত।

20/03/2026

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক ❤️❤️

14/01/2026

🎓 Level Up Your SSC & HSC Prep!
📘 SSC: Physics | Math | Chemistry
📗 HSC: Physics
👥 Small groups (5–7 students)
✨ Personalized guidance & easy-to-understand lessons
📍 Location: Opposite the Circuit House, Badhan Kuthi & Dhap Engineer Para, Rangpur
📞 Contact: 01580337192
⬇️ See the details in the image below!

Photos from AR EDU's post 25/11/2025

দৌড়াবেন না—আশ্রয় নিন! (৫ম তলা বা তার উপরে) 🛑

ভূমিকম্পে সিঁড়ি সবচেয়ে বিপজ্জনক জায়গা—৯০% দুর্ঘটনা সিঁড়িতেই ঘটে। তাই উঁচু তলায় থাকলে বের হতে দৌড়ানো নয়, Drop—Cover—Hold On করুন।

বিছানায় থাকলে খাটের নিচে ঢুকুন।

মজবুত টেবিল/ডেস্কের নিচে আশ্রয় নিন।

আশ্রয় না পেলে দেয়ালের কোণে বসে মাথা ঢেকে রাখুন।

বারান্দা এড়িয়ে চলুন—রেলিং ও স্ল্যাব সহজে ভাঙে।

১ম–২য় তলায় যারা আছেন 🚪

আপনাদের হাতে ১৫–২০ সেকেন্ড সময় থাকে।

কম্পন শুরুতেই দরজা খুলুন।

দ্রুত নিচে নেমে খোলা জায়গায় যান।

ভবন থেকে কমপক্ষে ১০০ ফুট দূরে দাঁড়ান।

ধ্বংসস্তূপে আটকালে 🗣️

চিৎকার নয়।

হুইসেল বা ধাতুতে ৩বার টোকা দিন।

মোবাইল টর্চ অন রাখুন, ব্যাটারি বাঁচান।

মুখে কাপড় চেপে ধরুন।

দৈনন্দিন প্রস্তুতি 🛠️

বিছানার পাশে জুতা, হেলমেট, হুইসেল রাখুন।
ভারী আসবাব ও গ্যাস সিলিন্ডার বেঁধে রাখুন।
দরজায় অটো-লক ব্যবহার করবেন না।

#ভূমিকম্প_সচেতনতা


09/11/2025

মৌমাছিরা মৃতদেহও ফেলে না পচতে — বরং বানায় মমি!”

🐝 মৌচাকের এক অবাক করা রহস্য!

মধু ও উষ্ণতার টানে মাঝে মাঝে ইঁদুর, টিকটিকি কিংবা পাখি ঢুকে পড়ে মৌচাকে। কিন্তু সেই সাহসই হয়ে ওঠে তাদের মৃত্যুর কারণ!

মৌমাছিরা যখন এই অনাহূত অতিথির উপস্থিতি টের পায়, তখনই দলবদ্ধভাবে আক্রমণ করে মেরে ফেলে তাকে। কিন্তু এরপর শুরু হয় আসল বিপদ — মৃতদেহটি এত বড় যে তারা সেটিকে টেনে বের করতে পারে না। ফলে পচন ও সংক্রমণের আশঙ্কা দেখা দেয়।

তখন মৌমাছিরা দেখায় প্রকৃতির এক অসাধারণ বুদ্ধিমত্তা। তারা গাছের রজন ও মোম মিশিয়ে তৈরি প্রপোলিস নামের এক বিশেষ আঠালো পদার্থ দিয়ে মৃতদেহটিকে পুরোপুরি সিল করে ফেলে।

🌿 এই প্রপোলিসের কাজ:
✅ জীবাণুনাশক — ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে
✅ জলরোধী — আর্দ্রতা ঢুকতে দেয় না
✅ সংরক্ষণকারী — মৃতদেহ শুকিয়ে “মমি”-তে পরিণত করে

ফলে মৌচাকের ভেতর থাকে পরিচ্ছন্ন, গন্ধহীন ও নিরাপদ পরিবেশ।
এটাই মৌমাছিদের জন্মগত প্রজ্ঞা — এক অদৃশ্য জ্ঞান, যা আল্লাহ তাদের শিখিয়ে দিয়েছেন।

🕋 “অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?”
— সূরা আর-রহমান

সুবহানাল্লাহ! মহান সেই সত্তা, যিনি ক্ষুদ্র মৌমাছিকেও এমন প্রজ্ঞা ও বুদ্ধি দান করেছেন।
✍️ সংগৃহীত: ডা. মোহাম্মদ ইব্রাহিম
#সুবহানাল্লাহ
#আল্লাহর_নিয়ামত

20/10/2025

🎓 শিক্ষকরা জাতি গঠনের কারিগর — তাঁদের ন্যায্য দাবি মেনে নিতে হবে

বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাঁদের তিন দফা ন্যায্য দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একজন শিক্ষক বর্তমানে মাত্র ১২,৫০০ টাকা মূল বেতন, ১,০০০ টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। এই সামান্য বেতন থেকেও অবসর ও কল্যাণ তহবিলে ১০% কেটে নেওয়া হয়।

❓এত অল্প বেতনে কি একজন শিক্ষকের সংসার চালানো সম্ভব?

দীর্ঘদিন ধরে শিক্ষকসমাজ জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। পূর্ববর্তী সরকার তাঁদের নানা রকম হয়রানির শিকার করলেও, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গত এপ্রিল মাসে আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে।

গত ১৩ আগস্ট প্রেস ক্লাবে অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশে ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা প্রদানের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ১২ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি ও বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে।

📢 সরকারের প্রতি অনুরোধ —
শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করুন।
শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।
জাতি গঠনের কারিগরদের পাশে দাঁড়ান।

✍️ শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি জানাই।
#শিক্ষক_আন্দোলন #ন্যায্য_দাবি #জাতি_গঠনের_কারিগর

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Rangpur