03/07/2022
😂😂আমি ত্রান 😂😂
আমার নাম ত্রান। আমার অপেক্ষায় অনেকে প্রহর গুনছে লাগাতার ।হাভাতে আজকে যারা সিলেট, সুনামগঞ্জ এবং চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে ধুঁকে ধুঁকে মরছে ,,আমাকে আজ তাদের খুবই প্রয়োজন। কিন্তু আফসোস!আমাকে কিনার সামর্থ কি আর সবার আছে ;যাদের আছে তাদের কি আমাকে গ্ৰহন করার শক্তি আছে। আমার ভার সহ্য করার ক্ষমতা আছে কয়জনের। ঐ যে ছোট ছোট ছেলেমেয়েরা এখন যাদের মায়ের কোলে লুটেপুটে খেলা করার কথা , বাবার আঙ্গুলি ধরে হাঁটার অবিরাম চেষ্টা করার কথা।তারা এখন বাসন কোসনের মাঝে কেঁদে কেঁদে অস্থির একটুখানি খাবারের জন্য ও একফোঁটা দুধের জন্য।এখন আমি তাদের খুব খুবই প্রয়োজন।তোমরা কী কেউ আছো যে আমার এই সুপ্ত বেদনাময় আবদার শুনবে! আমার খুবই ইচ্ছা আমি তাদের কাছে যাব।প্লিজ প্লিজ আমাকে তাদের কাছে পৌঁছে দাও!
আমাকে নিয়ে অনেকের রয়েছে নানা জল্পনা-কল্পনা।কেউ কেউ আমাকে নিয়ে ঘটায় আবার তুলকালাম কাণ্ড।আমি চাই আমাকে নিয়ে শো অফ নয় ,বরং তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে সযত্নে তুলে দিবে ,এসব দরিদ্রপিড়িত অঞ্চলের মানুষের হাতে।তাতে আমাদের কি লাভ? ওমা ,তাইতো এতে তোমাদের কী লাভ;দাঁড়াও , দাঁড়াও আছে , তোমাদের ও অনেক উপকার আছে ,,তা হলো -
তোমাদের প্রভূ হাশরের মাঠে বলবে -
,"হে মানব কুল আমি যখন ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়াও নি কেন?আমি অসুস্থ ছিলাম কিন্তু আমাকে তুমি কোনো সেবা শুশ্রূষা করনি ? আমার বাসাবাড়ি ছিল না, আশ্রয়ের কোনো জায়গা ছিল না,ছটফটিয়ে মারছিলাম, তখন তোমরা কোথায় ছিলে ?".
কেঁদে কেঁদে অস্থির হয়ে মানুষেরা বলবে -
"হে আমাদের প্রতিপালক,আপনিই তো আমাদের খাওয়ান,পান করান , অসুস্থ হলে শেফা দান করেন এবং আশ্রয়হীন হলে মাথা গুজার ঠাঁই দেন।আমরা কিভাবে আপনার সাহায্য করতে পারি ?"
আল্লাহ তায়ালা তখন ধমকের স্বরে বলবেন -
"তুমি কি দেখনি সিলেটবাসীর আশ্রয়হীন অবস্থা?
তোমার চোখে কী সুনামগঞ্জের ক্ষুধার্ত শিশুদের পরে নি? তুমি কি অবলোকন করনি বন্যার্তদের আশ্রয়হীন অবস্থা? এরপরেও তোমরা বসে ছিলে । সেদিন যদি তোমরা তাদের সাহায্য করতে , তাদের পাশে দাঁড়াতে।তাহলে সেখানে তোমরা আমাকে খুঁজে পেতে।
আল্লাহ আমাদের সকলকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।(আমিন)