ট্যাক্সেরহাট সানরাইজ পাবলিক স্কুল Tsps Official 彡

ট্যাক্সেরহাট সানরাইজ পাবলিক স্কুল Tsps Official 彡

Share

" জ্ঞানই শক্তি "

Photos from ট্যাক্সেরহাট সানরাইজ পাবলিক স্কুল Tsps Official 彡's post 24/04/2026

শিক্ষা বিস্তারের অঙ্গীকারে আমরা সবসময় একধাপ এগিয়ে। গত ৭ই এপ্রিল ২০২৬ খ্রি. ট্যাক্সেররহাট সানরাইজ পাবলিক স্কুল পরিদর্শন করেন রংপুরের সম্মানিত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: আনোয়ারুল ইসলাম মহোদয়।
​পরিদর্শনকালে তিনি আমাদের বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি, মানসম্মত পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ওপর উনার মূল্যবান পরামর্শ আমাদের আগামী দিনের পথচলায় পাথেয় হয়ে থাকবে। আমাদের চেয়ারম্যান স্যার, পরিচালক ম্যাম ও সকল শিক্ষকদের পক্ষ থেকে উনাকে জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা।
​আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্কুলটি হবে একটি আদর্শ বিদ্যাপীঠ।

Photos from ট্যাক্সেরহাট সানরাইজ পাবলিক স্কুল Tsps Official 彡's post 18/04/2026

স্মৃতির পাতায় জমা হলো আরও একটি সোনালী দিন। আজ সম্পন্ন হলো ট্যাক্সেরহাট সানরাইজ পাবলিক স্কুল-এর এসএসসি ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল। প্রিয় আঙিনা ছেড়ে যাওয়ার সুরটা কষ্টের হলেও, তোমাদের আগামীর পথচলা হোক বর্ণিল। সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা।

02/04/2026

26/03/2026

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ-

১. ২০২৬ সালের এসএসসি পরীক্ষা বোর্ডভিত্তিক ভিন্ন ভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা সব বোর্ড এক প্রশ্নে অনুষ্ঠিত হবে।
২. ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২৬ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
৩. ২০২৬ সাল থেকেই এইচএসসি পরীক্ষা সব বোর্ড এক প্রশ্নে অনুষ্ঠিত হবে।
৪. ২০২৭ সালের এসএসসি পরীক্ষার বিষয় কমানো হতে পারে।

ধন্যবাদ ❤️

25/02/2026

আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আসলো,

আমাদের প্রিয় শিক্ষার্থীরা আবারও আমাদের গর্বিত করেছে। আলহামদুলিল্লাহ, ফলাফলের ভিত্তিতে:

🌟 শুভজিত – ট্যালেন্টপুলে নির্বাচিত
🌟 সিরাজুম মনির – সাধারণ তালিকায় স্থান অর্জন করেছে

তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন।
এভাবেই ধারাবাহিক পরিশ্রম এবং আন্তরিক চেষ্টা আপনাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে।

25/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজ আমাদের স্কুলের সম্মানিত পরিচালক ম্যাম ও চেয়ারম্যান স্যার পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা সানরাইজ পরিবারের সবাই তাঁদের জন্য আন্তরিক দোয়া কামনা করি।
আল্লাহ তাআলা যেন তাঁদের সুস্থতার সাথে ওমরার সকল ইবাদত ও জিয়ারত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনেন।
আমিন।

22/02/2026

টিফিনের ফাঁকে মজার খেলা 😊

22/02/2026

সহজ পদ্ধতিতে গুন ❤️

08/02/2026

আসসালামু আলাইকুম।
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রাক্তন ছাত্র
রোহান আহম্মেদ (বালাপাড়া) আজ কিছুক্ষন আগে দুনিয়ার জীবন ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন
এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

সবাই তার জন্য দোয়া করবেন।
--আমিন।

Want your school to be the top-listed School/college in Rangpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Taxerhat ( Laldighi Road) , Badarganj
Rangpur