Addin Academy Alumni Association

Addin Academy Alumni Association বিন্দু থেকে বৃত্ত গড়ার প্রয়াস.....

আদদ্বীন একাডেমী এর সাবেক কৃতি শিক্ষার্থী (SSC 2022) সোহানা আক্তার নীড় শিক্ষা, অধ্যবসায় ও নিষ্ঠার সমন্বয়ে শিক্ষাবর্ষ-২...
18/12/2025

আদদ্বীন একাডেমী এর সাবেক কৃতি শিক্ষার্থী (SSC 2022) সোহানা আক্তার নীড় শিক্ষা, অধ্যবসায় ও নিষ্ঠার সমন্বয়ে শিক্ষাবর্ষ-২০২৫ এ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ এ ভর্তির সুযোগ পাওয়ায় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

সদর উপজেলার পাগলাপীরে অবস্থিত আদ্ দ্বীন একাডেমী পরিদর্শনে এসেছিলেন ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি।
16/10/2025

সদর উপজেলার পাগলাপীরে অবস্থিত আদ্ দ্বীন একাডেমী পরিদর্শনে এসেছিলেন ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি।

Document পাঠানোর ঠিকানা addinacademy003@gmail.com অথবা WhatsApp Number 01716226896
17/07/2025

Document পাঠানোর ঠিকানা [email protected] অথবা WhatsApp Number 01716226896

আলহামদুলিল্লাহ!প্রতি বছরের ন্যায় 2025 খ্রি. সালেও আদ্‌দ্বীন একাডেমী, পাগলাপীর, সদর, রংপুর ফলাফলের দিক থেকে রংপুর সদর উপজ...
11/07/2025

আলহামদুলিল্লাহ!

প্রতি বছরের ন্যায় 2025 খ্রি. সালেও আদ্‌দ্বীন একাডেমী, পাগলাপীর, সদর, রংপুর ফলাফলের দিক থেকে রংপুর সদর উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে।

2025 খ্রি. শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এস.এস.সি. পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ১৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে:

A+ পেয়েছে: ৬২ জন
A পেয়েছে: ৬৯ জন
A- পেয়েছে: 2 জন
F পেয়েছে: ২ জন (উল্লেখ্য, উক্ত ২ জন শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, যার ফলে তাদের ফলাফল F হয়েছে)

ইনশাআল্লাহ্‌, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আরও কিছু A+ অর্জনের সম্ভাবনা রয়েছে।

এই গৌরবময় অর্জনের জন্য আদ্‌দ্বীন একাডেমী চেয়ারম্যান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সালাম, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রাচীন গ্রিসে নারীদের মেডিকেল পড়া নিষিদ্ধ ছিল। খ্রিস্ট পূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী, নাম তার অ্যাগন...
10/06/2025

প্রাচীন গ্রিসে নারীদের মেডিকেল পড়া নিষিদ্ধ ছিল। খ্রিস্ট পূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী, নাম তার অ্যাগনোডিস। ছোটবেলা থেকেই তার ডাক্তার হওয়ার শখ ছিল। তিনি চুল কেটে পুরুষ বেশে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন।

ডাক্তারি শিক্ষা শেষ করে অ্যাগনোডিস একদিন এথেন্সের রাস্তায় হাঁটছিলেন। সেসময় তিনি প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনতে পান। নারীটি প্রচণ্ড ব্যথায় মরে গেলেও চাননি কোনো পুরুষ তাকে স্পর্শ করুক!

অ্যাগনোডিস ভেতরে গিয়ে ডেলিভারি করাতে চাইলে মহিলাটি কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সে ভেবেছিল অ্যাগনোডিস একজন পুরুষ। সেদিন অ্যাগনোডিসকে জামাকাপড় খুলে প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। তারপর তিনি সফলভাবে ওই নারীর সন্তান প্রসব করান।

গল্পটি শীঘ্রই গ্রিসের নারী মহলে মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ নারীরা অ্যাগনোডিসের কাছে ভিড় জমাতে শুরু করে। পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হয়ে অ্যাগনোডিসকে অভিযুক্ত করে বলেছিলেন, অ্যাগনোডিস একজন চরিত্রহীন পুরুষ, সে বিভিন্নভাবে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে।

বিচারে অ্যাগনোডিসকে আদালতের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। কিন্তু এবার তাকে মেডিসিন অধ্যয়ন করা এবং একজন নারী হিসেবে চিকিৎসা শাস্ত্র অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সাথে সাথে গ্রিসের নারীরা এই দণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিশেষ করে সেই সব বিচারকদের স্ত্রীরা যারা মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। কেউ কেউ বলেছিলেন, যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয় তবে তার সাথে তাদেরকেও মৃত্যুদন্ড দিতে হবে। অবশেষে নারীদের চাপ সহ্য করতে না পেরে বিচারকরা অ্যাগনোডিসের সাজা তুলে নেন। তারপর থেকে গ্রীসে নারীদের চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার অনুমতি দেওয়া হয়, তারা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবে এই শর্তে।

অ্যাগনোডিস প্রথম গ্রীক নারী চিকিৎসক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে তার চিহ্ন রেখে গিয়েছিলেন। নারীদের জন্য ইতিহাস সৃষ্টি করা কোনদিনই সহজ কোনো কাজ ছিল না। হিমালয়সম প্রতিকূলতার পাহাড় একটু একটু করে কেটেই তৈরি হয়েছে আজকের নারী জাতি।
#সংগৃহিত

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।ঈদের এই পবিত্র দিনেবন্ধু হোক বা ভিন্নমত,প্রিয় হোক বা দূরের পথিক—সবাইকে জানাই হৃদয়ের...
06/06/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদের এই পবিত্র দিনে
বন্ধু হোক বা ভিন্নমত,
প্রিয় হোক বা দূরের পথিক—
সবাইকে জানাই হৃদয়ের গভীর থেকে
ঈদুল আযহার শুভেচ্ছা।

আল্লাহ আমাদের ত্যাগ কবুল করুন,
জীবন ভরিয়ে দিন শান্তি ও রহমতে,
আর আমাদের হৃদয়টাকে করে তুলুন
তাঁর স্মরণে সদা কোমল ও জাগ্রত।

ঈদ মোবারক

01/06/2025

আদদ্বীন একাডেমীর সাবেক শিক্ষক রাহেনুল স্যারের পিতা ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রজিউন।
মরহুমের জানাযা বাদ এশা,,,

অপকর্মের ফল বিকাশ নয়।নগদে দেওয়ার জন্য, সরকারকে ধন্যবাদ।।
23/10/2024

অপকর্মের ফল বিকাশ নয়।নগদে দেওয়ার জন্য, সরকারকে ধন্যবাদ।।

23/08/2024

কিসের তিস্তা চুক্তি!
চিনা প্রজেক্টকে খবরদে,
সব জায়গায় বাঁধ দে।
সব উন্নয়ন হোল্ড কর,ইন্ডিয়ার গলা চাইপা ধর ✊❤️

আলহামদুলিল্লাহ
13/05/2024

আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় এবছরেও আদ্‌দ্বীন একাডেমী, পাগলাপীর, সদর, রংপুর ফলাফলের দিক থেকে রংপুর সদর উপজেলায় শীর্ষে অবস্থান করছে। অত্র প্রতিষ্ঠান থেকে ২০২৪ শিক্ষাবর্ষে SSC পরীক্ষায় ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তন্মধ্যে
A+ =63+1=64 জন
A= 61 জন
A-=2 জন
F=1 জন। (শারীরিকভাবে অসুস্থ থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। তাই তার ফলাফল F এসেছে। )
ইনশাআল্লাহ্‌ বোর্ড চ্যালেঞ্জ করলে আরও A+ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

10/04/2024

অমুক-তমুক আউল-ফাউল দিবসে জায়েয-নাজায়েয আনন্দ খুঁজে আসা একদল বঙ্গীয় সন্তান ঈদ এলেই ম্যাড়ম্যাড়ে হতাশামূলক পোস্ট দেওয়া শুরু করে; "ঈদটা ঘুমিয়ে কাটিয়ে দিলাম", "আমার ঈদের প্ল্যান নামাজ পড়ে এসে ঘুমানো", ইত্যাদি। যেন ঈদের মতো অপ্রাসঙ্গিক উৎসব আর একটিও নেই। অথচ, অমুক-তমুক দিবস নিয়ে বাঙালির প্ল্যানিংয়ের অভাব নেই। এরা নিজের ঈদ যেমন নষ্ট করে, অন্যের ঈদও নষ্ট করে। দ্বীনদার শ্রেণির মধ্যেও বুঝে-না-বুঝে এই ধরনের মানুষের অভাব নেই।

ঈদ সম্পর্কে এই ম্যাড়ম্যাড়ে মনোভাব কাটাতে এখন থেকেই ঈদের প্ল্যান করুন। সুড়সুড়ি দিয়ে জাগানোর জন্য হলেও এখন থেকে নিয়মিত আপডেট দিন। আল্লাহ এবং তাঁর রাসূল বলেছেন আনন্দ-উৎসব করতে, অথচ আপনার আনন্দ-উৎসবের কোনো পরিকল্পনা নেই। আপনি কেমন মুসলমান?

- নামাজ পড়ুন।
- কাছাকাছি আত্মীয়-স্বজনের বাসায় ঘুরতে যান।
- যেতে না পারলে ফোন করে ঈদের আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করুন।
- বন্ধুবান্ধবের বাসায় ঘুরতে যান।
- দল ধরে ঘুরতে বের হোন।
- সুবিধাবঞ্চিত মানুষদের সাথে কিছু সময় আনন্দ ভাগাভাগি করেন।
- ছোটদের ঈদ-সালামি দেন।
- আপনার ছোট সন্তান, ছোট ভাইবোন ও ভাতিজা-ভাতিজিকে বাইরে ঘুরাতে নিয়ে যান। নানা কিছু কিনে দেন। ওর মনের মধ্যে উৎসবের বীজ বুনে দেন।
- ঘরের আনন্দ ও বাইরের আনন্দের জন্য আলাদা সময় ভাগ করুন। মা-বোন, স্ত্রী, মেয়ের জন্য সময় বরাদ্দ দেন।
- ঈদের দিনে আনন্দ-উৎসবের আইডিয়া খুঁজে না পেলে ঘাড়ের ওপর নিশ্বাস ফেলা দেশটির মোল্লাদের ভিডিও দেখে শেখেন।

একদম কিছু না পারলে একা-একা ভালো জামাকাপড় পরে ঘুরেন, ফুচকা খান। এরপর ফেইসবুকে আপডেট দেন। তাও "ঈদের বয়স শেষ" টাইপের ম্যাড়ম্যাড়ে পোস্ট দিয়েন না। দেখতে খারাপ লাগে ভাই। আপনি ম্যাড়ম্যাড়ে হতে পারেন, ঈদ ম্যাড়মেড়ে না।

- ( সংগ্রহকৃত)
যাইহোক,
🎇ঈদ মোবার🎇

Address

Saidpur Road Paglapir Rangpur
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Addin Academy Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category